এক্সপ্লোর

Rajouri Grenade attack: স্বাধীনতা দিবসের আগেই জঙ্গি হানা ! বিজেপি নেতার বাড়িতে গ্রেনেড হামলা

জঙ্গি হামলার বিষয়ে নিশ্চিত করেছেন জম্মুর এডিজিপি। তিনি জানান, খান্ডলির বিজেপি নেতা যশবীর সিংয়ের বাড়িতে বোমা ছুড়েছে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি। বৃহস্পতিবার রাতের দিকে এই হামলা হয়েছে।

রাজৌরি: স্বাধীনতা দিবসের আগেই হামলা শুরু। জম্মু-কাশ্মীরের রাজৌরিতে বিজেপি নেতার বাড়িতে গ্রেনেড হামলা করল জঙ্গিরা। বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

জঙ্গি হামলার বিষয়ে নিশ্চিত করেছেন জম্মুর এডিজিপি। তিনি জানান, খান্ডলির বিজেপি নেতা যশবীর সিংয়ের বাড়িতে বোমা ছুড়েছে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি। বৃহস্পতিবার রাতের দিকে এই হামলা হয়েছে। ২৪ ঘণ্টা আগেই রাজৌরিতে খুন করা হয় ২৪ বছরের এক যুবককে। সূত্রের খবর, স্থানীয়দের জম্মু-পুঞ্চ হাইওয়ে বন্ধ করে দিতে বলেছিলেন তিনি। পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপায় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই এই খুনের তদন্তে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

উপত্যকার বাসিন্দারা বলছেন, স্বাধীনতা দিবসের আগে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভূস্বর্গ।বিজেপি কর্মীদের পাশাপাশি সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই ১৫ অগাস্ট উপলক্ষ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে কাশ্মীরে।এ প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের এসএসপি চন্দন কোহলি জানান, ড্রোনের মাধ্যমে সন্দেহজনক কিছু দেখলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই স্থানীয় হোটেলগুলিতে তল্লাশি শুরু হয়েছে। গ্রাম ও শহর অঞ্চলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

তবে রাজৌরিতে বিজেপি নেতার বাড়িতে হামলার পাশাপাশি এদিনই কুলগামে বিএসএফ কনভয়ে হামলা চালায় জঙ্গিরা।সেনা জওয়ানদের সঙ্গে জঙ্গি সংঘর্ষে ৪ জন আহত হন। আহতদের মধ্যে দু'জন সেনা জওয়ান ছিলেন। সেনার তরফে জানানো হয়েছে, এদিন জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়েতে আচমকা বিএসএফ কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। মালপোড়ার কাজিগুন্দ এলাকায় চলে এই গুলির লড়াই। শ্রীনগর থেকে জম্মু আসার সময় জওয়ানদের ওপর হামলা চালায় জঙ্গিরা।

তবে এই প্রথমবার নয়। গত বছরও এক বিজেপি নেতার বাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা।জম্মু-কাশ্মীরের বাদগামে ওই নেতার ওপর হামলা চালায় কিছু জঙ্গি। যাতে গুরুতর আহত হন ওই নেতা। পরের দিন মারা যান তিনি। প্রতি বছরই স্বাধীনতা দিবসের আগে ভারতে হামলার ছক কষে জঙ্গিরা। যার জেরে রাজধানী দিল্লি ছাড়াও জনবহুল শহরগুলিকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে ফেলা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget