এক্সপ্লোর

পাকিস্তানে স্বামীর তৃতীয় বিয়ের রিসেপশনে চড়াও হয়ে বেদম মার প্রথম স্ত্রীর!

আসিফের দাবি, মাদিহাকে তিনি আগেই ডিভোর্স দিয়েছেন, তাই ফের বিয়ে করায় তাঁর অনুমতির প্রয়োজনই নেই। আসিফ এও বলেন, একসঙ্গে চারটে বিয়ে করতে পারি। আমার অধিকার আছে।

ইসলামাবাদ: স্বামীর তৃতীয় বিয়ের সময় রুখে দাঁড়ালেন প্রথম স্ত্রী। পাকিস্তানে। বিয়ের মন্ডপে ঢুকে স্বামীকে এমন মারধর করলেন যে, শেষপর্যন্ত পুলিশ ডেকে এনে তাকে উদ্ধার করতে হল। পাকিস্তানের দি এক্সপ্রেস ট্রিবিউন-এর খবর, করাচির শাখি হাসান চৌরঙ্গী এলাকায় সোমবার রাতে আসিফ রফিকের বিয়ের রিসেপশনে মাদিহা নামে ওই মহিলা, তাঁর আত্মীয়স্বজনরা হাজির হন। তাঁদের দাবি, মাদিহার সঙ্গে ২০১৪য় বিয়ে হয় আসিফের। মাদিহা জানান, আসিফ জিন্না বিশ্ববিদ্যালয়ের কর্মী আরেক মহিলাকেও বিয়ে করেন তাঁর সম্মতি না নিয়েই, তিনি দ্বিতীয় বিয়েতে আপত্তি তোলায় প্রতিশ্রুতি দেন, তাঁর সঙ্গেই থাকবেন। কিন্তু তারপরও আবার বিয়ে! সেখানেই অতিথি-অভ্যাগতদের সামনে আসিফকে বেদম মারধর করেন মাদিহা ও অন্যরা। তাঁর জামাকাপড় ছিঁড়ে দেন। সংবাদপত্রটি জানিয়েছে, খবর পেয়ে পুলিশ এসেও আসিফকে আটক করে মারধর করে থানায় নিয়ে যায়। সেখান থেকে পালানোর চেষ্টা করায় আসিফকে তাড়া করেন মাদিহার পরিবারের লোকজন। আসিফ প্রাণে বাঁচতে একটি দাঁড়িয়ে থাকা বাসে উঠে গা ঢাকা দেন। কিন্তু সেখানেও ধরা পড়ে মার খান। কিছু লোক তাঁকে উদ্ধার করে। আসিফের দাবি, মাদিহাকে তিনি আগেই ডিভোর্স দিয়েছেন, তাই ফের বিয়ে করায় তাঁর অনুমতির প্রয়োজনই নেই। আসিফ এও বলেন, একসঙ্গে চারটে বিয়ে করতে পারি। আমার অধিকার আছে। এদিকে পুলিশ মাদিহা, আসিফকে পরামর্শ দিয়েছে আদালতে যেতে, কেননা এটা দায়রা বিতর্ক। আসিফের মেডিকেল পরীক্ষা করে তাঁকে মারধরের ব্যাপারে পুলিশ মামলা করবে বলে খবর।

সেরা শিরোনাম

Jan Suraaj Party: এবার নিজে ভোটে লড়ছেন প্রশান্ত কিশোর, তাও আবার বিজেপি-র গড়ে
এবার নিজে ভোটে লড়ছেন প্রশান্ত কিশোর, তাও আবার বিজেপি-র গড়ে
Delhi News: দিল্লিতে রহস্যমৃত্য়ু নববধূর, ৭২ দিন আগে বিয়ে হয়েছিল, পণের জন্য খুন করা হয়েছে মেয়েকে, বলছে পরিবার
দিল্লিতে রহস্যমৃত্য়ু নববধূর, ৭২ দিন আগে বিয়ে হয়েছিল, পণের জন্য খুন করা হয়েছে মেয়েকে, বলছে পরিবার
Delta Flight Hit by Firework: বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা
বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা
Trinamool Election Symbol: ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল
ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল

ভিডিও

Debraj Chakraborty | কীভাবে চলত দেবরাজের তোলাবাজির সিন্ডিকেট? কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?
TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee
Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live
Dilip Ghosh: 'শ্যামাপ্রসাদকে বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হচ্ছে', মন্তব্য দিলীপ ঘোষের
TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget