এক্সপ্লোর

Emmanuel Macron : স্ত্রীর হাতে সপাটে চড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট? কী ঘটছিল বিমানে? এবার জানালেন মাক্রোঁ

Emmanuel Macron Slap Video : স্ত্রী  ব্রিজিৎ প্রেসিডেন্টের হাত ধরলেন না। বিমান থেকে নামার সময় মাক্রোঁ-কে তাঁর স্ত্রীর দিকে হাত বাড়িয়ে  দেন কিন্তু সেই হাত ধরতে চাননি  স্ত্রী। 

 

সোমবার থেকে নেট দুনিয়ায় ভাইরাল ফরাসি প্রেসিডেন্টের একটি ভিডিও। ভিয়েতনামে পৌঁছনোর পর বিমানের দরজা খুলে যাবার পরও সামনে এসে পড়ে ফরাসি প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির একটি ব্যক্তিগত মুহূর্ত। ইমানুয়েল মাক্রোঁ ও স্ত্রী  ব্রিজিৎ-এর সেই মুহূর্ত এখন নেট মাধ্যমে ভাইরাল। তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। শুরু হয়েছে স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে হাসি মস্করা। ঘটনাটি কী ? 

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ গত রবিবার থেকে তাঁর দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শুরু করেছেন। স্ত্রী  ব্রিজিৎকে সঙ্গে নিয়েই ঘোরাফেরা করছেন। সোমবার সন্ধ্যায় তাঁদের বিমান ভিয়েতনামের হানোইতে নামে। বিমানবন্দরে বিমানের দরজা খুলে গেলেও বোধ হয় খেয়াল করেননি দম্পতি। দেখা যায়, ইমানুয়েল মাক্রোঁর মুখে সজোরো ধাক্কা মারলেন তাঁর স্ত্রী।  মাক্রোঁ এই ধাক্কায় বেশ অপ্রস্তুত। স্ত্রী  ব্রিজিৎকে ভিডিওয় দেখা যায়নি। শুরু দেখা গিয়েছে তাঁর লাল পোশাক পরা দুটি হাত। মাক্রোঁর অভিব্যক্তি তাই ক্যামেরায় ধরা পড়লেও স্ত্রীর এক্সপ্রেশন বোঝা যায়নি। তাই নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। তাহলে কি কোনও কারণে দাম্পত্য কলহ ?  ইমানুয়েল মাক্রোঁকে কি থাপ্পড় মারতে চেয়েছিলেন স্ত্রী ? নাকি কোনও কারণে ঠোঁট চেপে ধরতে চেয়েছিলেন? দম্পতির ব্যক্তিগত মুহূর্ত আচমকা সবার সামনে এসে পড়ায় কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে যান ফরাসি প্রেসিডেন্ট। কিন্তু পুরোটাই তিনি সামলে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেন। কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় স্ত্রী  ব্রিজিৎ প্রেসিডেন্টের হাত ধরলেন না। বিমান থেকে নামার সময় মাক্রোঁ-কে তাঁর স্ত্রীর দিকে হাত বাড়িয়ে  দেন কিন্তু সেই হাত ধরতে চাননি  স্ত্রী। 

ঘটনার নানারকম ব্যাখ্যা শুরু হয়ে যায় নেট মাধ্যমে। কিন্তু ফরাসি প্রেসিডেন্ট পরে বিষয়টি হাল্কা করারই চেষ্টা করেন। তাঁর ঘনিষ্ঠমহল মারফতও বিষয়টিকে লঘু করার চেষ্টা করা হয়।  ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন আলিজের তরফে বোঝানোর চেষ্টা করা হয়, ও কিছু নয়,  প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী সফর শুরুর আগে নিজেদের মধ্যে একটু খুনসুটি করছিলেন। এটা দুজনের একান্ত একটি মুহূর্তের অংশই। কিন্তু নেটাগরিকরা কিন্তু এই সাফাই মানতে রাজি হয়নি। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, হানোইতে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, মাঝেমধ্যেই তাঁরা এমন মজা করে থাকেন, সেটাই করছিলেন। তবে এত কিছু ব্যাখ্যার পরও মানতে নারাজ অনেক নেটিজেন। 

সেরা শিরোনাম

Cockroach Janta Party : অনুমতি ছাড়াই যন্তর মন্তর এলাকায় প্রবেশের অভিযোগ, CJP-র নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ দিল্লি পুলিশের...
অনুমতি ছাড়াই যন্তর মন্তর এলাকায় প্রবেশের অভিযোগ, CJP-র নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ দিল্লি পুলিশের...
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget