এক্সপ্লোর

Deepika Padukone: রবিবারে কীসের কাজ ? কার সিদ্ধান্তে প্রশ্ন তুললেন দীপিকা পাড়ুকোন 

L&T Chairman News : এবার দেশের কর্মসংস্কৃতি শোধরাতে রবিবারও কাজের আহ্বান করলেন এই কোম্পানির চেয়ারম্যান। যা শুনে হতাশ হয়েছেন বলিউড (Bollywood Actress) অভিনেত্রী

 

L&T Chairman News : অতীতে একই পথে হেঁটেছিলেন ইনফোসিসের (Infosys) অন্যতম প্রতিষ্ঠাতা এম নারায়ণমূর্তি। দেশ গড়তে কর্মীদের কাজের সময় বাড়ানোর ওপর জোর দিয়েছিলেন তিনি। এবার দেশের কর্মসংস্কৃতি শোধরাতে রবিবারও কাজের আহ্বান করলেন এই কোম্পানির চেয়ারম্যান। যা শুনে হতাশ হয়েছেন বলিউড (Bollywood Actress) অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।

কী বলেছেন নাম করা কোম্পানির চেয়ারম্যান ?
সম্প্রতি লারসেন অ্যান্ড টুব্রো (এলএন্ডটি)-র চেয়ারম্যান এস এন সুব্রহ্মণ্যমের একটি মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কর্মীদের সঙ্গে একটি বৈঠকের সময়, সুব্রহ্মণ্যম কর্মীদের সপ্তাহে সাত দিন কাজের ইচ্ছে থাকার কথা বলেছেন। বৃহস্পতিবার, বহুজাতিক সংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর চেয়ারপারসন রবিবার সহ ৯০-ঘণ্টার কাজের সপ্তাহের পক্ষে কথা বলেছেন।

কোম্পানির কর্ণধার বলেন, "আমি আফসোস করি যে, আমি তোমাদের রবিবার কাজ করাতে পারি না। আমি যদি তোমাদের রবিবারে কাজ করিয়ে নিতে পারি , তবে আমি আরও খুশি হব। তুমি ঘরে বসে কী করো? কতক্ষণ তোমার স্ত্রীর দিকে তাকাও ?"

যার উত্তর দিয়েছেন দীপিকা
এই মন্তব্য প্রকাশ্য়ে আসতেই মুখ খুলেছেন, বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কর্মীদের কর্ম-জীবনের ভারসাম্য নিয়ে সুব্রমণ্য়মের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন চিনি। যেখানে বিবৃতিটিকে 'শকিং' বলে বর্ণনা করেছেন দীপিকা। তাঁর পোস্টে দীপিকা কর্ম-জীবনের ভারসাম্য ও মানসিক স্বাস্থ্যের গুরুত্বের উপর জোর দিয়েছেন। পোস্টে বলিউড অভিনেত্রী লিখেছেন, "এই ধরনের সিনিয়র পদে থাকা লোকজনকে এমন বিবৃতি দিতে দেখে মর্মাহত। #mentalhealthmatters (sic)।"


L&T  কী বলেছে
 এক বিবৃতিতে Larsen & Toubro-র মুখপাত্র বলেছেন, "L&T দেশ নির্মাণ আমাদের দায়িত্বের মূল উদ্দেশ্য৷ আট দশকেরও বেশি সময় ধরে আমরা ভারতের পরিকাঠামো, শিল্প এবং প্রযুক্তিগত পরিকাঠামোকে রূপ দিচ্ছি৷ আমরা বিশ্বাস করি, এটি ভারতের দশক। আমরা এমন একটি সময়ের মধ্যে দিয়ে চলছি যেখানে যা সম্মিলিত অগ্রগতির জন্য আরও উৎসাহ প্রয়োজন।

আমাদের দেশ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উন্নত দেশ হয়ে উঠতে পারবে। চেয়ারম্যানের মন্তব্য এই বৃহত্তর উচ্চাকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। তিনি বলতে চেয়েছেন অসাধারণ ফলাফলের জন্য অসাধারণ প্রচেষ্টার প্রয়োজন৷ এলএন্ডটি-তে আমরা এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে আবেগ, উদ্দেশ্য এবং কর্মক্ষমতা আমাদের এগিয়ে নিয়ে যাবে৷''

এর আগেও এই ধরনের মন্তব্য 
এস এন সুব্রহ্মণ্যমের মন্তব্য শুধুমাত্র কর্ম-জীবনের ভারসাম্য নিয়ে চলমান বিতর্কে আগুনে জ্বালানি যোগ করেনি উস্কে দিয়েছে আরও বিতর্ক। এর আগে ২০২৩ সালে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি ৭০-ঘণ্টা কাজের সপ্তাহের পরামর্শ দিয়েছিলেন। যা নিয়েও কম বিতর্ক হয়নি। সোশ্য়াল মিডিয়ায় এর প্রতিবাদ করেছিলেন অনেকেই।

আরও পড়ুন এখানে: UPI Scam Alert: UPI-তে ভয় ধরানোর মতো নতুন স্ক্যাম, পিন দিতেই খালি হচ্ছে অ্য়াকাউন্ট !

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget