এক্সপ্লোর

Bally halt Violence: বালি হল্টে বাস লক্ষ্য করে চলল গুলি! অভিযোগ যাত্রীদের

বালি হল্টে একটি বাস লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ যাত্রীদের।

ভাস্কর ঘোষ, হাওড়া:  বালি হল্টে একটি চলন্ত বাস লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ যাত্রীদের। বাসের কাঁচ ফুঁড়ে গুলি বেরিয়ে যায় বলে দাবি যাত্রীদের। তবে পুলিশ সূত্রে খবর,  ঘটনাস্থলে মেলেনি কার্তুজের খোল। ফলে ঘটনা ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। আদৌ গুলি চলেছে কিনা বা অন্য কোনও কিছুর আঘাতে বাসের জানালার কাঁচ ভেঙেছে, তা এখনও জানা যায়নি।  অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

যাত্রী বোঝাই চলন্ত বাসের জানালা লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে!  ওই বাসের যাত্রীদের অভিযোগ,  একদিকের কাঁচের জানলা ভেদ করে অন্য দিকের জানালা ভেঙে বেরিয়ে যায় গুলি। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। কীভাবে ঘটল ঘটনা যাত্রীরা বুঝে উঠতেই পারেননি। আচমকাই সবকিছু ঘটে যায়। 

আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।ঘটনাটি ঘটে বালি থানার অন্তর্গত লালবাড়ির কাছে। আজ সকাল সাড়ে আটটা নাগাদ এই ঘটনা ঘটে বলে অভিযোগ।প্রায় চল্লিশজন যাত্রী নিয়ে রাজচন্দ্রপুর থেকে সল্টলেক যাচ্ছিল এস ২৩  রুটের সি ই এস টি সি বাস। দুনম্বর জাতীয় সড়কের লালবাড়ি এলাকায় হঠাৎই বাসের জানালার কাছ কিছুর আঘাতে ভেঙে যায়। বাস থামিয়ে দেন চালক।কিন্তু কেউই বুঝে উঠতে পারেননি কিভাবে এই ঘটনা ঘটল।  খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ।তদন্ত শুরু হয়।তবে বাসের জানালার  কাঁচে গুলি চালানো হয়েছে, নাকি পাথর ছোড়া হয়েছে তা নিয়ে ধন্দে পুলিশ। কারণ কার্তুজের খোল বা অন্য কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। খবর  দেওয়া হয়েছে ফরেনসিক টিমকে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।যাত্রীরা নিরাপদে ফিরে গিয়েছেন।

 

এদিকে, হুগলির চন্ডীতলা বাসের সাথে মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন জনের,গুরুতর আহত এক।  চন্ডীতলার কলাছড়ায়  বাস ও মারুতি সুইফট্  গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হন ৩ জন,গুরুতর আহত একজন। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর,কলকাতা থেকে আরামবাগ যাচ্ছিল একটি এক্সপ্রেস বাস।আরামবাগের দিকে থেকে আসা সুইফট্ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনার অভিঘাতে সুইফট্ গাড়িটি পাশের নয়ানজুলিতে গিয়ে পরে। গাড়িতে থাকা ড্রাইভার সহ আরো দুই মহিলার মৃত্যু হয় ঘটনা স্থলেই। একজনকে গুরুতর আহত অবস্থায় চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
Pakistan Minister: পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget