এক্সপ্লোর

Post Office Withdrawal Rules: টাকা তোলার নিয়ম বদলাচ্ছে পোস্ট অফিস, আপনার লাভ না ক্ষতি ?

ইন্ডিয়া পোস্টের তরফে জানানো হয়েছে, এবার থেকে অ্যাকাউন্ট পিছু ৫০০০ টাকার পরিবর্তে ২০,০০০টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রাহক। তবে সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গ্রাহককে (KYC) আপডেট করতে হবে।

নয়াদিল্লি: বদলে যাচ্ছে টাকা তোলার নিয়ম। নতুন নিয়মে পোস্ট অফিস থেকে আরও বেশি টাকা তুলতে পারবেন গ্রাহক। পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবা শাখা থেকেই তোলা যাবে এই টাকা।

ইন্ডিয়া পোস্টের তরফে জানানো হয়েছে, এবার থেকে অ্যাকাউন্ট পিছু ৫০০০ টাকার পরিবর্তে ২০,০০০টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রাহক। তবে সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গ্রাহককে 'নো ইওর কাস্টমার' (KYC) আপডেট করতে হবে। তবেই অতিরিক্ত টাকা তোলার সুযোগ পাবেন তিনি।

একবার দেখে নেওয়া যাক নতুন কী কী নিয়ম আনল ইন্ডিয়া পোস্ট ?

১ এবার থেকে নগদ জমা দেওয়া অর্থ ৫০,০০০ টাকার বেশি হলে তা গ্রহণের ক্ষেত্রে অনুমতি দিতে পারবেন না পোস্ট অফিস জিডিএস(গ্রামীণ ডাক সেবা) কেন্দ্রের পোস্টমাস্টার। কেবল টাকা তোলার ফর্ম (উইথড্রল) বা চেকের মাধ্যমেই কোনও ক্যালেন্ডার ডে-তে এই লেনদেন করা যাবে।

২ কোনও একটি অ্যাকাউন্টে কোনও ক্যালেন্ডার ডে-তে লেনদেন ৫০,০০০টাকার বেশি হলে তা সার্ভিস আউটলেটের ক্ষেত্রে স্বীকৃত বলে গণ্য হবে না।

৩ সাধারণভাবে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খুলতে ৫০০টা লাগে। কোনও কারণে গ্রাহক পোস্ট অফিসের ন্যূনতম শর্ত পালনে ব্যর্থ হলে ১০০টাকা নাও ফেরত দিতে পারে পোস্ট অফিস কর্তৃপক্ষ।

৪ সব পোস্ট অফিসের সেভিংস ব্যাঙ্ক চেক 'অ্যাট পার চেক' হিসাবে গণ্য করা হবে।  কোর ব্যাঙ্কিং এনাবেল্ড(CBS) পোস্ট অফিসের শাখায় যা সেটলমেন্টের জন্য পাঠানো হবে না।

সম্প্রতি নিজেদের সাফল্যের বিষয়ে ট্যুইট করেছে 'ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক'। তারা জানিয়েছে, 'আধার এনাবল পেমেন্ট সিস্টেম'-এর মাধ্যমে ইতিমধ্যেই ১৫,০০০ কোটি টাকার লেনদেন করেছে পোস্ট অফিস। পোস্টম্যান ও গ্রামীণ ডাক সেবকদের ওপর ভরসা রাখার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছে তারা। বর্তমানে 'আধার এনাবল পেমেন্ট সিস্টেম'-এর মাধ্যমে ঘরে বসেই ডিজিটাল লেনদেন করতে পারছেন পোস্ট অফিসের গ্রাহকরা। পোস্টম্যান বা গ্রামীণ ডাক সেবকদের মাধ্যমে সফল হয়েছে এই পরিষেবা।   

বর্তমানে পোস্ট অফিসের ভোল বদলাতে উঠেপড়ে লেগেছে ইন্ডিয়া পোস্ট। ঘরে বসেই আধার কার্ডের মোবাইল নম্বর বদলানোর সুবিধা দিয়েছে ভারতীয় ডাক বিভাগ। পোস্টম্যানের মাধ্যমেই আধার কার্ডের মোবাইল নম্বর বদলাতে পারছেন গ্রাহক। এবার জনস্বার্থে আরও এক পরিষেবা শুরু করেছে ইন্ডিয়া পোস্ট। পোস্ট অফিসের 'কমন সার্ভিস সেন্টার' থেকেই এখন পাবেন পাসপোর্ট করার সুবিধা।এই বিষয়ে ট্যুইট করেছে ইন্ডিয়া পোস্ট। যেখানে বলা হয়েছে, ''স্থানীয় পোস্ট অফিসের সিএসসি কাউন্টার থেকেই পাসপোর্টের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করুন। এই বিষয়ে বিশদে জানতে পোস্ট অফিসের সেন্টারগুলিতে যান।'' 

সেরা শিরোনাম

Starlink Row: ‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget