এক্সপ্লোর

Indian Embassy Worker Arrest:ISI-র হয়ে চরবৃত্তির অভিযোগ, মস্কোয় ভারতীয় দূতাবাসের কর্মীকে গ্রেফতার উত্তরপ্রদেশ ATS-র

Spying Against India:পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করার অভিযোগে, বিদেশমন্ত্রকের এক মাল্টি টাস্কিং স্টাফ বা এমটিএস-কে গ্রেফতার করল উত্তরপ্রদেশ এটিএস।

নয়াদিল্লি: পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের (Espionage For ISI) হয়ে কাজ করার অভিযোগে, বিদেশমন্ত্রকের এক মাল্টি টাস্কিং স্টাফ বা এমটিএস-কে গ্রেফতার করল উত্তরপ্রদেশ এটিএস। ধৃতের নাম সত্যেন্দ্র সিওয়াল বলে জানিয়েছে উত্তরপ্রদেশ এটিএস (UP ATS Arrests Indian Embassy Worker)। তাদের সরকারি বিবৃতিতে বলা হয়, 'মস্কোর ভারতীয় দূতাবাসে কাজ করতেন সত্যেন্দ্র। আদতে তিনি হাপুরের বাসিন্দা।' 

বিশদে...
'ইন্ডিয়া বেসড সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট' বা আইবিএসএ হিসেবে ২০২১ সাল থেকে মস্কোর ভারতীয় দূতাবাসে কাজ করছিলেন সত্যেন্দ্র। উত্তরপ্রদেশ এটিএসের  বিবৃতি অনুযায়ী, তারা গোপন সূত্র থেকে জানতে পেরেছিল, মস্কোর ভারতীয় দূতাবাসে এমন কেউ রয়েছে যে আইএসএই-র চর হয়ে কাজ করছে। নির্দিষ্ট করে বললে, টাকার পরিবর্তে ভারচীয় সেনার পক্ষে অত্যন্ত স্পর্শকাতর তথ্য় জোগাড় করতে এই সরকারি আধিকারিককে প্রলুব্ধ করার কথা জানতে পেরেছিল উত্তরপ্রদেশ এটিএস। ধীরে ধীরে জানা যায়, এই চরবৃত্তির যে নেটওয়ার্ক তার অন্যতম খুঁটির নাম সত্যেন্দ্র সিওয়াল।  এর পরই উত্তরপ্রদেশ এটিএসের আধিকারিকরা সত্যেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করেন। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি। পরে টানা প্রশ্নের মুখে ভেঙে পড়ে চরবৃত্তির কথা স্বীকার করে নেন সত্যেন্দ্র, দাবি উত্তরপ্রদেশ এটিএসের। তাঁকে মেরঠে আটক করা হয়। 
সূত্রের খবর, ধৃত জানিয়েছেন,  একাধিক সরকারি আধিকারিকের থেকে উৎকোচের বিনিময়ে ভারতীয় সেনা সম্পর্কে তথ্য জোগাড় করতেন তিনি। জানতেন, প্রত্যেক দিন কী ভাবে কাজ করে সেনাবাহিনী। অভিযোগ, ভারতীয় দূতাবাস, বিদেশমন্ত্রক, প্রতিরক্ষামন্ত্রক সম্পর্কেও একাধিক স্পর্শকাতর ও গোপনীয় তথ্য আইএসআই হ্যান্ডলারদের জানিয়েছিলেন সত্যেন্দ্র। 

এটিএসের দাবি...
উত্তরপ্রদেশ এটিএসের বক্তব্য, ধৃতের থেকে দুটি মোবাইল ফোন এবং একাধিক পরিচয় পত্র উদ্ধার করা গিয়েছে। এই গ্রেফতারি নিয়ে যে বিবৃতি দেওয়া হয়, তাতে আরও জানানো হয়েছে, 'ভারতীয় সেনার আধিকারিকদের টাকার বিনিময়ে প্রলুব্ধ করার চেষ্টা করা হয়েছিল। এই ধরনের নিষিদ্ধ কাজকর্মের মাধ্যমে, ভারতের সামরিক, কৌশলগত বিষয়ের একাধিক গুরুত্বপূর্ণ, জরুরি এবং গোপন তথ্য জোগাড় করা হয় যা কিনা ভারতের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক নিরাপত্তার পক্ষে বিপজ্জনক।' সত্যেন্দ্র সিওয়ালকে ভারতীয় দণ্ডবিধির ১২১এ ধারা এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩ আইনে গ্রেফতার করা হয়েছে।  এর আগে, ২০২২ সালের ২১ ডিসেম্বর উত্তরবঙ্গের সেনাছাউনি এলাকায় এক যুবককে চর সন্দেহে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। অভিযোগ, সেনাছাউনির আশপাশে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল সে। নিউ জলপাইগুড়ির ওই ঘটনায় ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে এসটিএফ।

 

আরও পড়ুন:চার বছর ধরে অপেক্ষা, রাজ্যের মর্যাদা চেয়ে এবার রাস্তায় লাদাখবাসী, নেতৃত্বে ‘ব়্যাঞ্চো’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget