এক্সপ্লোর

Uttarakhand Cloudburst: আবারও মেঘভাঙা বৃষ্টি, ধস উত্তরাখণ্ডে, তছনছ একাধিক জেলা, মৃত অন্তত ৬, নিখোঁজ বহু

Uttarakhand Cloudburst Landslides: এর আগে গত ২৩ অগস্ট মেঘ ভাঙে বৃষ্টি এবং ধসের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল থরালি এলাকায়। চলতি বছর বর্ষার মরশুমে বারংবার প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে উত্তরাখণ্ড।

Uttarakhand Cloudburst: নতুন করে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে উত্তরাখণ্ডের বেশ কয়েকটি জেলায়। ভারী বৃষ্টির কারণে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ১১ জন। নতুন করে মেঘ ভাঙা বৃষ্টির জেরে আবারও ধস নেমেছে উত্তরাখণ্ডের বেশ কিছু জেলায়। ধ্বংস হয়েছে একের পর এক বাড়ি। কাদা এবং পাথরের তলায় চাপা পড়েছেন সাধারণ মানুষ। চামোলি, রুদ্রপ্রয়াগ, তেহরি এবং বাগেশ্বর - এই চার জেলায় সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে প্রাকৃতিক দুর্যোগের। এর আগে গত ২৩ অগস্ট মেঘ ভাঙে বৃষ্টি এবং ধসের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল থরালি এলাকায়। চলতি বছর বর্ষার মরশুমে বারংবার প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে উত্তরাখণ্ড। 

উত্তরাখণ্ডের চামোলি জেলার থরালি তেহশিলে মেঘ ভাঙা বৃষ্টি হওয়ার আগে, ভয়াবহ বিপর্যয় নেমে এসেছিল উত্তরকাশী জেলায়। গত ৫ অগস্ট হড়পা বান আসে উত্তরাখণ্ডের এই জেলায়। ক্ষীর গঙ্গা নদীর প্রবল জলোচ্ছ্বাসে ধরালি- র প্রায় অর্ধেকের বেশি অংশ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে কাদার স্রোত নামছে পাহাড়ের ঢাল বেয়ে। পুরু কাদার স্তর এবং পাথর-বোল্ডারের তলায় চাপা পড়েছে ধরালির একাধিক হোটেল, হোমস্টে। প্রসঙ্গত উল্লেখ্য, গঙ্গোত্রী যাওয়ার পথে পর্যটকদের জন্য ধরালি একটি গুরুত্বপূর্ণ এলাকা। গঙ্গোত্রী যাত্রার পথে অনেকেই এখানে থামেন। বিশ্রামের জন্য থাকেন। তারপর আবার রওনা দেন। ধরালিতে যে ভয়াবহ হড়পা বান হয়েছিল, তার অনেকটাই প্রভাব পড়েছিল পড়শি এলাকা হরশিলে। সেনাবাহিনীর একটি ক্যাম্প ভেসে গিয়েছে বন্যায়। একাধিক ঘরবাড়ি চোখের নিমেষে তলিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। এমন আচমকা বিপর্যয় এসেছে যে পালিয়ে বাঁচার সুযোগটুকুও পাননি বেশিরভাগ মানুষ। 

এনডিআরএফ, এসডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী একত্রিত হয়ে উদ্ধারকাজ চালাচ্ছে উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায়। তবে সমস্যা হচ্ছে, একদিকের পরিস্থিতি সামাল দেওয়ার আগেই, আরেকদিকে বিপর্যয় ঘনিয়ে আসছে। এর মাঝেই আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টার জন্য উত্তরাখণ্ডের বেশ কয়েকটি জেলায় হাই অ্যালার্ট জারি করেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাগেশ্বর, চামোলি, দেরাদুন এবং রুদ্রপ্রয়াগে। এইসব জেলায় লাল সতর্কতা অর্থাৎ রেড অ্যালার্ট জারি করা হয়েছে আগামী ২৪ ঘণ্টার জন্য। অন্যদিকে, আইএমডি- র তরফে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা জারি করা হয়েছে চম্পাওয়াত, হরিদ্বার, পিথোরগড়, উধম সিং নগর এবং উত্তরকাশী জেলায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget