এক্সপ্লোর

চিনের সঙ্গে লাদাখ নিয়ে সংঘাতের মধ্যেই ২৭ জুলাই নাগাদ প্রথম ব্যাচের ৬টি রাফাল জেটবিমান আসছে ভারতে

রাফালের প্রথম স্কোয়াড্রনের ঘাঁটি হবে বায়ুসেনার আম্বালা এয়ারফোর্স স্টেশন। বায়ুসেনার সবচেয়ে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলির অন্যতম ধরা হয় আম্বালা স্টেশনকে।

নয়াদিল্লি: লাদাখ সীমান্ত চিনা সেনাবাহিনীর সঙ্গে চলতি সংঘাতের আবহে ভারতীয় বায়ুসেনার কাছে দারুণ খবর। কিছুদিন আগেই দুর্নীতির অভিযোগ ঘিরে ফ্রান্স থেকে যে রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত ঘিরে প্রবল শোরগোল হয়েছিল, অবশেষে তার প্রথম ব্যাচের ৬টি জেট বিমান ২৭ জুলাই নাগাদ ভারতে আসছে বলে ওয়াকিবহাল মহলের খবর। নাম-পরিচয় গোপন রাখার শর্তে অনিচ্ছুক সামরিক কর্তারা জানিয়েছেন, পূর্ব লাদাখের গালওয়ানে ভারত, চিনের সেনাবাহিনীর সংঘর্ষের ফলে তৈরি হওয়া উত্তেজনার আবহে চরম সতর্ক থাকা ভারতীয় বায়ুসেনার সামগ্রিক যুদ্ধ করার ক্ষমতা বাড়বে, ভারতের প্রতিপক্ষদের, শত্রুদের পরিষ্কার সাবধানবার্তাও দেওয়া যাবে রাফাল হাতে এলে। ২০ জন ভারতীয় সেনা জওয়ান চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। সেদিন দুদেশের স্বাক্ষরিত চুক্তির শর্ত মেনে কেউ গোলাগুলি না চালালেও লোহার কাটা বসানো হাতিয়ার নিয়ে, পাথর ছুঁড়ে সংঘর্ষে জড়িয়েছে দুদেশের জওয়ানরা। প্রায় সাত সপ্তাহে সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে গত ২ জুন টেলিফোনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে টেলিফোনে হওয়া আলোচনায় ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে করোনাভাইরাস অতিমারী সংক্রমণ সত্ত্বেও নির্ধারিত সূচি মেনেই রাফাল জেটবিমান ডেলিভারি দেওয়া হবে। বায়ুসেনার তরফে অবশ্য প্রথম ব্যাচের রাফাল বিমান হাতে আসা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। রাফালের প্রথম স্কোয়াড্রনের ঘাঁটি হবে বায়ুসেনার আম্বালা এয়ারফোর্স স্টেশন। বায়ুসেনার সবচেয়ে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলির অন্যতম ধরা হয় আম্বালা স্টেশনকে। প্রসঙ্গত, প্রায় ৫৮ হাজার কোটি টাকা মূল্যে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য় ফ্রান্সের সঙ্গে ভারতের সরকারি স্তরে চু্ক্তি হয় ২০১৬-র সেপ্টেম্বর। এর ভিন্ন ধরনের শক্তিশালী অস্ত্র বহনের ক্ষমতা আছে। ইউরোপের ক্ষেপণাস্ত্র নির্মাতা এমবিডিএ-র মেটিওর বিয়ন্ড ভিস্যুয়াল রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল ও স্ক্যাল্প ক্রুজ মিসাইলহ হবে রাফালের অস্ত্র প্যাকেজের মূল শক্তি। মেটিওর হল আকাশপথে এয়ার-টু-এয়ার যুদ্ধে বিপ্লব ঘটিয়ে দেওয়ার লক্ষ্যে আনা পরবর্তী প্রজন্মের বিভিআর এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র। ব্রিটেন, জার্মানি, ইতালি,ফ্রান্স, স্পেন ও সুইডেনের মতো দেশগুলির সামনে একই ধরনের বিপদ মোকাবিলায় এই হাতিয়ার বানিয়েছে এমডিবিএ। ক্ষেপণাস্ত্র সিস্টেম ছাড়াও রাফাল জেট বিমানে থাকবে ইজরায়েলি হেলমেটভিত্তিক ডিসপ্লে, রাডার ওয়ার্নিং রিসিভার, লো ব্যান্ড জ্যামার, ১০ ঘন্টার ফ্লাইট ডাটা রেকর্ডিং,ইনফ্রা-রেড সার্চ ও ট্র্যাকিং সিস্টেম সমেত ভারতের কথা মাথায় রেখে তৈরি বেশ কিছু সুবিধা। নতুন জেট বিমানগুলি ব্যবহারের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি রাখা, পাইলটদের প্রশিক্ষণসমেত যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছে বায়ুসেনা। রাফালের দ্বিতীয় ব্যাচের জেটবিমানগুলিকে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের হাসিমারা বেসে। দুটি ঘাঁটিতে শেল্টার, হ্যাঙ্গার ও মেনটেন্যান্সের সুবিধার মতো পরিকাঠামো নির্মাণে প্রায় ৪০০ কোটি টাকা খরচ করেছে বায়ুসেনা। জানা গিয়েছে, ৩৬টি রাফালের মধ্যে ৩০টি হবে ফাইটার জেট, ৬টি ট্রেনার জেট। প্রশিক্ষণ দেওয়ার জেটবিমানগুলি দুই আসনের, মূল যুদ্ধবিমানের প্রায় সব বৈশিষ্ট্যই থাকবে সেগুলিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: 'ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে', সোনম ওয়াংচুকের অনশন ভাঙার পরেই ঘোষণা অভিজিৎ দীপকের
'ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে', সোনম ওয়াংচুকের অনশন ভাঙার পরেই ঘোষণা অভিজিৎ দীপকের
Sonam Wangchuk: 'দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত, সব প্রকাশ্যে আনব', অনশন ভেঙে বার্তা সোনম ওয়াংচুকের
'দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত, সব প্রকাশ্যে আনব', অনশন ভেঙে বার্তা সোনম ওয়াংচুকের
News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET Paper Leak: আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget