এক্সপ্লোর

‘ফিটনেস কি ডোজ, আধা ঘণ্টা রোজ’, ফিট ইন্ডিয়া মুভমেন্টের বর্ষপূর্তিতে মোদির নয়া স্লোগান

সোশ্যাল মিডিয়ার একাধিকবার উঠে এসেছে মোদির শরীরচর্চার ছবি। করোনার মধ্যে যোগা দিবস পালন করেছিলেন। মনে করিয়ে দিয়েছেন ভাল স্বাস্থ্যরক্ষায় যোগব্যায়ামের প্রয়োজনীয়তা। এদিন মোদি বলেন, ’’এটা দেখে আমি খুশি যে স্বাস্থ্যকর খাওয়াদাওয়ার অভ্যাস এখন আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। অনেকে মনে করেন ফিট থাকা খুব কঠিন, কিন্তু আদতে তা নয়। একটু শৃঙ্খলাবদ্ধ হওয়া প্রয়োজন। ফিট থাকার জন্য আমাদের একে অপরকে অনুপ্রাণিত করা উচিত। যে পরিবার একসঙ্গে খেলে তারা একসঙ্গে থাকেও।‘‘

নয়াদিল্লি: ফিট ইন্ডিয়া মুভমেন্টের বর্ষপূর্তি। করোনা-কালে আয়োজিত এই অনুষ্ঠানে দেশবাসীকে ফিটনেসের নয়া ’মন্ত্র‘ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ফিট ইন্ডিয়া ডায়ালগ’ শীর্ষক ভার্চুয়াল এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্লোগান ফিটনেস কি ডোজ, আধা ঘ্ণ্টা রোজ। সঙ্গে জুড়ে দিলেন, যে পরিবার একসঙ্গে খেলে, তারা একসঙ্গে থাকেও। সোশ্যাল মিডিয়ার একাধিকবার উঠে এসেছে মোদির শরীরচর্চার ছবি। করোনার মধ্যে যোগা দিবস পালন করেছিলেন। মনে করিয়ে দিয়েছেন ভাল স্বাস্থ্যরক্ষায় যোগব্যায়ামের প্রয়োজনীয়তা। এদিন মোদি বলেন, ’’এটা দেখে আমি খুশি যে স্বাস্থ্যকর খাওয়াদাওয়ার অভ্যাস এখন আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। অনেকে মনে করেন ফিট থাকা খুব কঠিন, কিন্তু আদতে তা নয়। একটু শৃঙ্খলাবদ্ধ হওয়া প্রয়োজন। ফিট থাকার জন্য আমাদের একে অপরকে অনুপ্রাণিত করা উচিত। যে পরিবার একসঙ্গে খেলে তারা একসঙ্গে থাকেও।‘‘ প্রতিদিন আধ ঘণ্টা শরীর চর্চা করলেই ফিট থাকা যাবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি, অভিনেতা মিলিন্দ সোমান, পুষ্টিবিদ রুজুতা দিওয়ে্কর, প্যারা অলিম্পিকে জ্যাভলিন থ্রো সোনা জয়ী দেবেন্দ্র ঝাঁঝারিয়া, জম্মু কাশ্মীরের ফুটবলার খেলোয়াড় আফসান আসিক। মিলিন্দ সোমান জানান, ফিটনেসের কোনও সীমা নেই। মনের জোর থাকলে ১০০ কিলোমিটার হাঁটাও কোনও ব্যাপার নয়।ফিট থাকতে গেলে জিম, এনার্জি ড্রিঙ্ক, ফুড সাপ্লিমেন্ট কোনওটার দরকার নেই বলেও জানিয়েছেন অভিনেতা। পুষ্টিবিদ রুজুতা দিওয়ে্করের জানিয়েছেন ফিট থাকা খুব সহজ। স্বাস্থ্যকর জীবন মানেই বাড়িতে তৈরি সহজ খাবার খাওয়া। আমাদের ওজন কমানো দরকার, স্বাস্থ্যের ক্ষতি নয় বলেও জানিয়েছেন রুজুতা। অনুষ্ঠানে স্বাভাবিক ভাবে উঠে আসে, ভারত অধিনায়কের ফিটনেস প্রসঙ্গ। বিরাট কোহালি বলেছেন, ’’কখনও যদি একদিনের জন্য প্র্যাকটিস করতে নাও পারি, ফিটনেস সেশন কোনও দিন মিস করি না।‘‘ কোহালির ফিটনেস এমনিতেই চর্চার বিষয়। নিজেকে পুরোপুরি ফিট রাখার জন্য পুরোদমে ’ভেগান‘ হয়ে গিয়েছেন তিনি। গতবছর থেকে খাদ্যাভাস পালটে ফেলেছেন বিরাট । তারপরে তিনি জানিয়েছিলেন এত ফিট আগে কখনও থাকেননি। ভারতীয় শিক্ষা মণ্ডলের মুকুল কান্তিকার জানিয়েছেন গোটা সমাজে ফিট থাকার এই সংস্কৃতি গড়ে তুলতে হবে। তবেই তো সুষ্ঠু পরিবর্তন সম্ভব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়

ভিডিও

App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Saltlake - D'CosMedics | এবার সল্টলেকেও ডি-কসমেডিক্স। উদ্বোধন করলেন অভিনেতা জিৎ
Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget