এক্সপ্লোর

Medical College Fire:  মেডিক্যাল কলেজের করোনা ওয়ার্ডে আগুন, দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে 

রোগীরা নিরাপদেই রয়েছেন

ঝিলম করঞ্জাই, কলকাতা:  কলকাতা মেডিক্যাল কলেজের এসএসবি বিল্ডিংয়ে করোনা ওয়ার্ডে আজ সকালে আগুন লেগে আতঙ্ক ছড়ায়।  দমকলের প্রাথমিক অনুমান, অক্সিজেনের পাইপ লাইনে কোনও বিভ্রাটের কারণে আগুন লাগে।  দমকলের ৩টি ইঞ্জিন কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কয়েকজন করোনা রোগী সেই ওয়ার্ডে ছিলেন।  তবে হাসপাতাল সূত্রে দাবি, রোগীরা নিরাপদেই রয়েছেন।

দমকল সূত্রে খবর, বুধবার সকাল ৮টা নাগাদ আগুন লাগে করোনা ওয়ার্ডে। হাসপাতালের চার তলায় একটি প্লাগ পয়েন্টে প্রথমে আগুনের ফুলকি দেখতে পান কর্মীরা। ব্যবস্থা নেওয়ার আগে মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে হাসপাতালের কর্মীরাই আগুন নেভানোর কাজে হাত লাগান ৷ এরপর খবর যায় দমকলে ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন ৷ করোনা ওয়ার্ডে আগুন লাগায় রোগীদের মধ্যে স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ অক্সিজেন অপারেট করার মেশিন থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলে অনুমান। মেশিনটি অস্বাভাবিক গরম হয়ে যায় ৷ সেখান থেকে শর্টসার্কিট হয়ে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷

বুধবার ভোরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা বিল্ডিং থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তে হুলস্থূল পড়ে যায় গোটা হাসপাতাল চত্বরে। আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে দেন অনেকে। এরই মধ্যে খবর পৌঁছে যায় দমকলের কাছে। তড়িঘড়ি ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। হাসপাতালে পৌঁছে যায় বউবাজার থানার পুলিশ। এদিকে, হাসপাতালে আগুন লাগার খবর পেয়েই জোরদার তৎপরতা শুরু করে দেয় কর্তৃপক্ষ। রোগীদের এক ওয়ার্ড থেকে অন্যত্র নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়। স্ট্র্যান্ড রোডে রেলের বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের স্মৃতি এখনও টাটকা। এরই মধ্যে আবার মেডিক্যাল কলেজে আগুন লাগার ঘটনা ঘটল ৷

এদিকে, নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে রেলের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনার পুনর্নির্মাণ করাবে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। কীভাবে রেলের ওই ভবনে অগ্নিকাণ্ডে মৃত্য হল ৯ জনের?  
কোন কোন জায়গায় সেদিন ছড়িয়ে পড়ে আগুন?  কতটা দ্রুত আগুন ছড়ায়?  আগুন লাগার খবর পাওয়ার কতক্ষণ পরে সতর্ক করা হয় ?  এ সবই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: RG Kar Case: 'ওই রাতে যাঁরা ছিলেন, তাঁরাও তদন্তের আওতায়', আর জি কর কাণ্ড নিয়ে মন্ত্রী শারদ্বত
RG Kar Case: 'ওই রাতে যাঁরা ছিলেন, তাঁরাও তদন্তের আওতায়', আর জি কর কাণ্ড নিয়ে মন্ত্রী শারদ্বত
RG Kar Case:
" আমি ছাড়ব কাউকে না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget