এক্সপ্লোর

Plane Accident News: মাঝ আকাশে আগুন ধরে গেল বিমানে, পাখির দলের সঙ্গে ধাক্কা লেগেই বিপত্তি, ফের দুর্ঘটনা আমেরিকায়

Bird Strike Causes Fire in Plane: আমেরিকার নিউ জার্সির ঘটনা।

নয়াদিল্লি: মাঝ আকাশে পাখির দলের সঙ্গে ধাক্কা। আগুন ধরে গেল বিমানের ইঞ্জিনে। সেই অবস্থায় কোনও রকমে বিমানবন্দরে জরুরি অবতরণ করল বিমানটি। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকা অবস্থায় বিমানটির ভিডিও সামনে এসেছে, যা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি বিমানবন্দরে অবতরণের পরও আগুন জ্বলছিল। তবে এই ঘটনায় হতাহতের খবর নেই। (Plane Accident News)

আমেরিকার নিউ জার্সির ঘটনা। পণ্য পরিবেষা প্রদানকারী বহুজাতিক সংস্থা FedEx-এর একটি পণ্যবাহী বিমানটি মাঝ আকাশে দুর্ঘটনা গ্রস্ত হয়। পাখির দলের সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। এর ফলে ডান দিকের ইঞ্জিনটিতে আগুন ধরে যায়। সেই অবস্থায় বিমানটিকে আকাশে উড়তে দেখে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন অনেকেই। বিপদ বুঝে নেওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি ভিত্তিতে অবতরণের সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত বিমানবন্দরের মাটি ছোঁয় যখন বিমানটি, সেই সময়ও আগুন জ্বলছিল দাউদাউ করে।(Bird Strike Causes Fire in Plane)

এয়ার ট্র্য়াফিক কন্ট্রোলে দুর্ঘটনার সময়ের যে কথোপকথনের রেকর্ড ধরা পড়ে, তাতে এক ব্যক্তি জানান, পাখিদের সঙ্গে ধাক্কা লেগেছে বিমানটির। বিমানবন্দরে নামতে হবে যেনতেন প্রকারে। এর পর আর এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “আমরা ওদের  (দুর্ঘটনাগ্রস্ত বিমানটির) ডানদিকের ডানার ইঞ্জিন খুলে পড়ে যেতে দেখলাম।”

দুর্ঘটনার সময় মাটি থেকে কয়েকশো ফুট উচ্চতায় ছিল বিমানটি। তড়িঘড়ি সেটিকে অবতরণ করানো হয়। সাময়িক স্থগিত রাখা হয় বিমান পরিষেবা। জানা গিয়েছে, পণ্যবাহী বিমানটিতে মোট তিনজন যাত্রী ছিলেন। তাঁরা অক্ষত রয়েছেন। FedEx জানিয়েছে, ইন্ডিয়ানাপলিস যাচ্ছিল বিমানটি। সেই সময় একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে নিরাপদে বিমানটি অবতরণ করে।

পাইলটের দক্ষতাতেই প্রাণরক্ষা হয়েছে বলে মত FedEx-এর মুখপাত্র অস্টিন কেমকার। বিমানবন্দরে অবতরণের পর আগুন নেভানোর কাজ শুরু হয়। কিছু ক্ষণের জন্য ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। বিমানবন্দর বন্ধ রাখা হয় কিছু ক্ষণ। বিমান পরিবহণ সংস্থা জানিয়েছে, কী করে এমন দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখা হবে। তবে পাখির সঙ্গে ধাক্কা লেগে বিপত্তির ঘটনা এই প্রথম নয়। ২০০৯ সালে পাখির দলের সঙ্গে ধাক্কা লেগেই হাডসন নদীতে ভেঙে পড়ে একটি বিমান। ২০২৩ সালের এমন প্রায় ১৯০০০ ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। তবে এ সময় এই দুর্ঘটনা ঘটল, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গত কয়েক দিনে পর পর আমেরিকায় বিমান দুর্ঘটনা ঘটেছে। ৬ ফেব্রুয়ারি আলাস্কায় বিমান ভেঙে পড়ে ১০ জন মারা যান। ২৬ জানুয়ারি মাঝ আকাশে বিমানের সঙ্গে সেনার হেলিকপ্টারের সংঘর্ষ বাধে, তাতে ৬৭ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rath Yatra 2026 : আজ রথযাত্রা, টান পড়বে রথের রশিতে, নিরাপত্তা জোরদার করতে কী কী পদক্ষেপ পুলিশ ও প্রশাসনের?
Rath Yatra 2026 : আজ রথযাত্রা, টান পড়বে রথের রশিতে, নিরাপত্তা জোরদার করতে কী কী পদক্ষেপ পুলিশ ও প্রশাসনের?
ABP Ananda Top 10, 16 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
West Bengal News Live : এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন কাকলি ঘোষদস্তিদার
এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন কাকলি ঘোষদস্তিদার
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু

ভিডিও

Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের
Flood News: আচমকা পাহাড়ি নদীতে হড়পা বান, ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ারে | Alipurduar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget