এক্সপ্লোর

WhatsApp : ফেসবুকের নতুন নাম, হোয়াটসঅ্যাপ কি নাম পাল্টাবে ?

ফেসবুকের নতুন নাম হচ্ছে 'মেটা'। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার হোয়াটস অ্যাপেরও নাম বদলে যাচ্ছে ?

নয়া দিল্লি : গতকালই সামনে এসেছে ফেসবুকের নতুন নাম। মার্ক জুকেরবার্গের (Mark Zukerberg) কোম্পানির নতুন নাম হচ্ছে 'মেটা' (Meta)। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার হোয়াটস অ্যাপেরও নাম বদলে যাচ্ছে ? এপ্রসঙ্গে নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে খোলসা করেছে ফেসবুকের আওতায় থাকা মেসেজিং ও ভিডিও কলিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।

ফেসবুকের নতুন নামকরণ কেন 'মেটা' করা হয়েছে তা নিজেই জানিয়েছেন মার্ক। জুকেরবার্গ লিখেছেন, 'ক্লাসিকস পড়তে বরাবরই ভালবাসি। গ্রিক শব্দ 'বিয়ন্ড' (অনন্ত) থেকে এসেছে মেটা শব্দটি। ব্যক্তিগতভাবে যে শব্দ বেছে নেওয়ার কারণ, আরও অনেক কিছু তৈরি করা বাকি। আমাদেরও পথচলার অনেক নতুন পথ বাকি, সেই ধারণা থেকেই এই নামকরণ।' তবে, হোয়াটসঅ্যাপের নাম এখনও হোয়াটসঅ্যাপই থাকছে বলে ট্যুইট করে জানানো হয়েছে সংস্থার তরফে।

প্রসঙ্গত, ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি পথচলা শুরু করেছিল ফেসবুক। তারপর থেকে মার্ক জুকেরবার্গের হাত ধরে ক্রমশ শাখা প্রশাখা বিস্তার করেছে ফেসবুক। ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অকুলাসের মতো শাখার পাশাপাশি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সবই এই মুহূর্তে মাদার কোম্পানি ফেসবুকের অধীনস্থ। কিন্তু নতুন নামকরণে অবশ্য নতুন পথচলা শুরুর ইঙ্গিত রয়েছে।

মাঝে ১৭ বছরের সময় ব্যবধানে প্রযুক্তি ও তার ব্যবহারের বিভিন্ন ধরণও বদলে গিয়েছে। যে প্রসঙ্গও সামনে তুলে ধরেছেন জুকেরবার্গ। মোবাইলের ব্যবহার থেকে জীবনের প্রত্যেক ভাগে প্রযুক্তির অঙ্গাঙ্গীভাবে জুড়ে যাওয়া সব প্রসঙ্গই উঠে এসেছে জুকেরবার্গের লম্বা ফেসবুক পোস্টে। পাশাপাশি মেটার সঙ্গেই মেটাভার্স তৈরি হবে বলেও প্রত্যাশা তাঁর। মেটা-ইউনিভার্সে মানবজীবনে আরও বেশি করে প্রযুক্তির প্রভাব থাকবে বলেও মনে করেন জুকেরবার্গ। যদিও একপক্ষের দাবি, নিয়ন্ত্রক এবং আইন প্রণেতাদের চাপে পড়ে  নাম বদলানোর পথে হেঁটেছে ফেসবুক ! ফেসবুকের ব্যবসায়িক কাজকর্ম নিয়ে অনেকদিনই বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে। নানাভাবে চাপের মুখেও পড়েছে এই সোশ্যাল মিডিয়া জায়েন্ট  সংস্থা। এবার ফেসবুক ব্র্যান্ড নতুন নাম নিয়ে অবতীর্ণ হওয়ার পথে হাঁটল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: NRS হাসপাতালে CCU-তে ভেঙে পড়লো ছাদের চাঙড়, বিরাট ফাটল, কী অবস্থা এখন ?
NRS হাসপাতালে CCU-তে ভেঙে পড়লো ছাদের চাঙড়, বিরাট ফাটল, কী অবস্থা এখন ?
Mamata Banerjee: 'তৃণমূল চোর?' 'তোমার মুখে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন', কাকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের ?
'তৃণমূল চোর?' 'তোমার মুখে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন', কাকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের ?
LPG Price : আজ কত দামে পাবেন রান্নার গ্যাস? কোন সিলিন্ডার কত টাকায় মিলছে?
মাসের শুরুতেই বদলেছিল দাম, আজ কত দামে পাবেন রান্নার গ্যাস? কোন সিলিন্ডার কত টাকায় মিলছে?
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ

ভিডিও

Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ২: 'কাল থেকেই শুরু ট্রাইব্যুনাল' । 'মমতা-মোদি ভাইবোন' , হুঙ্কার ওয়েইসির
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ১: গরম হচ্ছে ভোটমুখী বাংলার মাটি | অবাধে ভোট হবে ? ABP Ananda Live

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
Gold Buying Tips : প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Embed widget