এক্সপ্লোর

Bike Maintenance Tips: কীভাবে যত্ন নেবেন শখের দু-চাকার? রইল খুঁটিনাটি

Bike Maintenance: যে কোনও জিনিস পরিষ্কার রাখা প্রয়োজন। তাতে সেই জিনিস দীর্ঘদিন ভাল অবস্থায় টিকে যায়। নিয়মিত বাইক পরিষ্কার করুন।

নয়াদিল্লি: রোজের জীবনে বাইক (Bike) বা স্কুটি (Scooty) থাকা যেমন প্রয়োজনের তেমনই আরামেরও। সেই সঙ্গে নিজের দু-চাকার যান খানিক আত্মবিশ্বাস ও গর্বও বাড়ায়। কিন্তু সেই যানের নিয়মিত যত্ন নেওয়াও তো প্রয়োজন। যাঁরা বহুদিন ধরে বাইক ব্যবহার করছেন তাঁরা নিশ্চয়ই নিজের প্রাণের প্রিয় যানের যত্ন নিতে ভালই জানেন। কিন্তু ধরুন, আপনি নতুনই দু-চাকার মালিক হয়েছেন। কীভাবে নেবেন যত্ন, রাখবেন বহুদিন সচল। রইল টিপস (tips to take care of bike)। 

ইঞ্জিনের তেল বদলান

ইঞ্জিনে যে তেল ভরছেন তার গুণগত মানই আপনার সফরের গুণ ও ইঞ্জিনের মেয়াদ ঠিক করে। ইঞ্জিনকে ঠান্ডা রাখে, মসৃণ সফর দেয় এবং ইঞ্জিনের যন্ত্রাংশকে লুব্রিকেট করে। নোংরা ইঞ্জিন তেল জ্বালানির ক্ষমতা কমিয়ে দেয় এবং ইঞ্জিনেরও ক্ষতি করে। তেলে অ্যাসিডের পরিমাণ বেশি হলে তা ভিতরের ক্ষতি করে। প্রত্যেক সার্ভিসের পর তেলের পরিমাণ দেখে নেবেন এবং যখন যেমন প্রয়োজন সেই অনুযায়ী তা বদলানোর কথা মনে রাখবেন। 

টায়ারের যত্ন নিন

বাইকের ধরন এবং কতটা কোন রাস্তায় চালাচ্ছেন বাইক তার ওপর নির্ভর করে টায়ারের অবস্থা। প্রতিনিয়ত বাইকের টায়ারে নজর রাখতে হবে যাতে কোথাও ড্যামেজ হলে তা সঙ্গে সঙ্গে খেয়াল করা যায়। নষ্ট হয়ে যাওয়া টায়ারেই বাইক চালাতে থাকলে চাকা স্কিড হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। টায়ারের প্রয়োজনীয় বায়ুচাপ রয়েছে কি না সেটা দেখাও প্রয়োজন। 

এয়ার ফিল্টার পরিষ্কার রাখতে হবে

বাইকের এয়ার ফিল্টারগুলির পর্যায়ক্রমে পরিষ্কার হওয়া প্রয়োজন। কারণ ফিল্টারে ধুলো ময়লা, ইট পাথরের টুকরো আটকে যায় এবং বায়ু শোষণে বাধা হয়ে দাঁড়ায়। যার ফলে দহন খুব খারাপ হয় এবং ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এয়ার ফিল্টার পরিষ্কার রাখা এবং নির্দিষ্ট সময়ের পর সেগুলি প্রয়োজন অনুযায়ী বদলানো জরুরি, তাতে বাইক টেকসই হয় আরও। 

ব্রেকের দিকে নজর রাখুন

রাস্তায় সুরক্ষিত থাকার জন্য ব্রেক অনিবার্য। ব্রেক খুব শক্ত বা খুব আলগা, কোনওটা হওয়াই বাঞ্ছনীয় নয়। ব্রেকে সঠিক সময়, সঠিক পরিমাণ চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই বাইকের থামা উচিত। ব্রেকের প্যাড সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। প্রয়োজন মতো সেগুলি বদলে ফেলা উচিত। ব্রেকে যদি ক্যাঁচক্যাঁচে শব্দ হয়, তাহলে সেটাই ইঙ্গিত যে এবার তার দেখভাল প্রয়োজন। ব্রেক ফ্লুইডও প্রত্যেক দু মাস অন্তর বদলানো উচিত। 

ক্লাচ অ্যাডজাসমেন্ট জরুরি

টায়ার যেমন বিভিন্ন বাইকের ক্ষেত্রে আলাদা, তেমনই ক্লাচও আলাদা ধরনের হয়। গিয়ার বদলানোর জন্য প্রত্যেক মুহূর্তে ক্লাচ ব্যবহার করতে হয়, এবং সেই ক্লাচ যদি ঠিকভাবে অ্যাডজাস্ট না করা থাকে, যদি বেশি শক্ত বা আলগা থাকে, তাহলে গিয়ার শিফট করতে সমস্যা হতে পারে। এর ফলে বাইকের ক্ষতি হতে পারে। দুর্ঘটনাও ঘটতে পারে। খারাপ ক্লাচ অ্যাডজাসমেন্ট বাইকের জ্বালানি খরচও বাড়িয়ে দিতে পারে। 

আরও পড়ুন: Electric Cycle: টাটা নিয়ে এল ইলেকট্রিক সাইকেল, রেঞ্জ জানলে অবাক হবেন !

বাইক পরিষ্কার রাখুন

কেবল বাইক নয়, যে কোনও জিনিস পরিষ্কার রাখা প্রয়োজন। তাতে সেই জিনিস দীর্ঘদিন ভাল অবস্থায় টিকে যায়। নিয়মিত বাইক পরিষ্কার করুন। নিজে পরিষ্কার করার সময়, স্যুইচ ইউনিট, সাইলেন্সার, এবং অন্যান্য যে সমস্ত অংশ জল লেগে নষ্ট হয়ে যেতে পারে সেগুলি ঢেকে রাখুন। সঠিক এজেন্ট ও কাপড় ব্যবহার করুন। যখন বাইক ব্যবহার করছেন না তখন ঢাকা স্থানে রাখুন। 

এছাড়া বাইকের ব্যাটারির দিকে নজর দেওয়া প্রয়োজন। ব্যাটারি খারাপ হলে তার প্রভাব পড়ে হেডলাইট, হর্ন, ইন্ডিকেটরেও। এছাড়া অবশ্যই নিজের সুরক্ষা নিজের হাতে। দায়িত্বপূর্ণ হয়ে রাস্তায় বাইক চালানো উচিত। এবং যে কোনও প্রয়োজনে প্রোফেশনালদের সাহায্য নিতে পিছপা হবেন না। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
Ganga Boat Capsizes : ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget