এক্সপ্লোর

Covid19 Protocol : সামান্য কোভিডে সিটি স্ক্যান করলে বিপদ, সতর্ক করলেন এইমস-এর ডিরেক্টর

মাইল্ড কোভিডে প্রয়োজন নেই সিটি স্ক্যানের। উপসর্গহীন অনেকেই প্রথমে সিটি স্ক্যান করাচ্ছেন। অজান্তেই তাঁরা বিপদে ডেকে আনছেন শরীরে। কোভিড চিকিৎসা নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন AIIMS-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া।

নয়া দিল্লি : মাইল্ড কোভিডে প্রয়োজন নেই সিটি স্ক্যানের। উপসর্গহীন অনেকেই প্রথমে সিটি স্ক্যান করাচ্ছেন। অজান্তেই তাঁরা বিপদে ডেকে আনছেন শরীরে। কোভিড চিকিৎসা নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন AIIMS-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া।

দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। একাধিক রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া বিধিনিষেধের রাস্তায় হেঁটেছে সরকার। তবে বহু ক্ষেত্রেই কোভিডের চিকিৎসা নিয়ে এখনও পরিষ্কার নয় দেশবাসী। সোমবার খোদ এইমস-এর ডিরেক্টেরের মুখেও শোনা গেল সেই এক কথা। এদিন কোভিড চিকিৎসা প্রসঙ্গে রণদীপ গুলেরিয়া বলেন, '' অনেকেই সামান্য কোভিড হলে সিটি স্ক্যান করাচ্ছেন। তাঁদের বুঝতে হবে, সিটি স্ক্যান করিয়ে এ ক্ষেত্রে আদতে কোনও লাভ হবে না। বুকে কেবল একটা অংশ জুড়ে দাগ দেখাবে। যা কোনও চিকিৎসা ছাড়াই সেরে যাবে। এ নিয়ে বেশি ভাবার কিছু নেই।''

এই বলেই অবশ্য থেমে থাকেননি এইমস-এর ডিরেক্টর। তাঁর কথায়, বার বার এই স্ক্যানের ফলে পরবর্তীকালে বড় বিপদের সম্মুখীন হতে পারে যুব প্রজন্ম। এর ফলে তাদের ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যাবে। সিটি স্ক্যানের ক্ষতিকারক রশ্মি শরীরে প্রভাব ফেলবে। একটা সিটি স্ক্যান করা মানে ৩০০-৪০০ বার এক্সরে করার সমান। তাই সামান্য কোভিডে সিটি স্ক্যানের পরিবর্তে এক্সরে করানো উচিত। ডাক্তার যদি বলেন, সেক্ষেত্রেই সিটি স্ক্যানের দিকে যান।

তবে শুধু সিটি স্ক্যানের ক্ষতিকারক দিক দর্শাননি গুলেরিয়া। তাঁর মতে, এখন বহু ক্ষেত্রেই শারীরিক অবস্থা জানতে বায়োমার্কারস ব্যবহার করা হয়। এটা অত্যন্ত প্রতিক্রিয়াশীল। যা মানব দেহে জ্বালা তৈরি করে। কোনও মাইল্ড কোভিড পেশেন্টের রক্ত পরীক্ষা, সিপিসি, এলডিএইচ বা বায়ো মার্কারের প্রয়োজন নেই। এগুলো কেবলই প্যানিক রিয়াকশন তৈরি করে। এক্ষেত্রে রোগীকে বায়োমার্কারের পরিবর্তে আগে সিটি স্ক্যান করানোর পরামর্শ দেন এইমস-এর ডিরেক্টর।

এদিন কোভিডে স্টেরয়েডের ব্যবহার নিয়েও সবাইকে সচেতন করেন রণদীপ গুলেরিয়া। তিনি বলেন, ''মাইল্ড কোভিডে স্টেরয়েড নেওয়া উচিত নয়। হেভি স্টেরয়েডের ব্যবহার ফুসফুসের ক্ষতি করে। সামান্য কোভিডে কিছু সাধারণ ওষুধই কাজে দেয়। বড় কোনও ইনফেকশনের ক্ষেত্রেই স্টেরয়েড নেওয়া যেতে পারে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Train Accident : ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget