এক্সপ্লোর

India Pakistan News: 'আবার হামলা করলে আবার উচিত জবাব দেব', পাকিস্তানকে ফের চরম বার্তা বিদেশ সচিবের

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ফের হুঁশিয়ারি দিয়ে বললেন, যদি কোথাও কেউ আমাদের এই সংযমের ফায়দা তোলার চেষ্টা করে, তাহলে গতকালের মতো কোয়ালিটি জবাব পাওয়ার জন্য তৈরি থাকতে হবে

নয়া দিল্লি: অপারেশন সিঁদুরেও শিক্ষা নিল না পাকিস্তান। ভারতের একাধিক জায়গায় হামলার চেষ্টা করল তারা। বাছা হয়েছিল উত্তর ও পশ্চিম ভারতের ১৫টি জায়গার সেনা ছাউনি। যদিও যোগ্য় জবাব দিয়ে পাক সেনার মেরুদণ্ডটাই কার্যত ভেঙে দিল ভারতের সেনাবাহিনী। মাঝ আকাশেই পাকিস্তানের ড্রোন ও মিসাইল ধ্বংস করল ভারত। এরপর ফের সাফ বার্তা দিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। 

পাকিস্তানের হামলা ও ভারতের প্রত্যাঘাত প্রসঙ্গে এদিন বিদেশ সচিব বলেন, 'পাকিস্তানের লাগাতার গুলি-গোলা বর্ষণে এদেশের ১৬ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। শিশুদেরও রেহাই দেয়নি পাকিস্তান। যদি ফের হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান, তাদের উচিত জবাব দেওয়া হবে'। 

এদিন বিদেশ সচিব এও বলেন, '২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর কাল ভারতীয় সেনা প্রত্যাঘাত করেছে। ভারতীয় প্রত্যাঘাত ক্ষুরধার, লক্ষ্যে স্থির, শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিকে নিশানা করা হয়েছে। পাকিস্তান বারবার মিথ্যে কথা বলছে। পাকিস্তান জঙ্গি-যোগকে সম্পূর্ণ অস্বীকার করার চেষ্টা করছে। বিভিন্ন ঘটনায় বারবার প্রমাণিত হয়েছে যে পাকিস্তান জঙ্গিদের মদতদাতা। ওসামা বিন লাদেনও পাকিস্তানেই লুকিয়ে ছিলেন। রাষ্ট্রপুঞ্জেও মিথ্যে বলে এসেছে পাকিস্তান। পহেলগাঁওকাণ্ডের একটি আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছে পাকিস্তান। কিন্তু, পাকিস্তানের ট্র্যাক রেকর্ডই বলে দেয় যে তারা বিশ্বাসযোগ্য নয়। তাই, কোনও যৌথ তদন্তের কথা ভাবার মানেই হয় না। পাকিস্তান দাবি করেছে, অপারেশন সিঁদুরে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। অপারেশন সিঁদুর-এ কেবলমাত্র জঙ্গি ঘাঁটিগুলিকেই টার্গেট করা হয়েছিল। নিহত জঙ্গিদের শেষকৃত্যে কফিনগুলিকে পাক পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এ থেকেই প্রমাণিত হয় পাকিস্তান মিথ্যে দাবি করছে'। 

এমনকী, হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি এদিন বলেন, 'সারা বিশ্বজুড়ে প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ হচ্ছে। ২০১৪-তে মোদির নেতৃত্বে সরকার আসার পর প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। কেন্দ্র প্রতিরক্ষা ব্যবস্থায় গুণমান ও পরিমানের উপর নজর দিয়েছে। একটি দায়িত্বশীল দেশ হিসেবে বরাবর সংযম দেখিয়েছি। কিন্তু, তার মানে এই নয় আমাদের সংযম দেখানোর সুযোগ কেউ নেবে। তা যখন হয়ে থাকে, তখন গতকালকের মত প্রত্যাঘাতই হবে। আমরা সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত।' 

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ফের হুঁশিয়ারি দিয়ে বললেন, যদি কোথাও কেউ আমাদের এই সংযমের ফায়দা তোলার চেষ্টা করে, তাহলে গতকালের মতো কোয়ালিটি জবাব পাওয়ার জন্য তৈরি থাকতে হবে। কোয়ালিটি জবাব পাওয়ার জন্য তৈরি থাকতে হবে। সবমিলিয়ে এখন ভারত-পাকিস্তানের মধ্যে এখন পুরোদস্তুর যুদ্ধের পরিস্থিতি। 

সেরা শিরোনাম

Cloudburst : ঘণ্টাখানেকের তছনছ করা বৃষ্টি, তুমুল দাপট, কলকাতায় ক্লাউডবার্স্ট? নাকি মাইক্রোবার্স্ট? দুইয়ের কী ফারাক?
ঘণ্টাখানেকের তছনছ করা বৃষ্টি, তুমুল দাপট, কলকাতায় ক্লাউডবার্স্ট? নাকি মাইক্রোবার্স্ট? দুইয়ের কী ফারাক?
Consumer Court: মিনিমাম ব্যালেন্স না রাখার জন্য টাকা কাটতে পারে ব্যাঙ্ক? কনজিউমার ফোরাম বলল...
মিনিমাম ব্যালেন্স না রাখার জন্য টাকা কাটতে পারে ব্যাঙ্ক? কনজিউমার ফোরাম বলল...
Post Poll Violence: লাভপুরে ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা-সহ ৪
লাভপুরে ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা-সহ ৪
Dust Storm in Delhi: দিল্লিতে ভয়ঙ্কর ধূলিঝড়, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮৫ কিলোমিটার ! এই সব এলাকা বিপদের মুখে
Dust Storm in Delhi: দিল্লিতে ভয়ঙ্কর ধূলিঝড়, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮৫ কিলোমিটার ! এই সব এলাকা বিপদের মুখে

ভিডিও

Ghantakhanek Sange Suman (২২.০৬.২৬) পর্ব ২ | জানুয়ারি থেকেই কার্যকর সপ্তম পে কমিশন, বিরাট ঘোষণা মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর
Ghantakhanek Sange Suman (২২.০৬.২৬) পর্ব ১ | বিজেপি সরকারের প্রথম বাজেটেই পরপর যুগান্তকারী ঘোষণা, অক্টোবর থেকেই ২০% DA | ABP Ananda LIVE
West Bengal Budget News | সরকার গঠনের পর প্রথম বাজেটে শিক্ষাক্ষেত্রে জোরালো নজর দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার
West Bengal Budget News | বিজেপি সরকারের প্রথম বাজেটে কলকাতা-সহ পাঁচটি নতুন জেলা তৈরির প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত
BJP News | তৃণমূলে ভাঙনের পর, এবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করল গেরুয়া শিবির | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal School Syllabus: পশ্চিমবঙ্গ দিবস কি সিলেবাসে অন্তর্ভুক্ত হবে? কী জানালেন স্কুল শিক্ষা মন্ত্রী?
পশ্চিমবঙ্গ দিবস কি সিলেবাসে অন্তর্ভুক্ত হবে? কী জানালেন স্কুল শিক্ষা মন্ত্রী?
Euthanasia : 'পরিবারের কেউ বেঁচে নেই, দোকানগুলোও বন্ধ করে দিল ওরা ! আর বাঁচতে পারছি না '...ইচ্ছেমৃত্যু ভিক্ষে চাইলেন বৃদ্ধ দম্পতি
পরিবারে একসঙ্গে ৯ জনের মৃত্যু, ব্যবসায় প্রশসানের ' অন্যায্য কোপ ' ! ইচ্ছেমৃত্যু ভিক্ষে চাইলেন বৃদ্ধ দম্পতি
SIP Investment: ১ বছরে ১ লক্ষ টাকা জমিয়ে ফেলা সম্ভব? জেনে নিন সহজ হিসাব
১ বছরে ১ লক্ষ টাকা জমিয়ে ফেলা সম্ভব? জেনে নিন সহজ হিসাব
Weather Update: বেলা গড়ালেই প্রবল ঝড়-বৃষ্টি ? এই জেলাগুলিতে এবার দুর্যোগের কমলা সতর্কতা জারি করল IMD
বেলা গড়ালেই প্রবল ঝড়-বৃষ্টি ? এই জেলাগুলিতে এবার দুর্যোগের কমলা সতর্কতা জারি করল IMD
Lucknow coaching centre Fire :
"বাবা, এখানে আগুন লেগেছে... আমাকে বাঁচাও".... ডুকরে উঠেছিল মেয়ে, কোচিং সেন্টারে আগুনে শেষ ১৫ প্রাণ
EPF Withdrawal Rules : পিএফ অ্যাকাউন্ট থেকে ১ লাখ তুললে, অবসরের সময়ে ১১ লাখের ক্ষতি
পিএফ অ্যাকাউন্ট থেকে ১ লাখ তুললে, অবসরের সময়ে ১১ লাখের ক্ষতি
Nadia News: সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, উদ্ধার ৩ কেজি সোনা
সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, উদ্ধার ৩ কেজি সোনা
Ritabrata on Mamata-Abhishek:
"কে অভিষেক?" ঋতব্রতর গলায় তাচ্ছিল্যের সুর, পরামর্শ দিতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাল 'ঋতব্রত' তৃণমূল
Embed widget