এক্সপ্লোর

নতুন ধরনের অক্সিজেন কনসেনট্রেটরের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হাওড়ার সঞ্জীবন হাসপাতালে

কীভাবে গবেষণা চলছে, কোভিড ওয়ার্ডে গিয়ে খতিয়ে দেখল এবিপি আনন্দ।

উজ্জ্বল মুখোপাধ্যায়, হাওড়া: দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনলজির গবেষকদের তৈরি নতুন ধরনের অক্সিজেন কনসেনট্রেটরের পরীক্ষামূলক প্রয়োগ চলছে হাওড়ার সঞ্জীবন হাসপাতালে। কর্তৃপক্ষের দাবি, পরীক্ষা সফল হলে অনেক কম দামেই তৈরি করা যাবে এই যন্ত্র। কীভাবে গবেষণা চলছে, কোভিড ওয়ার্ডে গিয়ে খতিয়ে দেখল এবিপি আনন্দ।

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে সংক্রমণের সুনামি। দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গোয়ার হাসপাতালগুলিতে তীব্র অক্সিজেনের হাহাকার। এ’রাজ্যেও বেশকিছু ক্ষেত্রে একই অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে, দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এনআইটি-র সঙ্গে হাত মিলিয়ে নতুন ধরনের অক্সিজেন কনসেনট্রেটরের পরীক্ষামূলক গবেষণা শুরু করল হাওড়ার সঞ্জীবন হাসপাতাল। নতুন ধরনের এই অক্সিজেন কনসেনট্রেটরটি তৈরি করেছেন এনআইটি-র গবেষকরা। আর তার পরীক্ষামূলক গবেষণা চলছে সঞ্জীবন হাসপাতালে। 

সঞ্জীবন কোভিড হাসপাতালের ডিরেক্টর শুভাশিস মিত্র বলেন, কনসেনট্রেটর নতুন কিছু নয়, কিন্তু করোনা রোগীদের উপর এই প্রথম আমরা গবেষণা করছি। .সাড়ে তিনশো রোগীর উপর সাত দিন ধরে চলবে এই গবেষণা।

কীভাবে চলছে এই গবেষণা? চিকিৎসকদের মতে, গুরুতর অসুস্থ করোনা রোগীদের ক্ষেত্রে অক্সিজেন কনসেনট্রেটর ব্যবহার করা যায় না। বদলে যাঁরা কম অসুস্থ, যাঁদের শরীরে অক্সিজেনের মাত্রা নব্বইয়ের আশপাশে রয়েছে, তাঁদের ক্ষেত্রেই যন্ত্র ব্যবহার করা হয়। শুভাশিস মিত্র জানান, এক রোগীর ভর্তির সময় অক্সিজেন স্যাচুরেশন ছিল ৮৮। পনেরো মিনিট দেওয়ার পরই অক্সিজেন ৯৮-তে পৌঁছেছে।

কীভাবে কাজ করে নতুন ধরনের এই অক্সিজেন কনসেনট্রেটর? বাতাসের অক্সিজেন নিয়ে, সেটাকে বাড়িয়ে ৯২-৯৩ শতাংশে তুলে দেয় এই মেশিন। এই মেশিনের সুবিধা হল, কোনও সিলিন্ডারের প্রয়োজন নেই। শুভাশিস মিত্র জানান, এনআইটি এটা তৈরি করেছে, আমরা এখানে পরীক্ষা করছি। বাজারে এই ধরনের কনসেনট্রেটরের দাম প্রায় ১ লক্ষ টাকার বেশি। এটা ২০-২৫ হাজার টাকার মধ্যে তৈরি করা সম্ভব হবে। সরকারের কাছে দাবি করব, মধ্যবিত্ত যেন কিনতে পারে তার জন্য সাবসিটি দিক। অক্সিজেনের হাহাকারের মধ্যে, নতুন এই অক্সিজেন কনসেনট্রেটর গবেষণায় উত্তীর্ণ হলে, বহু মানুষের জীবন বাঁচবে বলেই মত বিশেষজ্ঞদের।

সেরা শিরোনাম

China On India-Japan: ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের
ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের
ABP Ananda Top 10,3 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,3 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Alipurduar News: পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
Indus Waters Treaty : 'ইসলামাবাদ সেই হাতগুলো কেটে ফেলবে', সিন্ধু জলচুক্তি ইস্যুতে পাক মন্ত্রীর হুমকির জবাবে ভারত বলল...
'ইসলামাবাদ সেই হাতগুলো কেটে ফেলবে', সিন্ধু জলচুক্তি ইস্যুতে পাক মন্ত্রীর হুমকির জবাবে ভারত বলল...

ভিডিও

Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget