এক্সপ্লোর

কংগ্রেসের প্রবল প্রতিবাদ, 'ইন্দিরা-করিম লালা' মন্তব্য প্রত্যাহার সঞ্জয় রাউতের

শেষ পর্যন্ত রাউত ট্যুইটে দাবি করেন, তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে তিনি সম্পূর্ণ শ্রদ্ধাশীল।

মুম্বই: ‘প্রয়াত ইন্দিরা গাঁধী মুম্বইয়ের অন্ধকার দুনিয়ার এককালের ডন করিম লালার সঙ্গে দেখা করতেন’, এহেন চাঞ্চল্যকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন সঞ্জয় রাউত। কংগ্রেসের একাধিক নেতার তীব্র প্রতিবাদের জেরে অবশেষে সুর নরম করেছেন তিনি। রাজনীতিবিদদের সঙ্গে অপরাধ জগতের মাথাদের ঘনিষ্ঠতা প্রসঙ্গে বুধবার এক অনু্ষ্ঠানে প্রয়াত প্রধানমন্ত্রীর লালার সঙ্গে যোগাযোগ ছিল বলে দাবি করেন শিবসেনার শীর্ষনেতা রাউত। বলেন, একটা সময় ছিল যখন ছোটা শাকিল, দাউদ ইব্রাহিম, শারদ শেট্টিরা ঠিক করে দিত, কে হবেন মুম্বইয়ের পুলিশ কমিশনার, কে মন্ত্রালয়ে বসবেন। ইন্দিরা গাঁধী দক্ষিণ মুম্বই গিয়ে করিম লালার সঙ্গে দেখা করতেন। পাল্টা রাউতের বক্তব্য খারিজ করে মুম্বই কংগ্রেসের প্রাক্তন প্রধান মিলিন্দ দেওরা ট্যুইট করেন, ইন্দিরাজি প্রকৃত দেশপ্রেমিক ছিলেন, ভারতের জাতীয় নিরাপত্তার প্রশ্নে কখনও আপস করেননি। মুম্বই কংগ্রেসের প্রাক্তন সভাপতি হিসাবে দাবি করছি, সঞ্জয় রাউত ঠিকঠাক তথ্য না জানা বিবৃতি ফিরিয়ে নিন। যে প্রধানমন্ত্রীরা প্রয়াত হয়েছেন, তাঁদের ঐতিহ্য বিকৃত করা থেকে সংযত থাকা উচিত রাজনৈতিক নেতাদের। ইন্দিরা সম্পর্কে ‘মিথ্যা প্রচার’ অব্যাহত রাখলে রাউতকে ‘অনুতাপ’ করতে হবে বলে মন্তব্য করেন আরেক কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। মহারাষ্ট্রে কংগ্রেস, শিবসেনা, এনসিপির জোট সরকার চলছে। শরিকি সংসারে অশান্তির ঝড় তুলতে যাচ্ছিল ইন্দিরা সম্পর্কে রাউতের মন্তব্য। রাজ্যের কংগ্রেস নেতৃত্ব শিবসেনার সর্বোচ্চ নেতৃত্বের কাছে রাউতের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে তাঁকে তা প্রত্যাহার করে নিতে বলার দাবি তোলে। শেষ পর্যন্ত রাউত ট্যুইটে দাবি করেন, তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে তিনি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। কংগ্রেস নেতা রাহুল গাঁধী, রাজীব সাতভকে ট্যাগ করে লেখেন, করিম লালা পাঠান সম্প্রদায়ের নেতা ছিলেন। পাখতুন-ই-হিন্দ নামে একটি সংগঠন চালাতেন। পাঠান গোষ্ঠীর নেতা হিসাবে ইন্দিরা গাঁধী সমেত একাধিক গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে তিনি দেখা করেছেন। তবে মুম্বইয়ের ইতিহাস যারা জানে না, তারা আমার বক্তব্য বিকৃত করছে। কখনই লৌহসদৃশ কঠিন ইন্দিরা গাঁধীর প্রশংসা করতে দ্বিধা করিনি। উনি কঠোর সিদ্ধান্ত নিতে পারতেন। আশ্চর্য্যের বিষয়, যারা ইন্দিরাজির ইতিহাস জানে না, তারাই গলাবাজি করছে! তিনদলের জোট মহারাষ্ট্র বিকাশ আঘাদি সরকার তৈরি হয় নভেম্বরে। শিবসেনা হিন্দুত্ব নিয়ে বরাবরের অবস্থান লঘু করতে, একবগ্গা কংগ্রেস-বিরোধিতা ছাড়তে রাজি হয়। তারপরই উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রী হিসাবে সামনে রেখে জোট সরকারে সম্মতি দেয় কংগ্রেস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Babun Banerjee: বক্সিং অ্যাসোসিয়েশনের সচিব ও হ্যান্ডবল সংস্থার সভাপতির পদ থেকে ইস্তফা বাবুন বন্দ্যোপাধ্যায়ের
বক্সিং অ্যাসোসিয়েশনের সচিব ও হ্যান্ডবল সংস্থার সভাপতির পদ থেকে ইস্তফা বাবুন বন্দ্যোপাধ্যায়ের
Bengal News Live: শোভনদেবকে বিরোধী দলনেতা চেয়ে তৃণমূলের চিঠি, বৈধতাই নেই, পাল্টা দাবি তাপস রায়ের
শোভনদেবকে বিরোধী দলনেতা চেয়ে তৃণমূলের চিঠি, বৈধতাই নেই, পাল্টা দাবি তাপস রায়ের
CM Suvendu Adhikari On Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ‘টাকা ট্রান্সফার’ নিয়ে জরুরি বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনার ‘টাকা ট্রান্সফার’ নিয়ে জরুরি বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রীর, "কাল আমরা.."
TMC News : বিধানসভায় ঢুকলেন ঋতব্রত, শুরু জল্পনা...
বিধানসভায় ঢুকলেন ঋতব্রত, শুরু জল্পনা...

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget