এক্সপ্লোর

PM Modi on e rupee policy: ডিজিটাল লেনদেনে গতি আনবে ই রুপি ভাউচার : প্রধানমন্ত্রী

ডিজিটাল লেনদেনে গতি আনতে সাহায্য করবে ই রুপি ভাউচার। এর পাশাপাশি গতি আসবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারেও। এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়া দিল্লি : ডিজিটাল লেনদেনে গতি আনতে সাহায্য করবে ই রুপি ভাউচার। এর পাশাপাশি গতি আসবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারেও। যা প্রত্যেককে স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ডেলিভারিতে সাহায্য করবে। সোমবার ইলেকট্রনিক ভাউচার প্রোমোটিং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা e-RUPI-র উদ্বোধন করে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বরাবরই ডিজিটাল লেনদেনের পক্ষে সওয়াল করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এজন্য তিনি দেশবাসীকে উৎসাহিতও করেছেন। এবার ডিজিটাল লেনদেন ব্যবস্থা আরও এককদম এগলো দেশ। আজ চালু হল ই রুপি। কিন্তু কী এই ই রুপি ? তা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। দেখে নেওয়া যাক কীভাবে কাজ করবে এই সিস্টেম।

ই রুপি হল এক ধরনের লেনদেন পরিষেবা। ইউপিআই প্ল্যাটফর্মে অর্থ পরিষেবা দফতর, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে এই পরিষেবার ব্যবস্থা করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। কিন্তু, কীভাবে কাজ করবে ই রুপি ? 

এ প্রসঙ্গে সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এটা এক ধরনের কিউআর কোড বা এসএমএস স্ট্রিং-বেসড ইলেকট্রনিক ভাউচার। যা উপভোক্তার মোবাইলে পাঠানো হবে। এটি এককালীন পেমেন্ট পদ্ধতি। এর ব্যবহারকারী পরিষেবা প্রদানকারীর কাছে কার্ড, ডিজিটাল পেমেন্ট অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিং ছাড়াই ভাউচার ভাঙাতে সক্ষম হবেন।  

অর্থাৎ বিবৃতি অনুযায়ী, ই-রুপি কোনও শারীরিক ইন্টারফেস ছাড়াই ডিজিটাল পদ্ধতিতে পরিষেবার স্পন্সর বা পৃষ্ঠপোষকদের সুবিধাভোগী বা উপভোক্তা এবং পরিষেবা প্রদানকারীদের সাথে সংযুক্ত করবে। এছাড়া এই ব্যবস্থা এটাও নিশ্চিত করবে যে, পরিষেবা প্রদানকারীকে অর্থ প্রদান শুধুমাত্র লেনদেন সম্পন্ন হওয়ার পরেই করা হবে। 

এটি এক ধরনের প্রি-পেইড ব্যবস্থা। কোনও মধ্যস্থতাকারীর যোগদান ছাড়াই পরিষেবা প্রদানকারীকে সময়মতো অর্থ দেওয়ার বিষয়টিও নিশ্চিত করবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ই-রুপি কল্যাণমূলক পরিষেবায় ত্রুটিমুক্ত ডেলিভারি নিশ্চিত করার ক্ষেত্রে একটি বৈপ্লবিক উদ্যোগ পরিণত হতে চলেছে, এমনটা আশাই করা যায়। 

মা ও শিশু কল্যাণ স্কিম এবং টিবি নির্মূল কর্মসূচিতে ওষুধ ও পুষ্টিগত সাহায্যের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই ব্যবস্থা ব্যবহার করা যেতে পারে। এছাড়া সার ভর্তুকির পাশাপাশি আয়ুষ্মান ভারত ও প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় ওষুধ ও ডায়াগনসিসের পরিষেবা দেওয়া যাবে।

সেরা শিরোনাম

CJP Protest Delhi: 'প্রয়োজন না থাকলে...' বিক্ষোভের আবহেই ব্যারিকেড সরাতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
'প্রয়োজন না থাকলে...' বিক্ষোভের আবহেই ব্যারিকেড সরাতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
Riyadh Airport Attack: রিয়াধ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২, আহত প্রায় ৩০০ জনেরও বেশি মানুষ
রিয়াধ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২, আহত প্রায় ৩০০ জনেরও বেশি মানুষ
CJP Delhi Protest: কোন কোন শর্তে ছাড়া পেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান ? জানিয়ে দিল দিল্লি পুলিশ
কোন কোন শর্তে ছাড়া পেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান ? জানিয়ে দিল দিল্লি পুলিশ
Dilip Ghosh on CJP: 'বিদেশি ফান্ডিং, রাষ্ট্র বিরোধী শক্তির খেলনা' কটাক্ষ, ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'বিদেশি ফান্ডিং, রাষ্ট্র বিরোধী শক্তির খেলনা' কটাক্ষ, ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি দিলীপ ঘোষের

ভিডিও

Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি
BJP News: বিরাটিতে BJP নেতার পরিবারকে রড দিয়ে বেধড়ক মারধর, প্রতিবাদ করায় আক্রমণ | ABP Ananda
CJP Leader: গতকাল আটক, আজ ছাড়া পেলেন CJP-র ৩ প্রধান
Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget