এক্সপ্লোর

PM Modi : যান্ত্রিক সমস্যা, ঝাড়খণ্ডের দেওঘরে আটকে প্রধানমন্ত্রীর বিমান !

Jharkhand Assembly Election 2024 : এদিনই দেওঘর থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত ঝাড়খণ্ডের গোড্ডায় প্রায় ৪৫ মিনিট আটতে থাকে রাহুল গান্ধীর হেলিকপ্টার।

দেওঘর : ঝাড়খণ্ডের দেওঘরে আটকে প্রধানমন্ত্রীর বিমান। দেওঘরে প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এদিন দুপুরে দেওঘর থেকে দিল্লি ফেরার সময় হয় বিমান-বিভ্রাট। যতক্ষণ না যান্ত্রিক ত্রুটি মেটানো যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত শহরের বিমানবন্দরেই থাকতে হবে বিামনটিকে। যার জেরে প্রধানমন্ত্রীর নয়াদিল্লি ফিরতে বিলম্ব।

বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী যা জনজাতি গৌরব উৎসব হিসাবে পালিত হয়, সেই উপলক্ষে এদিন ঝাড়খণ্ডে দু'টি জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০ নভেম্বর ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোট রয়েছে। 

এদিনই দেওঘর থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত ঝাড়খণ্ডের গোড্ডায় প্রায় ৪৫ মিনিট আটতে থাকে রাহুল গান্ধীর হেলিকপ্টার। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ছাড়পত্র না পাওয়ায় আটকে যায় হেলিকপ্টারটি। এই পরিস্থিতিতে কংগ্রেস অভিযোগ তুলেছে, লোকসভার বিরোধী দলনেতার নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করার জন্যই এই দেরি করা হচ্ছে। 

এদিন সভায় কংগ্রেস ও রাহুল গান্ধীকে আগাগোড়া তুলোধনা করেন প্রধানমন্ত্রী। বিরোধী দলনেতাকে যথারীতি 'শাহজাদা' খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী অভিযোগ তোলেন, এসসি, এসটি ও ওবিসিদের দুর্বল করতে তাদের সংরক্ষণ বাতিল করানোর চেষ্টা করছেন রাহুল গান্ধী। 

প্রধানমন্ত্রী বলেন, "কংগ্রেসের ইচ্ছা বিপজ্জনক। কংগ্রেসের শাহজাদা এসসি, এসটি ও ওবিসিদের সংরক্ষণ বাতিল করার চেষ্টা করছেন। রাজপুত্রর বাবা সংরক্ষণকে দাসত্ব বলেছিলেন। পরে ভোটে পরাজিত হয়েছিলেন। সংরক্ষণ বাতিল করার জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। যদিও এধরনের যে কোনো যড়যন্ত্র আমরা প্রতিহত করব।"   

কংগ্রেসের পাশাপাশি এদিন তাদের শরিক দল  জেএমএমকেও  বিঁধতে ছাড়েননি প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ তোলেন, ঝাড়খণ্ডের শাসকদল অনুপ্রবেশকারীদের স্থানীয় বসবাসের জায়গা করে তুলছে ঝাড়খণ্ডকে। এর আগে একই অভিযোগ তুলেছেন বিজেপির একাধিক নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও একই অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছেন।

ঝাড়খণ্ডে প্রথম দফার বিধানসভা নির্বাচন হয়েছে গত ১৩ নভেম্বর। আগামী ২০ নভেম্বর দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে এই রাজ্যে। যাকে কেন্দ্র করে জোরদার প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। এদিন একদিকে মোদি, অন্যদিকে রাহুলের হাইভোল্টেজ প্রচার ঘিরে সরগরম ঝাড়খণ্ড। আগামী ২৩ নভেম্বর ভোট গণনা হবে।

প্রসঙ্গত, মহেন্দ্র সিংহ ধোনি ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের এবারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। Jharkhand Assembly Election 2024 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget