এক্সপ্লোর

পাবজি আউট, ফৌ-জি ইন: অক্টোবরেই প্রকাশ পাচ্ছে দেশী গেম 'ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড-গার্ডস', পৃষ্ঠপোষক অক্ষয় কুমার

গালওয়ান উপত্যকার প্রেক্ষাপটের ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে গেমের প্রথম ধাপ...

মুম্বই: দেশে পাবজি নিষিদ্ধ হওয়ার পর যাঁরা মুষড়ে পড়েছেন, তাঁদের জন্য সুখবর!

এবার দেশী অ্যাকশন গেম প্রকাশ পেতে চলেছে ভারতে। বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমারের পৃষ্ঠপোষকতায় এই মাল্টি প্লেয়ার অ্যাকশন গেমের নাম রাখা হয়েছে 'FAU-G' (পড়তে হবে ফৌজি)। পুরো অর্থ - 'ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড-গার্ডস'।

জানা গিয়েছে, বেঙ্গালুরুর একটি সংস্থা শীঘ্রই এই নতুন গেম প্রকাশ করতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'আত্মনির্ভর ভারত' অভিযানকে মাথায় রেখে এই নতুন মাল্টি-প্লেয়ার মিড কোর গেম প্রকাশ করা হচ্ছে।

সংস্থা জানিয়েছ, এই গেম থেকে যা আয় হবে, তার ২০ শতাংশ দেওয়া হবে 'ভারত কি বীর ট্রাস্ট' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তহবিলে। এই সংগঠনটি ভারতের বীর সেনানীদের শ্রদ্ধা ও তাঁদের পরিবারকে সহায়তা করে থাকে।

অক্ষয় কুমার জানান, ভারতের যুব সম্প্রদায়ের কাছে গেমিং একটা গুরুত্বপূর্ণ বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে। ফৌজির মাধ্যমে আমি আশা করি, ওরা খেলতে খেলতে আমাদের সেনার বলিদানকে উপলব্ধি করতে পারবে এবং শহিদদের পরিবারকে সহায়তায় এগিয়ে এসে ভূমিকা পালন করবে। তিনি যোগ করেন, সকলের ক্ষমতা রয়েছে প্রধানমন্ত্রীর 'আত্মনির্ভর ভারত' অভিযানকে সফল করার।

জানা গিয়েছে, সাম্প্রতিককালে ভারতীয় নিরাপত্তাবাহিনী যে সব অভিযানে অংশ নিয়েছে, সেই বাস্তব অভিজ্ঞতাকেই গেমে তুলে ধরা হবে। দেশী ও বিদেশি-- সব ধরনের বিপদের বিরুদ্ধে সেনা যেভাবে মোকাবিলা করে, তাই ফুটিয়ে তোলা হয়েছে গেমে।

জানা গিয়েছে, অক্টোবরের শেষে প্রথম ধাপ মুক্তি পাবে। গালওয়ান উপত্যকার প্রেক্ষাপটের ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে গেমের প্রথম ধাপ। পরে, ধীরে ধীরে তৃতীয় ব্যক্তির শ্যুটিং গেম-প্লে মুক্তি পাবে। এই গেমটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন কাকলি ঘোষদস্তিদার
এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন কাকলি ঘোষদস্তিদার
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Mamata on Madan : 'ঋতব্রত তৃণমূলে' মদন, কী বললেন মমতা ?
'ঋতব্রত তৃণমূলে' মদন, কী বললেন মমতা ?
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের

ভিডিও

Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের
Flood News: আচমকা পাহাড়ি নদীতে হড়পা বান, ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ারে | Alipurduar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget