এক্সপ্লোর

নিম্নমুখী তাপমাত্রা থেকে বায়ুদূষণ, করোনাকালে ফুসফুসের মারাত্মক ক্ষতির আশঙ্কা, দাবি বিশেষজ্ঞদের

পুনের একদল চিকিৎসক এই বিষয়ে সাবধান হতে বলেছেন। বিশেষ করে যারা ফুসফুসের সমস্যায় ভুগছেন তাঁদের বেশি সতর্ক হতে বলেছেন চিকিৎসকরা। একইসঙ্গে যাঁরা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন বা বর্তমানে ভাইরাসে আক্রান্ত তাদেরও সতর্ক হতে বলছেন বিশেষজ্ঞরা।

নয়াদিল্লি: করোনা আক্রান্তদের ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলত পারে বায়ুদূষণ। ক্ষতি হতে পারে ফুসফুসের। এমনটাই দাবি বিশেষজ্ঞদের। তাঁদের মতে, যত তাপমাত্রা কমছে, ততই বাড়ছে আশঙ্কা। পুনের একদল চিকিৎসক এই বিষয়ে সাবধান হতে বলেছেন। বিশেষ করে যারা ফুসফুসের সমস্যায় ভুগছেন তাঁদের বেশি সতর্ক হতে বলেছেন চিকিৎসকরা। একইসঙ্গে যাঁরা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন বা বর্তমানে ভাইরাসে আক্রান্ত তাদেরও সতর্ক হতে বলছেন বিশেষজ্ঞরা। তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি বায়ুদূষণের ফলে এই সমস্যা আরও বাড়বে বলে তিনি মনে করেন। চিকিৎসকদরা জানাচ্ছেন, বায়ুদূষণের জেরে ফুসফুস সংক্রান্ত সমস্যা বাড়বে। সিওপিডি হতে পারে। কোভিড ১৯-এ আক্রান্ত হলে সুস্থ হয়ে উঠতেও সময় লাগবে বলে জানান তিনি। নোবেল হাসপাতালের পালমনোলজিস্ট ডা. বৈভব পানধাকার বলেন, স্বাভাবিক সময়েই বায়ুদূষণ সিওপিডি রোগীদের ক্ষেত্রে ক্ষতিকারক। করোনা থেকে সুস্থ হয়ে ওঠা সিওপিডি রোগীদের দূষিত অঞ্চলে না যাওয়াই ভাল। কয়েকজন রোগীর ক্ষেত্রে ফুসফুসে মারাত্মক প্রভাব ফেলেছে এই ভাইরাস। যারা ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন তাঁদের নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। ফুসফুস এবং হার্টের ক্ষেত্রে যাদের কোমর্বিডিটি আছে তাদের এই  প্রভাবের সম্ভাবনা বেশি। চিকিৎসকদের মতে, সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে বায়দূষণের ফলে করোনা আক্রান্তদের মৃত্যুহার বাড়বে। পালমোনারি ফিজিওথেরাপিস্ট তথা কার্ডিওভাসকুলার ডা. রাজিয়া নাগারওয়ালা বলেন, কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার পর  ফুসফুসের সমস্যা বাড়ছে।  ঠিক এই কারণে আমরা উৎসবের মরসুমে বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করতে বলেছিলাম।  বায়ুদূষণের জেরে শ্বাস প্রক্রিয়ার উপর বিশেষ প্রভাব পড়বে। শুধু তাই নয়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার উপরও মারাত্মক প্রভাব ফেলবে। যাদের ফুসফুস দুর্বল তাদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তিনি বলেন, আমরা চিকিৎসা করতে গিয়ে দেখেছি, যাদের ফুসফুসের সমস্যা আছে তাদের সমস্যা অনেক বেশি। প্রত্যেকের মাস্ক পরা উচিত। শুধু ভাইরাস রোধ করার জন্য নয়, পাশাপাশি দূষিত বায়ুতে শ্বাস নিতেও সাহায্য করবে মাস্ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget