এক্সপ্লোর

তেলঙ্গানায় মহিলা পশু চিকিত্সক ধর্ষণ, খুনে ৪ অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর তদন্তে তিন বিচারপতির কমিশন, নির্দেশ সুপ্রিম কোর্টের

তেলঙ্গানা সরকারের তরফে শুনানিতে হাজির সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহাতগিকে তিনি বলেন, যদি বলেন, আপনারা ফৌজদারি আদালতে ওদের (এনকাউন্টারে জড়িত পুলিশকর্মীরা) বিচার করবেন, আমাদের কিছুই বলার নেই। কিন্তু ওদের নির্দোষ বলতে চাইলে মানুষের সত্যটা জানা উচিত। আমরা কিছু ধরে নিতে চাই না। তদন্ত হোক না, তাতে আপনাদের দ্বিধা কেন?

নয়াদিল্লি: তেলঙ্গানায় মহিলা পশু চিকিত্সক গণধর্ষণ, হত্যা, দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চারজনের এনকাউন্টারে মৃত্যুর তদন্তে অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি ভিএস সিরপুরকরের নেতৃত্বে তিন বিচারপতির কমিশন তৈরি হল। তার বাকি সদস্যরা হলেন বম্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারক রেখা বালদোতা ও প্রাক্তন সিবিআই ডিরেক্টর কার্তিকেয়ন। ৬ মাসে রিপোর্ট পেশ করতে হবে কমিশনকে। চারজনের গুলিযুদ্ধে মৃত্যুর স্বাধীন তদন্ত চেয়ে পেশ হওয়া দুটি জনস্বার্থ পিটিশনের শুনানিতে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে অভিমত জানিয়েছে দেশের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ। বেঞ্চে আছেন বিচারপতি এস এ নাজির, বিচারপতি সঞ্জীব খন্না। তেলঙ্গানা সরকারের তরফে শুনানিতে হাজির সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহাতগিকে তিনি বলেন, যদি বলেন, আপনারা ফৌজদারি আদালতে ওদের (এনকাউন্টারে জড়িত পুলিশকর্মীরা) বিচার করবেন, আমাদের কিছুই বলার নেই। কিন্তু ওদের নির্দোষ বলতে চাইলে মানুষের সত্যটা জানা উচিত। আমরা কিছু ধরে নিতে চাই না। তদন্ত হোক না, তাতে আপনাদের দ্বিধা কেন? প্রসঙ্গত, তেলঙ্গানা সরকার ওই এনকাউন্টার সমর্থন করে সওয়াল করেছে, অভিযুক্তরা দুটি আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পুলিশ দলের ওপর গুলি চালিয়েছিল। বেঞ্চ বলেছে, আমাদের সুচিন্তিত অভিমত হল, তেলঙ্গানায় পশুচিকিত্সক ধর্ষণ, খুনে অভিযুক্ত চারজনের সংঘর্ষে মৃত্যুর নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। রোহাতগি বলেন, আমরা নিরপেক্ষ তদন্তের বিরোধী নই। এনকাউন্টারের তদন্তে ইতিমধ্যে সিট গড়া হয়েছে। তিনি শুনানির সময় আরও বলেন, অভিযু্ক্তরা পুলিশের দিকে পাথর ছোঁড়ে, এমনকী গুলিও চালায়, যদিও সব নিশানায় লাগেনি। কিন্তু হামলায় পুলিশকর্মীরা জখম হন। প্রসঙ্গত, মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন ও চিন্তাকুন্তা চেন্না কেশভুলু-এই চারজন ২৭ ও ২৮ নভেম্বরের মাঝের রাতে হায়দরাবাদের অদূরে শামসাবাদে পশু চিকিত্সককে ধর্ষণ, খুন করে বলে অভিযোগ। ৬ ডিসেম্বর তারা ধরা পড়ে। তবে চাটানপল্লীর যে জায়গায় ২৬ বছরের তরুণী ডাক্তারকে যৌন নির্যাতন করে পোড়ানো হয়েছিলি, সেখানেই পুলিশের সঙ্গে এনকাউন্টারে তারা নিহত হয়। তাদের তদন্তের অঙ্গ হিসাবে ঘটনার পুনর্নির্মাণের জন্য অপরাধস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। চারজনের এনকাউন্টারে মৃত্যুতে উচ্ছ্বসিত নানা মহল এতে ন্যয়বিচার হয়েছে বলে দাবি করে পুলিশের অকুন্ঠ প্রশংসা করেন বহু মানুষ। যদিও আইন হাতে তুলে নিয়ে অতিসক্রিয় হয়ে ওঠা কতটা সঠিক, প্রশ্ন তুলেছেন আইনজীবী, মানবাধিকার কর্মীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
Lightning Strikes a Footballer: খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি

ভিডিও

Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget