এক্সপ্লোর

স্বাধীনতার ৭৫ বছর, ২০২২-এর অগাস্টে উৎক্ষেপিত হবে গগনযান, ইসরোর প্রথম মানববাহী মহাকাশযান

এ মাসের ১৪ তারিখ শিবনকে অ্যালান ডি ইমেল মেমোরিয়াল অ্যাওয়ার্ড দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন বা আইএএফ।

  নয়াদিল্লি: ফের গগনযান প্রকল্পে হাত দিয়েছে ইসরো। এই প্রকল্প সফল হলে মহাকাশচারীদের এই প্রথম মহাকাশে পাঠাবে তারা। ইসরো চেয়ারম্যান কে শিবন ইঙ্গিত দিয়েছেন, ২০২২-এর অগাস্টে গগনযান বাস্তবায়িত হতে পারে। যদিও করোনার জেরে অল্পস্বল্প পরিবর্তনও হতে পারে এই সময়সীমায়। দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ২০২২-এ গগনযান মিশন ৩ জন মহাকাশচারীকে মহাশূন্যে পাঠানোর পরিকল্পনা করেছে। ৫-৭ দিন মহাকাশে কাটাবেন তাঁরা। এ জন্য ভারতীয় বায়ুসেনার ৪ সদস্যকে বেছে নেওয়া হয়েছে, তাঁদের প্রশিক্ষণ চলছে পুরোদমে। হিন্দুস্থান অ্যারোনটিক্যাল লিমিটেড ও ডিআরডিও প্রযুক্তিগত সহায়তা দিয়ে সাহায্য করছে ইসরোকে। ডিআরডিও মহাকাশে নিয়ে যাওয়ার মত খাবারদাবার, ক্রুদের স্বাস্থ্য সম্পর্কিত ব্যবস্থা ও অন্যান্য ব্যাপার খেয়াল রাখছে। এছাড়া গগনযান প্রকল্পে সাহায্য করছে অন্যান্য আন্তর্জাতিক মহাকাশ সংস্থাও। রাশিয়া প্রশিক্ষণ দিচ্ছে গগনযানে নির্বাচিত হওয়া ৩ বায়ুসেনা কর্মীকে, এছাড়া দিচ্ছে স্পেস স্যুট। ফ্রান্স দিচ্ছে স্পেস মেডিক্যাল টেকনোলজি, নাসাও যুক্ত রয়েছে এই মিশনে। ইসরো চেয়ারম্যান জানিয়েছেন, ৫৯টি দেশের সঙ্গে মহাকাশে সহায়তামূলক ২৫০টি নথিতে স্বাক্ষর করেছে ভারত। এর ফলে ভারতের মহাকাশে সক্ষমতা আরও বাড়বে, অন্যান্য যে সব দেশ মহাকাশে যেতে আগ্রহী, তাদেরও সাহায্য করতে পারবে। এ মাসের ১৪ তারিখ শিবনকে অ্যালান ডি ইমেল মেমোরিয়াল অ্যাওয়ার্ড দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন বা আইএএফ। মহাকাশ বিজ্ঞান, মহাকাশ প্রযুক্তি, মহাকাশ ঔষধ অথবা মহাকাশ সম্পর্কিত আইনের ক্ষেত্রে প্রতি বছর এই গুরুত্বপূর্ণ পুরস্কার দেওয়া হয়।

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
IndiGo Powerbank Fire: মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে আগুন, ভয়ঙ্কর অবস্থা, পাওয়ার ব্যাঙ্ক ফেটেই কি বিপত্তি?
মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে আগুন, ভয়ঙ্কর অবস্থা, পাওয়ার ব্যাঙ্ক ফেটেই কি বিপত্তি?
Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget