এক্সপ্লোর

মাস্ক কেনার পয়সা না থাকলে প্রশাসনকে উদ্যোগী হয়ে কিনে দিতে হবে, ঝাড়গ্রামের সভায় মমতা

ঝাড়গ্রামে বাড়ছে করোনা সংক্রমণ, মোকাবিলায় টোল প্লাজায় লরির চাকার ফরেন্সিক টেস্টের পরামর্শ মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা মোকাবিলায় একাধিক সতর্কতামূলক পদক্ষেপের ঘোষণা করলেন তিনি।

এদিন ঝাড়গ্রামে প্রশাসনিক সভায় মমতা বলেন, ‘লাগোয়া রাজ্য ঝাড়খণ্ড। সেখান থেকে লরি আসে এই রাজ্যে। তাই ঝাড়গ্রামে বিশেষভাবে সাবধানে থাকা দরকার।’

মুখ্যমন্ত্রীর মতে, কোভিড মোকাবিলায় একমাত্র উপায় সাবধান হওয়া। প্রশাসনকে মানবিক চেহারা নিয়ে সচেতনতার প্রসার করতে হবে বলেও মনে করেন তিনি। বলেন, ‘এখানকার মানুষ মাস্ক পরছে না। মাস্ক পরার জন্য সচেতনতা বাড়াতে হবে। মাস্ক কেনার পয়সা না থাকলে কিনে দিতে হবে। এরজন্য প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।

মুখ্যমন্ত্রীর জানান, লরি চালকদের থেকে যাতে কোনও ভাবে সংক্রমণ না ছড়ায়, তার ওপর বিশেষ নজর দিতে হবে। এক্ষেত্রে তাঁর দাবি, ‘নির্দিষ্ট জায়গায় লরির স্টপেজ করতে হবে যাতে লরি চালকদের মাধ্যমে সংক্রমণ না ছড়ায়। তিনি বলেন, টোল প্লাজায় লরির চাকার ফরেন্সিক টেস্ট করতে হবে। পুলিশকে বলছি, গ্রামের রাস্তা দিয়ে ট্রাক যেতে দেবেন না।’

অন্যদিকে, জেলার উন্নয়নেও একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন তিনি। বলেন, পতিত জমি একসঙ্গে করে নতুন প্রকল্প হচ্ছে। তাতে একশ দিনের কাজের সংস্থান হচ্ছে। পতিত জমিকে বিভিন্নভাবে কাজে লাগানো হবে। পতিত জমিকে উর্বর করে কাজে লাগানো হচ্ছে। এই প্রকল্পে প্রায় ২.৫ লক্ষ কর্মসংস্থান হবে।

মমতা যোগ করেন, ‘এই আমলে সাড়ে ৩ লক্ষ কিমি রাস্তা তৈরি হয়েছে। মাওবাদী ছেলে-মেয়েদের মূলস্রোতে ফেরানো হয়েছে। তাদের চাকরির ব্যবস্থা করা হয়েছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির

ভিডিও

RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget