এক্সপ্লোর

Haryana Election Result: হঠাৎ করেই শ্লথ গণনা, তার পরই এগিয়ে গেল BJP? হরিয়ানা নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি কংগ্রেসের

Haryana Assembly Elections Result: নির্বাচন কমিশনে এ নিয়ে অভিযোগ জানিয়েছে কংগ্রেস। লিখিত অভিযোগে বলা হয়েছে, সকাল ৯টা থেকে ১১টার মধ্যে হঠাৎই গণনার গতি শ্লথ হয়ে গেল।

নয়াদিল্লি: সকাল থেকে ভাল ব্যবধানে এগিয়েছিল দল। হঠাৎ করেই গতি শ্লথ হয়ে গেল ভোটগণনার। সেই নিয়ে এবার নির্বাচন কমিশনে অভিযোগ জানাল কংগ্রেস। হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলঘোষণা ঘিরে এই মুহূর্তে জোর তরজা চলছে। ভোটের ফলঘোষণায় হঠাৎ করেই গড়িমসি শুরু হয়েছে, সময়ে হিসেব দেওয়া হচ্ছে না বলে উঠছে অভিযোগ। (Haryana Election Result)

নির্বাচন কমিশনে এ নিয়ে অভিযোগ জানিয়েছে কংগ্রেস। লিখিত অভিযোগে বলা হয়েছে, সকাল ৯টা থেকে ১১টার মধ্যে হঠাৎই গণনার গতি শ্লথ হয়ে গেল। কেন, কী বৃত্তান্ত কিছুই জানানো হয়নি। এতে গোটা প্রক্রিয়াই দুর্বল হয়ে গেল। অবকাশ  তৈরি হল প্রশ্নের। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই নানারকম আখ্যান উঠে আসছে। এতে ভোটগণনাও প্রভাবিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে কংগ্রেস। (Haryana Assembly Elections Result)

চিঠিতে আরও বলা হয়েছে, অবিলম্বে আধিকারিকদের নির্দেশ দিক নির্বাচন কমিশন, যাতে দ্রুত ওয়েবসাইট আপডেট করা হয় এবং তুলে ধরা হয় সঠিক পরিসংখ্যান। যে ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে, ক্ষতিকারক আখ্যান ছড়িয়ে দেওয়া হচ্ছে সর্বত্র, তা যত দ্রুত সম্ভব রুখতে হবে।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ এ নিয়ে সংবাদমাধ্যমেও মুখ খোলেন। তিনি বলেন, "আশাকরি নির্বাচন কমিশন আমাদের প্রশ্নের উত্তর দেবে। ১০-১১ রাউন্ড গণনা হয়ে গিয়েছে। অথচ সামনে আনা হয়েছে মাত্রা চার-পাঁচ রাউন্ডের ফল।" চাপ দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন জয়রাম।

মঙ্গলবার সকালে হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলফল ঘোষণার কাজ শুরু হলে, গোড়া থেকেই এগিয়েছিল কংগ্রেস। বেলার দিকে হঠাৎই বিজেপি এগিয়ে যেতে শুরু করে। এমনকি অতি অল্প সময়ের মধ্যে ছাপিয়ে যায় কংগ্রেসকে। দুপুর ২টো পর্যন্ত হরিয়ানায় বিজেপি ৫০টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৪টি আসনে। খাতা খুলতে পারেনি আম আদমি পার্টি। ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় সরকার গড়ার ম্যাজিক সংখ্যা ৪৬। আচমকা বিজেপি-র এই এগিয়ে যাওয়া নিয়েই প্রশ্ন তুলছে কংগ্রেস।

নির্বাচন কমিশন যদিও চিঠির উত্তরে যাবতীয় অভিযোগ খারিজ করেছে। কিন্তু কংগ্রেস নেতা জয়রাম জানিয়েছেন, এখানেই থামবেন না তাঁরা। একাধিক জেলা থেকে ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে। EVM বিকৃতি থেকে গণনা সংক্রান্ত বহু অভিযোগ জমা পড়েছে। সব অভিযোগ একত্রিত করে কমিশনে জমা দেবেন। এই ফলাফল মানছেন না তাঁরা, জানিয়েছেন জয়রাম।

সেরা শিরোনাম

Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য

ভিডিও

Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget