এক্সপ্লোর

EPFO Payroll Data: ডিসেম্বরে EPFO-এর তালিকায় যুক্ত ১৫ লক্ষেরও বেশি, দেশে চাকরি বাড়ছে?

EPFO News:মঙ্গলবার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ যে পরিসংখ্যান প্রকাশ করেছে তা চাকরির বাজারের বিষয়টি নিয়ে যথেষ্ট উৎসাহব্যাঞ্জক বলেই মনে করছেন অনেকে।

কলকাতা: সংগঠিত ক্ষেত্রে কাজ করা কর্মী বা শ্রমিকদের সামাজিক সুরক্ষার অন্যতম ভরসা EPF বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। এটি পরিচালনা করে  এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। মঙ্গলবার এই সংস্থা যে পরিসংখ্যান প্রকাশ করেছে তা চাকরির বাজারের বিষয়টি নিয়ে যথেষ্ট উৎসাহব্যাঞ্জক বলেই মনে করছেন অনেকে। 

কী বলছে তথ্য?
ইপিএফও-সূত্রের খবর, ২০২৩ সালের ডিসেম্বরে EPFO-তে যোগ দিয়েছিলেন ১৫.৬২ লক্ষ সদস্য। যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। ২০২২ সালের ডিসেম্বরের তুলনায় এই সংখ্যা ৪.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।  এই তথ্য ধরেই মনে করা হচ্ছে, সংগঠিত ক্ষেত্রে নিয়োগ বেড়েছে দেশে। শ্রম মন্ত্রকের মতে, EPFO-তে ২০২৩ সালের ডিসেম্বরে নতুন সদস্য এসেছেন ৮.৪১ লক্ষ। ওই সংখ্যা নভেম্বর ২০২৩-এর তুলনায় ১৪.২১ শতাংশ বেড়েছে। 

EPFO-এর পে-রোল ডেটা অনুসারে, এই সময়ের মধ্যে যোগ দেওয়া মোট নতুন সদস্যদের মধ্যে ১৮ থেকে ২৫ বয়সের অংশীদারিত্ব ছিল ৫৭.১৮ শতাংশ। এতে দেখা যাচ্ছে, দেশের সংগঠিত খাতে কর্মশক্তিতে যোগদানকারী সদস্যদের অধিকাংশই তরুণ। মনে করা হচ্ছে, তরুণদের চাকরি দেওয়ার ক্ষেত্রে সংস্থাগুলি এগিয়ে রয়েছে। তথ্য অনুসারে, ২০২৩ সালের ডিসেম্বরে, প্রায় ১২.০২ লক্ষ সদস্য যাঁরা ইপিএফও প্রকল্পের বাইরে গিয়েছিলেন তাঁরা ফিরে এসেছেন। চাকরি ছাড়ার পর ফের অন্য কোথাও চাকরিতে যোগ দেওয়ার কারণে এমনটা হয়। 

প্রতি মাসে নতুন সদস্যের সংখ্যা বাড়ছে বলে দেখানো হয়েছে। লিঙ্গভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ইপিএফও-তে যোগ দেওয়া ৮.৪১ লক্ষ নতুন সদস্যের মধ্যে ২.০৯ লক্ষ নারী। ২০২৩ সালের নভেম্বরের তুলনায় ৭.৫৭ শতাংশ বেশি। বাকি পরিসংখ্যানের বিচারেও আগের তুলনায় ইপিএফও-তে নারী সদস্যের সংখ্য়া আগের তুলনায় বেড়েছে।

পে-রোলের রাজ্য ভিত্তিক তথ্য দেখাচ্ছে, পাঁচটি রাজ্য থেকে সবচেয়ে বেশি সদস্য যোগ দিয়েছে EPFO-তে। রাজ্যগুলি হল, মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু, কর্নাটক এবং হরিয়ানা। এই রাজ্যগুলি থেকেই যোগ দেওয়া সদস্যের ৫৮.৩৩ শতাংশ রয়েছেন। সংখ্যার বিচারে ৯.১১ লক্ষ সদস্য়। সবচেয়ে এগিয়ে মহারাষ্ট্র।

Month-on-Month-তথ্য় বিচার করলে যে যে শিল্পক্ষেত্রে বেশি নিয়োগের ছবি লক্ষ্য করা গিয়েছে, সেগুলি হল-
লৌহ ও ইস্পাত, নির্মাণশিল্প, বিমা শিল্প। 
 
EPFO প্রতি মাসে এই তথ্য প্রকাশ করে। এটি ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল। EPFO সদস্যদের আধারের মাধ্যমে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) দেওয়া হয়।

আরও পড়ুন: ১০০০ কোটির প্রতারণা! সাতসকালে কোথায় তল্লাশিতে ED?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM on NEET Paper Leak : NEET প্রশ্নপত্র ফাঁস 'গুরুতর পাপ', জড়িতদের সম্ভাব্য কঠোরতম শাস্তির কথা বললেন প্রধানমন্ত্রী
NEET প্রশ্নপত্র ফাঁস 'গুরুতর পাপ', জড়িতদের সম্ভাব্য কঠোরতম শাস্তির কথা বললেন প্রধানমন্ত্রী
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
West Bengal News Live : ২১ জুলাই নিয়ে পুলিশকে বড় নির্দেশ হাইকোর্টের
২১ জুলাই নিয়ে পুলিশকে বড় নির্দেশ হাইকোর্টের
21 July Rally : চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক
চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget