এক্সপ্লোর

প্রথম ভারতীয় হিসেবে জিতলেন ফরমুলা টু রেস, ইতিহাস গড়লেন Jehan Daruvala

কিন্তু জেহান হাল ছাড়েননি। প্রচণ্ড লড়াইয়ের পর ফের মাইকেল শুমাখারের ছেলেকে পিছনে ফেলেন তিনি, উঠে আসেন ২ নম্বরে।

কলকাতা:  ফরমুলা টু সাখির গ্রাঁ প্রি জিতে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাসে নাম লেখালেন জেহান দারুভালা। প্রবাদপ্রতিম মাইকেল শুমাখারের ছেলে মিক শুমাখারকে হারিয়ে প্রথম স্থান অধিকার করেছেন তিনি। মুম্বইয়ের ২২ বছরের তরুণ জেহান গত সপ্তাহে ফরমুলা টু রেসে তৃতীয় হয়েছিলেন। জেতেন মিক শুমাখার, যদিও ফার্স্ট ল্যাপে তাঁর গাড়ির টায়ার ফ্ল্যাট হয়ে গিয়েছিল। গতকালের রেসে জেহান গ্রিডে দ্বিতীয় স্থানে থেকে শুরু করেন, পোল সিটার ড্যানিয়েল টিকটামের পাশে থেকে। টিকটাম তাঁকে এক পাশে ঠেলে দিতে ব্যস্ত হয়ে ওঠায় তাঁদের দুজনকে পিছনে ফেলে এগিয়ে যান শুমাখার। কিন্তু ফের টিকটাম তাঁকে পিছনে ফেলেন, দুইয়ে শুমাখার ও তিনে জেহান। কয়েকটি কর্নারের পর জেহান শুমাখারকে পিছনে ফেলেন, উঠে আসেন দুইয়ে। কয়েক ল্যাপ পর শুমাখার আবার জেহানকে তিনে ঠেলে দেন। কিন্তু জেহান হাল ছাড়েননি। প্রচণ্ড লড়াইয়ের পর ফের মাইকেল শুমাখারের ছেলেকে পিছনে ফেলেন তিনি, উঠে আসেন ২ নম্বরে। ধরে ফেলেন একে থাকা টিকটামকে। কিন্তু তখনই তাঁকে টপকাতে পারেননি। মরসুমের শেষ রেস জেতার জন্য মরিয়া হয়ে ওঠেন টিকটাম, লড়াই তীব্র হয়ে ওঠে। কিন্তু জেহান স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ হারাননি। তাঁর চাপে টিকটাম একের পর এক ভুল করতে থাকেন, দুজনের মধ্যে ব্যবধান কমে আসে। শেষমেষ ১০টি ল্যাপও যখন বাকি নেই, তখন জেহান টিকটামকে পিছনে ফেলে উঠে আসেন ১ নম্বরে। এরপর অন্য গাড়িগুলির সঙ্গে তাঁর ব্যবধান বাড়তে থাকে। অবশেষে জেহান জিতে নেন তাঁর প্রথম FIA Formula 2 রেস। দ্বিতীয় হন জাপানের ইউকি সুনোদা, তৃতীয় ড্যানিয়েল টিকটাম। দারুণ খুশি জেহান বলেছেন, তাঁর লক্ষ্য, দেশকে এবং নিজেকে গর্বিত করা। ইউরোপের খেলোয়াড়রা যেমন সুযোগসুবিধে পান, ভারতে তা নেই ঠিকই কিন্তু তিনি বলতে চান, পরিশ্রম চালিয়ে গেলে গ্রিডের শার্প এন্ডে লড়াই করতে আপনাদেরও একদিন দেখা যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
ABP Ananda Top 10,12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget