এক্সপ্লোর

বুধ থেকে ইউরেনাস, এ মাসে রাতের আকাশে দেখা যাবে সাত গ্রহকেই

চলতি মাসে সৌর পরিবারের সদস্যদের মধ্যে রাতের আকাশে সব চেয়ে উজ্জ্বল দেখাবে শুক্রকে।

কলকাতা: আমরা যখনই মহাকাশ নিয়ে চিন্তা করি, তখন সবার আগে আমাদের মনে আসে সৌরজগতের কথা। ছোটবেলায় আমরা প্রায়শই বিজ্ঞান পড়ার সময় সৌরজগতের ছবি এঁকেছি। চলতি মাসে রাতের আকাশে সৌরজগতের সাতটি গ্রহকে দেখতে পাওয়া যাবে। সাতটি কেন, আটটি গ্রহকে কেন দেখা যাবে না, এটা ভেবে আপনি বিস্মিত হতেই পারেন। আকারের কারণে প্লুটো সৌরপরিবার থেকে বাদ পড়েছিল। তাই তাকে দেখা যাবে না।

চলতি মাসে সৌর পরিবারের সদস্যদের মধ্যে রাতের আকাশে সব চেয়ে উজ্জ্বল দেখাবে শুক্রকে। এছাড়াও বুধ, মঙ্গল, বৃহস্পতি ও শনিকেও খালি চোখে দেখা যাবে। দেখা যাবে নেপচুন এবং ইউরেনাসকেও, কিন্তু খালি চোখে নয়। তাদের দেখতে হবে দূরবীনের সাহায্যে। চলতি নভেম্বরে যে সৌরমণ্ডল আকাশে দৃশ্যমান হবে, তা আর্থস্কাইয়ের রিপোর্টে প্রথম জানা গিয়েছিল। কী ভাবে গ্রহগুলিকে দেখা যাবে তার একটি নির্দেশিকাও প্রকাশিত হয়েছিল ওই রিপোর্টে। বৃহস্পতি এবং শনি আকারে বড় হওয়ার কারণে সবার আগে ওই দুটি গ্রহ দৃশ্যমান হবে।

২০ বছর পরে এই দুই গ্রহকে এক সঙ্গে দেখা যাবে। এই ঘটনাকে বলা হচ্ছে ’মহান মিলন ‘ (গ্রেট কনজুগেশন)। ১৬২৩ সালের পরে এই প্রথম গ্রহ দুটি এত কাছাকাছি আসবে। গোটা নভেম্বর জুড়ে এই গ্রহগুলিকে রাতের আকাশে দেখা যাবে। শনির বলয় দেখতে চাইলে আপনাকে টেলিস্কোপ ব্যবহার করতে হবে। খালি চোখে তা দেখা যাবে না।

আগামী ১০ নভেম্বর থেকে ভোরের আকাশে বুধের দেখা মিলবে। পূর্ব আকাশে সূর্যোদয়ের এক ঘণ্টা আগে দিগন্তে দেখা যাবে এই গ্রহটিকে। সৌরমণ্ডলের সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ শুক্র দৃশ্যমান হবে। এই মাসে চাঁদের ঔজ্জ্বল্য যত কমতে থাকবে ততই বেশি প্রতিভাত হবে ইউরেনাস ও নেপচুন। তবে তাদের দেখতে হবে দূরবীন দিয়ে। ইউরেনাসের রং হবে নীলাভ সবুজ।

সপ্তগ্রহের নানান রূপ দেখতে এই মাসের খানিকটা সময় মহাকাশ নিয়ে ব্যয় করতেই পারেন।

সেরা শিরোনাম

BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
Sharad Kapoor: শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget