এক্সপ্লোর

Firhad Hakim: 'ওই দাদুটা রয়েছে, ওই আটকে রেখেছে', ফিরহাদের নিশানায় রাজ্যপাল

State Vs Governor:ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। এবার রাজ্যপাল জগদীপ ধনখড়কে ‘দাদু’ বলে সম্বোধন ফিরহাদ হাকিমের।

কলকাতা: ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। এবার রাজ্যপাল জগদীপ ধনখড়কে ‘দাদু’ বলে সম্বোধন ফিরহাদ হাকিমের।

কী বলেছেন ফিরহাদ?
একটি অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী ফিরহাদ বলেন, 'আপনাদের আছে, কর্পোরেশন আছে। যা কাজ হয়েছে তাতে এমনিই জিতে যাবেন।' এরপর তিনি বলেন, 'ওই দাদুটা রয়েছে, ওই আটকে রেখেছে। রাজভবনে, আমিও দু-তিনবার গিয়েছি, এখন বলছে তুমিও এসো। যাব দেখি, নেত্রীকে জিজ্ঞাসা করে যাব। গেলে হয়তো ওটা ছেড়ে দেবে, কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। আটকে রেখেছে দাদু, আমরা না।' হাওড়া পুরএলাকায় তৃণমূল কর্মীদের নিয়ে হওয়া একটি সম্মেলনে এমন বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী এমন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। 

বিজেপির কটাক্ষ:
বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করা হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপির তরফে। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'শব্দচয়ন ও শরীরী ভাষা একান্তই বক্তার ব্যক্তিগত। ফিরহাদ হাকিম অত্যন্ত দক্ষতার সঙ্গে তাঁর পার্টির রুচির কথা বলছেন। সাংবিধানিক প্রধানের প্রতি তাঁদের কতটা শ্রদ্ধা সেটা মানুষকে জানিয়েছেন।'

হাওড়া বিল নিয়ে টানাপড়েন:
হাওড়া পুরসভার (Howrah Municipality) বিল নিয়ে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলেছে রাজ্য ও রাজ্যপালের মধ্য়ে। একাধিকবার একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। একাধিক টুইটও করেছেন রাজ্যপাল। তাঁর অভিযোগ ছিল পুরবিল নিয়ে পর্যাপ্ত তথ্য পাঠানো হয়নি রাজ্যের তরফে। ট্যুইটারে রাজ্যপাল দাবি করেছেন, প্রায় এক মাস বিলম্বের পর হাওড়া পুরবিল নিয়ে তথ্য পাঠিয়েছে রাজ্য সরকার। জগদীপ ধনকড়ের দাবি, বিল নিয়ে রাজ্যের পাঠানো তথ্যের বাস্তব ভিত্তি নেই। তৃণমূল ক্ষমতায় এসে ২০১৫ সালের জুলাই মাসে বালিকে (Bally) হাওড়া পুরসভার অন্তর্ভুক্ত করে।  তাতে বালি পুরসভার ৩৫টি ওয়ার্ডের পুনর্বিন্যাস ঘটিয়ে ১৬-য় নামিয়ে আনা হয়। সেই নিয়ে বালির বাসিন্দাদের একাংশের মধ্যে ক্ষোভ ছিলই। তার মধ্যেই সম্প্রতি হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করার সিদ্ধান্ত নেয় রাজ্য। কিন্তু তা নিয়ে রাজ্য এবং রাজ্যপালের অবস্থান ঘিরে টানাপড়েন শুরু হয়েছে। তা এখনও চলছে। হাওড়া পুরবিলে রাজ্যপাল আদৌও সই করেছেন কিনা তা নিয়েও দীর্ঘদিন টানাপড়েন চলে। 

আরও পড়ুন: প্রথম প্রাপক, লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত প্রধানমন্ত্রী

সেরা শিরোনাম

Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
West Bengal News Live : ২০২৪ সালে হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনে ফাঁসির সাজা বহাল রাখল হাইকোর্ট
২০২৪ সালে হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনে ফাঁসির সাজা বহাল রাখল হাইকোর্ট
Rahul Gandhi : রাজীব-সনিয়া যেতেন, সেই রেস্তোরাঁতেই বান্ধবীকে নিয়ে গিয়েছিলেন রাহুল...কে সেই গার্লফ্রেন্ড?
রাজীব-সনিয়া যেতেন, সেই রেস্তোরাঁতেই বান্ধবীকে নিয়ে গিয়েছিলেন রাহুল...কে সেই গার্লফ্রেন্ড?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব

ভিডিও

BJP Inner Clash Canning: আদি বনাম নব্য বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র ক্যানিং, গ্রেফতার ২৫
Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget