এক্সপ্লোর

সিএএ প্রতিবাদ: দেশে বিক্ষোভ, বিদেশে যাচ্ছেন পর্যটকরা, ভুগছে শিল্প

ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জ্যোতি ময়াল জানালেন, বিদেশী পর্যটকদের কাছ থেকে দেশের পরিস্থিতি জানতে চেয়ে একের পর এক ফোন পাচ্ছেন তাঁরা।

কলকাতা:  দেশজুড়ে ছড়িয়ে পড়ছে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ। চলছে পথ মিছিল, অবরোধ, অগ্নিসংযোগ। একের পর এক জায়গায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। উত্তরপ্রদেশ জুড়ে জারি ১৪৪ ধারা। বিভিন্ন জায়গায় ব্যাহত ট্রেন চলাচল। এইসব অশান্তির জেরে শীতের মরসুমে বেড়াতে যেতে ভয় পাচ্ছেন ভ্রমণপিপাসুরা। বিশেষত ভারতে ঘুরতে আসতে ইতস্তত বোধ করছেন বিদেশি পর্যটকরাও। জানালেন, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জ্যোতি ময়াল। তিনি জানান, বিদেশী পর্যটকদের কাছ থেকে দেশের পরিস্থিতি জানতে চেয়ে একের পর এক ফোন পাচ্ছেন তাঁরা। যদিও এখনও পর্যন্ত বেড়ানো বাতিল করে দেওয়ার মতো ঘটনা তেমন ঘটেনি। তবে তাঁর মতে, পরিস্থিতি না বদলালে অনেক পর্যটকই হয়ত ট্যুর বাতিল করবেন। দেশের এক প্রখ্যাত ভ্রমণ সংস্থার কর্ণধার ড্যানিয়েল ডিসুজা জানিয়েছেন, "দেশের উত্তর পূর্বাঞ্চলের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, আমরা পর্যটকদের সুরক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। অনেকেই উত্তরপূর্বের বদলে কেরল কিংবা আন্দামান বেড়ানোর পরিকল্পনা করছেন।" প্রতিবছর শীতের মরসুমে উত্তরপূর্ব ভারত, সিকিম কিংবা উত্তরবঙ্গে পর্যটকের সংখ্যা বাড়ে। এবছর সেই সংখ্যা কমতে পারে বলে মনে করছেন অপর একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পর্যটন সংস্থার কান্ট্রি হেড রাজীব কালে। তাঁর মতে, এই পরিস্থিতিতে ভ্রমণপিপাসুরা  অনেকেই দেশের বাইরে বেড়াতে যেতে চাইছেন। পর্যটন সংস্থাগুলির দাবি, পর্যটকরা বেছে নিচ্ছেন রাজস্থান, গোয়া কিংবা দক্ষিণ ভারত। এবছর দুবাই বেড়তে যেতেও চাইছেন অনেকেই। সবমিলিয়ে বলা যায়, নতুন নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধী বিক্ষোভের ভালোরকম প্রভাব পড়েছে পর্যটন শিল্পেও।

সেরা শিরোনাম

সিজেপির বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠী
সিজেপির বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠী
CJP Protest: ময়দানে CJP ! বন্ধ ট্রেন ও মেট্রো, জারি ১৬৩ ধারা, আন্দোলন ঠেকাতে আর কী কী পদক্ষেপ ?
ময়দানে CJP ! বন্ধ ট্রেন ও মেট্রো, জারি ১৬৩ ধারা, আন্দোলন ঠেকাতে আর কী কী পদক্ষেপ ?
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Starlink Row: ‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget