এক্সপ্লোর

Governor Jagdeep Dhankhar: ‘কার নির্দেশে বৈঠক বয়কট ?’ মুখ্যসচিব ও ডিজি-কে জানাতে বললেন রাজ্যপাল

Governor Jagdeep Dhankhar : নেতাই যাওয়া নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে যা হয়েছে, গোটা ঘটনাকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেছেন জগদীপ ধনকড়

কলকাতা : ‘কার নির্দেশে বৈঠক বয়কট ?’, এবার মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি-র কাছে কৈফিয়ত তলব করলেন রাজ্যপাল (Jagdeep Dhankhar) জগদীপ ধনকড়। শুভেন্দুর (Suvendu Adhikari) নেতাই সফরে বাধার অভিযোগে রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল। মুখ্যসচিব ও ডিজিপিকে রাজভবনে তলব করেছিলেন ধনকড়। কিন্তু, করোনা ও গঙ্গাসাগরের কারণে ‘নির্দেশ’ অনুযায়ী যাচ্ছেন না বলে জানিয়ে পাল্টা চিঠি দেন মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি। এর পরিপ্রেক্ষিতে কার নির্দেশে বৈঠক বয়কট, তা জানাতে নির্দেশ দেন রাজ্যপাল। বিকেল ৫টার মধ্যে জানাতে নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল।

শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কেন নেতাই (Netai) যেতে দেওয়া হল না ? কারণ জানতে চেয়ে লিখিত রিপোর্ট সহ মুখ্যসচিব ও ডিজিকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল (Governor)। আজ, ১০ জানুয়ারি সকাল ১১টার মধ্যে রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ দুই আধিকারিককে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন ; শুভেন্দুকে কেন নেতাই যেতে বাধা ? রিপোর্ট-সহ মুখ্যসচিব ও ডিজিকে তলব রাজ্যপালের

গত শুক্রবারই একটি ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনে রাজ্যপালের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর ২৪ ঘণ্টাও কাটতে না কাটতে রাজ্য-রাজ্যপাল সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। আদালতের নির্দেশের পরেও শুভেন্দু অধিকারীকে কেন নেতাই যেতে দেওয়া হল না ? এই প্রশ্ন তুলে লিখিত রিপোর্ট সহ মুখ্যসচিব ও ডিজিকে ডেকে পাঠান রাজ্যপাল। সোমবার সকাল ১১টার মধ্যে পুলিশ-প্রশাসনের দুই শীর্ষ আধিকারিককে উপস্থিত হতে বলেছিলেন তিনি।

নেতাই যাওয়া নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে যা হয়েছে, গোটা ঘটনাকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেছেন জগদীপ ধনকড়। শুক্রবার শহিদ দিবস উপলক্ষ্যে নেতাইয়ের উদ্দেশে রওনা হয়েও সেখানে পৌঁছতে পারেননি শুভেন্দু অধিকারী। পুলিশের ব্যারিকেডের মুখে থমকাতে হয় বিরোধী দলনেতাকে। লালগড়ের ঝিটকার জঙ্গলের কাছ থেকে তাঁকে ফিরে আসতে হয়।  

ঘটনার উল্লেখ করে শুক্রবারই রাজ্যপালকে চিঠি দেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ,  রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে, যে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁদের চোখে বিচার বিভাগেরও কোনও গুরুত্ব নেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget