এক্সপ্লোর

Itel Smartphones: একমাসে তিনটি ফোন ! ফেব্রুয়ারিতেই ভারতে আসছে আইটেল পাওয়ার সিরিজের তিন মডেল

Itel Power Series: প্রযুক্তি বিশেষজ্ঞদের অনুমান, আইটেল সংস্থার আসন্ন পাওয়ার মডেলগুলিতে আগের ফোনের তুলনায় আধুনিক ও উন্নত ফিচার এবং স্পেসিফিকেশন থাকবে।

Itel Smartphones: আইটেল সংস্থা তাদের পাওয়ার সিরিজের (Itel Power Series) নতুন ফোন লঞ্চ করতে চলেছে ভারতে। এর আগে গতবছর সেপ্টেম্বর মাসে শেষবার লঞ্চ হয়েছিল আইটেল সংস্থার পাওয়ার মডেল আইটেল পি৫৫ (Itel P55)। শোনা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসেই আইটেল সংস্থা তিনটি পাওয়ার মডেল লঞ্চ করবে। যদিও কোন কোন ফোন লঞ্চ হবে তার নির্দিষ্ট নাম জানা যায়নি। তবে সূত্রের খবর, এই তিনটি ফোনের মধ্যে একটিতে হয়তো অ্যাড্রয়েড ১৪ (গো এডিশনের) সাপোর্ট থাকতে পারে। এই মডেলটি বাজেট স্মার্টফোন হওয়ারও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দাম থাকবে সাধ্যের মধ্যে। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনুমান, আইটেল সংস্থার আসন্ন পাওয়ার মডেলগুলিতে আগের ফোনের তুলনায় আধুনিক ও উন্নত ফিচার এবং স্পেসিফিকেশন থাকবে।

আইটেল সংস্থা তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে তাদের দ্বিতীয় পাওয়ার সিরিজের ফোনগুলিতে আলট্রা ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। তিনটি ফোনের মধ্যে তৃতীয় মডেলটিতে থাকবে এক্সক্লুসিভ মেমরি ফিচার। এই জাতীয় ফোন প্রথমবার ভারতের বাজারে আসছে বলেও দাবি করেছে সংস্থা। দুটো টিজার ইমেজ অর্থাৎ ছবি প্রকাশ্যে এনেছে আইটেল কর্তৃপক্ষ। পাওয়ার সিরিজের আসন্ন ফোনগুলির ডিজাইন সম্পর্কে সেখান থেকে কিছুটা আভাস পাওয়া গিয়েছে। ভারতে এই ফোনগুলি লঞ্চের পর এক্সক্লুসিভ ভাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে।

ফাঁস হওয়া একটি ছবিতে দেখা গিয়েছে ফোনের ফ্রন্ট প্যানেল। এই ডিসপ্লের উপরের দিকে মাঝবরাবর হোল পাঞ্চ স্লট দেখা গিয়েছে যেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সাজানো থাকবে। এই কাট আউটের চারপাশে থাকবে ডায়নামিক বার যেখানে ফোনের চার্জ সংক্রান্ত যাবতীয় তথ্য দেখা যাবে। আইটেলের এই ডায়য়ামিক বার একদম অ্যাপেলের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো, যেখানে ইউজাররা নোটিফিকেশন এবং অ্যালার্ট দেখতে পাবেন।

ফাঁস হওয়া আর একটি ছবিতে দেখা গিয়েছে ফোনের ব্যাক প্যানেল। সেখানে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা গিয়েছে। ফোনের পিছনের অংশে বাঁদিকে একদম উপরে দুটো গোলাকার ক্যামেরা মডিউল সাজানো রয়েছে লম্বালম্বি। এর সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। ফোনের ডানদিকের সাইডের অংশে থাকছে ভলিউম এবং পাওয়ার বাটন।

আইটেল পি৫৫ ফোন

গতবছর সেপ্টেম্বর মাসে (২০২৩) দেশের সবচেয়ে সস্তা ৫জি মডেল হিসেবে ভারতে লঞ্চ হয়েছিল আইটেল পি৫৫। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। আইটেল পি৫৫ ৫জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ চিপসেট। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপও রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। আইটেল পি৫৫ ৫জি ফোনে ইনবিল্ট স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ।

আরও পড়ুন- ভারতে লঞ্চ হল টেকনো স্পার্ক ২০, দাম ১০ হাজারের আশপাশেই, কী কী ফিচার রয়েছে?

সেরা শিরোনাম

Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget