এক্সপ্লোর

Gargo Chatterjee: জামিনের আবেদন করেছিলেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়, আজ কী জানাল আদালত?

Bangla Pokhho: গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের অভিযোগ দায়েরের পরেই সক্রিয় হয়েছিল কলকাতা পুলিশ। তাঁকে গ্রেফতার করা হয়।

কলকাতা: ভোটপর্ব মিটতেই শোরগোল পড়েছিল একটি ঘটনা নিয়ে। EVM নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় (Gargo Chatterjee)।

বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়ের ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজত দেওয়া হল। তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের অভিযোগ দায়েরের পরেই সক্রিয় হয়েছিল কলকাতা পুলিশ। তাঁকে গ্রেফতার করা হয়। বুধবার তাঁর জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। 'আদালত গ্রাহ্য অপরাধ হলেই FIR করতে বলেছে সুপ্রিম কোর্ট। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল গর্গ চট্টোপাধ্যায়কে, তদন্তে সহযোগিতাও করেননি উনি,' গর্গ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে সওয়াল করেন সরকারি আইনজীবী। তারপরই তাঁর জামিনের আবেদন খারিজ হয়। ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজত দেওয়া হয়েছে তাঁকে।

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার সেল। নির্বাচনের আগে তাঁর বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগ রয়েছে। ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। নির্বাচন কমিশনের তরফ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন গর্গ চট্টোপাধ্যায়। আজ আদালতে পেশ করা হয়েছিল গর্গ চট্টোপাধ্যায়কে। (Garga Chatterjee Arrested)

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। গর্গর গ্রেফতারি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ডিও নর্থ অভিযোগ করেছিলেন যে, নির্বাচনের সময় EVM বিকৃতি নিয়ে পোস্ট করেছিলেন। EVM বিকৃতি হচ্ছে বলে জানিয়েছিলেন। ওঁর পোস্ট ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছিল, বিভ্রান্তি ছড়িয়েছিল। রাজনৈতিক দলকে আহ্বান জানান আন্দোলন করতে। সেই নিয়ে চারিদিকে গুজব ছড়িয়েছিল। এর বিরুদ্ধে ডিও মামলা করেছিলেন। সেই মতো মামলা হয়েছিল। নোটিস দিয়ে দু'বার ডাকা হয়েছিল তাঁকে। দু'বারই আসেননি। তারপরই গ্রেফতার করা হয়।" (Bangla Pokkho)

আরও পড়ুন: এই মাস থেকে রেশনে আটা বিলি বন্ধ! বড় ঘোষণা নতুন খাদ্যমন্ত্রীর, দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ

গর্গর বিরুদ্ধে আরও একটি মামলা ছিল। সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল কলকাতার পুলিশ কমিশনারকে। তিনি বলেছিলেন, "পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা ছিল। বারবার ওঁর তরফে পোস্ট আসছিল, যেখানে বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে নানা কথা বলছিলেন। এতে ভেদাভেদ তৈরি হচ্ছিল। ওই মামলাতেও ওঁকে অ্যাটাচ করা হবে।" মামলা হয়েছিল ময়দান থানায়। এর পর সাইবার শাখা থেকে নোটিস পাঠানো হয়।

আরও পড়ুন : ঝড়-বৃষ্টি কোন কোন জেলায়? দুশ্চিন্তার খবর শোনাল আবহাওয়া দফতর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget