এক্সপ্লোর

Fireflies Extinction: আঁধারের বুকে আর ভাসে না আলো, জোনাকিরা এবার নিশ্চিহ্ন হওয়ার পথে

Science News: বর্তমান প্রজন্মকে বাদ দিলেও, ৪০-৫০ বছর বয়সিরাও শেষ বার কবে জোনাকি দেখেছেন, হয়ত মনে করতে পারবেন না।

কলকাতা: একেবারে নিশ্চিহ্ন না হলেও, চিরাচরিত গ্রাম্য জীবন বলতে যা বোঝায়, তা কার্যত উধাও হয়ে যেতে বসেছে। ঝিঁঝির ডাক, বর্ষায় ব্য়াঙের ঘ্যাঙর ঘ্যাঙর এখন কার্যতই বিস্মৃত হওয়ার পথে (Science News)। আঁধার রাতে জোনাকির দেখা মেলে না বহুদিন ধরেই।  তাকে ঘিরে এবার আশঙ্কার খবর সামনে এল। পৃথিবীর বুক থেকে জোনাকি বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে সামনে এল দাবি (Fireflies Extinction)।

বর্তমান প্রজন্মকে বাদ দিলেও, ৪০-৫০ বছর বয়সিরাও শেষ বার কবে জোনাকি দেখেছেন, হয়ত মনে করতে পারবেন না। নেহাতই বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়, বরং এর নেপথ্যে রয়েছে বৈজ্ঞানিক কার্যকারণ। আগামী কয়েক প্রজন্মের মধ্যেই পৃথিবীর বুক থেকে জোনাকি নিশ্চিহ্ন হয়ে যাবে বলে সম্প্রতি একটি গবেষণার রিপোর্টে উঠে এসেছে।

আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা সংস্থা Xerces Society এবং আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ সংগঠন (International Union for Conservation of Nature)সম্প্রতি জোনাকিদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার বাণী শুনিয়েছে। পৃথিবীর বুকে যে সমস্ত প্রাণীর নিশ্চিহ্ন হওয়ার পথে, তার একটি লালতালিকা প্রকাশ করেছে তারা। তাতে বলা হয়েছে, মোট ১২৮ প্রজাতির প্রাণীর মধ্যে ১১ শতাংশ নিশ্চিত ভাবে নিশ্চিহ্ন হওয়ার পথে। নিশ্চিহ্ন হওয়ার দিকে এগোচ্ছে ২ শতাংশ।

আরও পড়ুন: Viral Pic: উন্মুক্ত দুই বাহু, স্কন্ধে রক্তিম বর্ণ চন্দ্রমা, প্রায়শ্চিত্তকারী রূপে ধরা দিলেন, মুহূর্তে ভাইরাল জিশু

জোনাকিদের নিশ্চিহ্ন হওয়ার জন্যও দূষণকে দায়ী করছেন গবেষকরা। বাকনেল ইউনিভার্সিটির  জীববিজ্ঞনের অধ্যাপক সারা লোয়ার বিগত ১৩ বছর ধরে জোনাকি নিয়ে গবেষণা করছেন। তিনি জানিয়েছেন, জোনাকিদের নিশ্চিহ্ন হতে বসার নেপথ্যে সবচেয়ে বড় কারণ হল আলোক দূষণ।

জোনাকির শরীরে আলো জ্বলা আসলে একটি রাসায়নিক বিক্রিয়া। এদের শরীরের পিছনের অংশে একটি চৌকো জায়গা রয়েছে, তার মধ্যেই বিক্রিয়া ঘটে। লুসিফেরিন নামের একটি রাসায়নিক এবং লুসিফেরাস নামক এনজাইমের উপস্থিতিতে অক্সিজেন এবং শক্তির ব্যবহারে আলো উৎপন্ন হয়। অক্সিজেন সরবরাহ অব্যাহত থাকলে আলো জ্বলে, বন্ধ থাকলে নিভে যায়।

সারা জানিয়েছেন, শরীরের এই আলো দেখেই বিপরীত লিঙ্গের জোনাকি পরস্পরের প্রতি আকৃষ্ট হয়। লিপ্ত হয় সঙ্গমে। আলো দেখেই পছন্দের সঙ্গী খুঁজে নেয় তারা। পুরুষ জোনাকি সঙ্গী খুঁজতে প্রতি পাঁচ সেকেন্ডে একবার আলো জ্বালায়। স্ত্রী জোনাকিরা প্রতি দুই সেকেন্ড অন্তর।  কিন্তু আজকাল রাস্তাঘাট, বাড়িঘর সবসময় যেভাবে আলোকিত থাকে, তাতে বিভ্রান্ত হয় জোনাকিরা। ফলে অন্য় দিক থেকে সঙ্গমের ইঙ্গিত এলেও বুঝে উঠতে পারে না। ফলে জোনাকির বংশবৃদ্ধিও আটকে যায়।

উত্তর আমেরিকায় জোনাকির তিন-তিনটি প্রজাতি বিলুপ্তির পথে বলে জানিয়েছেন গবেষকরা। গবেষকরা আরও জানিয়েছেন, মূলত ভিজে স্যাঁতস্যাঁতে জায়গা পছন্দ জোনাকিদের। জলাধারের আশেপাশের জায়গা বিশেষ করে। যেখানে তাপমাত্রা কম, সেখানে হালকা আলো দেখেই পরস্পরকে চিনতে পারে জোনাকিরা। শুষ্ক এলাকায় আবার আলো হয় জোরাল। কিন্তু বর্তমানে তাপমাত্রার ওঠাপড়ায় তাদের ইন্দ্রিয়কেও প্রভাবিত করছে।

এ ছাড়াও, সরাসরি মানুষই জোনাকিদের অস্তিত্বসঙ্কটে ফেলে দিচ্ছেন বলেও দাবি গবেষকদের একাংশের। তাঁরা জানিয়েছেন, গাছ-গাছালির পাতা খাওয়ার সময় তাতে ব্যবহৃত কীটনাশক, সারও জোনাকিদের পেটে চলে যায়। তাই কীটনাশকের ব্যবহার কমিয়ে এনে, রাত নামলে আলো বন্ধ রেখে জোনাকিদের কয়েকটি প্রজাতিকে বাঁচানোর চেষ্টা করা যেতে পারে বলে মত তাঁদের।

জোনাকিদের আয়ুকে মোট চারটি ধাপে ভগ করা হয় সাধারণত, ডিম, লার্ভা, পিউপা এবং প্রাপ্তবয়স্ক।  সাধারণত কয়েক মাস, এমনকি এক-দু’বছরও বেঁচে থাকতে পারে জোনাকিরা। কিন্তু আমেরিকার উত্তরে জোনাকিদেক আয়ুকাল কয়েক সপ্তাহে এসে ঠেকেছে বলে জানিয়েছেন গবেষকরা।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Abhijeet Dipke : বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget