এক্সপ্লোর

বাবা-মার হত্যাকারী তালিবান জঙ্গিদের খতম করে প্রতিশোধ আফগান কিশোরীর

সাহস সঞ্চয় করে পারিবারিক এক-৪৭ রাইফেলটা নিয়ে কিশোরী সোজা বেরিয়ে আসে বাইরের উঠোনে, আর তারপর..

কাবুল: আফগানিস্থানের ঘোর প্রদেশ। কামার গুল নামে কিশোরীর চোখের সামনে ঘটেছিল ব্যাপারটা। তার বাবা-মাকে টানতে টানতে ঘর থেকে বের করে নিয়ে গিয়েছিল তালিবান জঙ্গিরা। তার চোখের সামনেই মেরে ফেলা হয়েছিল তাদের।

এমন ঘটনা যে মানুষ চোখের সামনে দেখে সে হয়তো চূড়ান্ত বেপরোয়া হয়ে পড়ে। তেমনটাই ঘটল মেয়েটার বেলায়। তালিবানরা বোঝার আগেই মুহূর্তে হাতে তুলে নিল পরিবারের নিরাপত্তার জন্য ঘরে রাখা বন্দুক। চালাতে শুরু করল গুলি। কিছু বোঝার আগেই লুটিয়ে পড়ল দুই তালিবান জঙ্গি। আহত হল আরও কয়েকজন।

স্থানীয় পুলিশ কর্তা হাবিবুরহমান মালেকজানা জানান, গুলের বাড়ির সামনে এসে তার বাবাকে খুঁজছিল জঙ্গিরা। গুলের বাবা ছিলেন সরকারের সমর্থক, আর সেই কারণেই তালিবানদের চক্ষূশূল। গুলের বাবাকে জঙ্গিরা ঘর থেকে বের করে আনতে গেলে বাধা দেন মা। তখন দুজনকেই টেনে-হিঁচড়ে ঘরের বাইরে বের করে আনে জঙ্গিরা। কিশোরীর বাবা-মাকে কিশোরীর সামনেই গুলি করে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা।

গুল ঘরের ভিতরেই ছিল। ঘটনায় কিছুটা বিহ্বল হয়ে পড়লেও, সাহস সঞ্চয় করে পারিবারিক এক-৪৭ রাইফেলটা নিয়ে সোজা বেরিয়ে আসে বাইরের উঠোনে। চালাতে শুরু করে দেয় এলোপাথারি গুলি। প্রথমেই ঝাঁঝরা করে দেয় সেই দুই জঙ্গিকে যারা তার বাবা-মাকে মেরেছে। তারপরও চালাতে থাকে বন্দুক। হতচকিত হয়ে পালিয়ে যায় আহত বাকি জঙ্গিরা।

গুলের বয়স ১৪ থেকে ১৬-র ভিতর। কিন্তু পরিস্থিতি রণংদেহি করে তোলে কোমল কিশোরীকে। ঘটনার পর পরই আবার কিছু তালিবান জঙ্গিরা ফিরে আসে গুলকে মারতে। কিন্তু ততক্ষণে গ্রামে উপস্থিত সরকার সমর্থক মানুষরা বন্দুক নিয়ে বেরিয়ে পড়েছেন। তাদের পাল্টা আক্রমণে পিছউ হঠতে বাধ্য হয় তালিবানরা।

ঘোর প্রদেশের গভর্ণর আরিফ আবের জানিয়েছেন, গুল এবং তার ভাইকে নিরাপত্তায় রাখা হয়েছে। তারা নিরাপদে আছে। গুলের এই সাহসী কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় মানুষ প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন। মাথায় ফেট্টি বাঁধা, কোলে বন্দুক রাখা গুলের ছবি ভাইরাল হয়ে গিয়েছে। সকলে লিখছেন, ‘সাবাশ কন্যা সাবাশ, জবাব নেই সাহসিকতার’। কেউ লিখেছেন, ‘বাবা-মাকে হারানোর সঙ্গে কোনও কিছুরই তুলনা হয় না, কিন্তু এমন প্রতিশোধ মনে রাখার মতো।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget