এক্সপ্লোর

রাহুল, প্রিয়ঙ্কা ‘তাজা পেট্রোল বোমা’, যেখানেই যান আগুন লাগান: অনিল ভিজ

রাহুল ও প্রিয়ঙ্কার থেকে সতর্ক থাকার পরামর্শও দেন ভিজ।

নয়াদিল্লি: রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী বঢরাকে ‘তাজা পেট্রোল বোমা’ বলে কটাক্ষ করলেন হরিয়ানার মন্ত্রী তথা বিজেপি নেতা অনিল ভিজ। মঙ্গলবার টুইটারে একটি পোস্টে ভিজ অভিযোগ করেন, যেখানেই রাহুল-প্রিয়ঙ্কা যান, আগুন লাগান। রাহুল ও প্রিয়ঙ্কার থেকে সতর্ক থাকার পরামর্শও দেন ভিজ। টুইট করে ভিজ বলেন, রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধীর থেকে সতর্ক থাকুন। কারণ, এঁরা হলেন তাজা পেট্রোল বোমা। এঁরা যেখানেই যান, আগুন লাগান। যার জেরে সরকারি সম্পত্তি নষ্ট হয়। মেরঠে যাওয়ার পথে রাহুল-প্রিয়ঙ্কাকে আটকে দেয় যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি-শাসিত রাজ্য উত্তরপ্রদেশের পুলিশ। এরপরই, কংগ্রেসের এই দুই নেতা-নেত্রীর বিরুদ্ধে তোপ দাগেন ভিজ।

প্রসঙ্গত, নাগরিকপঞ্জী ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে, সম্প্রতি রণক্ষেত্রের চেহারা নেয় উত্তরপ্রদেশ। গোটা রাজ্যে মৃত্যু হয় ১৭ জনের। যাঁদের মধ্যে রয়েছেন মেরঠের পাঁচজন। মঙ্গলবার মেরঠে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যান কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গাঁধী। কিন্তু মেরঠ শহরে ঢোকার আগেই যোগী আদিত্যনাথের পুলিশ তাঁদের আটকে দেয় বলে অভিযোগ। রাহুল বলেন, ওদের (পুলিশের) কাছে অর্ডার দেখতে চাই, ওরা দেখাতে পারেনি, বলল ঘরে চলে যান। যদিও রাহুল ও প্রিয়ঙ্কাকে বাধা দেওয়ার অভিযোগ উড়িয়ে মেরঠ প্রশাসনের দাবি, তাঁদের শুধুমাত্র জানানো হয়েছিল জেলায় ১৪৪ ধারা জারি আছি। যদি আপনারা নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে চান, তাহলে করতে পারেন। কিন্তু তা শান্তিপূর্ণভাবেই করতে হবে। দিনের মতো ফিরে এলেও, ঘটনার প্রেক্ষিতে ফেসবুক রাহুল গাঁধী লেখেন, ১৪৪ ধারার অপব্যবহার করে সত্য বাইরে আসতে দিচ্ছে না উত্তরপ্রদেশ সরকার। আমরা আবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে আসব। এদিন দেখা না হলেও নিহতদের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন রাহুল-প্রিয়ঙ্কা। এর আগে রবিবার বিজনৌরে নিহত দু’জনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন প্রিয়ঙ্কা।

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget