এক্সপ্লোর

Hathras Case : হাথরাসে দলিত যুবতীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় খালাস ৩ অভিযুক্ত ! দোষীসাব্যস্ত মূল অভিযুক্ত

Crime in Uttar Pradesh : দিল্লি থেকে ২০০ কিলোমিটার দূরে হাথরাস। এখানকারই ২০ বছরের এক দলিত যুবতীকে বছর দুয়েক আগে গণধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে

নয়াদিল্লি : দলিত যুবতীকে গণধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। ২০২০ সালের সেই ঘটনায় অভিষুক্ত তিন জনকে বেকসুর খালাস করল উত্তরপ্রদেশের আদালত। তবে, মূল অভিযুক্তকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে। সূত্রের খবর, ধর্ষণ বা হত্যা নয়, কম গুরুতর অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অপর তিন অভিযুক্ত তথা সন্দীপের কাকা রবি এবং তাদের বন্ধু লব কুশ ও রামুকে নির্দোষ ঘোষণা করা হয়েছে।

দিল্লি থেকে ২০০ কিলোমিটার দূরে হাথরাস। এখানকারই ২০ বছরের এক দলিত যুবতীকে বছর দুয়েক আগে গণধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। এর ১৫ দিন পর দিল্লির একটি হাসপাতালে মারা যান ওই যুবতী। পুলিশকে দেওয়া বিবৃতিতে ওই যুবতী জানান, মা ও ভাইয়ের সঙ্গে তিনি ঘাস কাটছিলেন। সেই সময় তাঁর ওড়না ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। 

অভিযোগ ওঠে, যোগী সরকারের মুখ পোড়ার আশঙ্কায় প্রশাসন তাঁর দেহ দেহ করে দেয় । অন্যদিকে, তাঁর পরিবারকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। পুলিশ জানায়, পরিবারের অনুমতি নিয়েই শেষকৃত্য করা হয়েছে। চাপের মুখে সিবিআই তদন্তের নির্দেশ দেয় উত্তরপ্রদেশ সরকার। এদিকে সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টকে তাদের নজরদারিতে সিবিআইয়ের তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছিল। তবে প্রথম থেকেই নিজেদের নির্দোষ বলে দাবি করেছে অভিযুক্তরা। এমনকি জেলে বসে এক অভিযুক্ত উত্তরপ্রদেশ পুলিশকে লেখে, তাদের ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে। তিনি সহ বাকি ৩ জনের জন্য ন্যায়বিচারের দাবি করেন তিনি।

ভয়ঙ্কর সেই ঘটনায় ওই যুবতীর দেহের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ ভেঙে যায়। ঘটনাটি ২০১২-য় নির্ভয়া গণধর্ষণের স্মৃতি উস্কে দেয়। ঘাড়ে আঘাত পাওয়ায় অসাড় হয়ে পড়ে যুবতীর শরীর। যার জেরে তিনি শ্বাস নিতে পারছিলেন না বলে জানান চিকিৎসকরা। অভিযুক্তরা যখন তাঁকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করছিলেন, সেইসময় তাঁর জিভ কাটা পড়ে।

ঘটনায় ৪ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল সিবিআই। উল্লেখযোগ্য হল, ওই ৪ অভিযুক্তই উচ্চবর্ণের। ঘটনার ৩ মাস পর চার্জশিট গঠন করা হয়।  তফশিলি জাতি-জনজাতি আইনেও ওই চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। 

উল্লেখ্য, যোগী আদিত্যনাথ সরকারের বদনাম করার ‘আন্তর্জাতিক পরিকল্পনা’র হদিশ মিলেছে বলে দাবি করেছিল রাজ্য় পুলিশ। সূত্রের দাবি করে, justiceforhathrasvictim.carrd.co নামে একটি ওয়েবসাইটের এই চক্রান্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Question Paper Leak: NEET থেকে CBSE- প্রশ্নপত্র ফাঁস থেকে একাধিক বিতর্ক, দায় স্বীকার করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
NEET থেকে CBSE- প্রশ্নপত্র ফাঁস থেকে একাধিক বিতর্ক, দায় স্বীকার করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
Swarup Biswas-Jui: আলাদা থাকছিলেন দীর্ঘদিন, এবার স্বরূপ বিশ্বাসের সঙ্গে আইনি বিচ্ছেদের পথে স্ত্রী জুঁই! রাজ্যের পালাবদলই কারণ?
আলাদা থাকছিলেন দীর্ঘদিন, এবার স্বরূপ বিশ্বাসের সঙ্গে আইনি বিচ্ছেদের পথে স্ত্রী জুঁই! রাজ্যের পালাবদলই কারণ?
Amit Shah on Suvendu Adhikari: অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
TMC Councillor:
"অরূপ স্বরূপ কী করতেন..", ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget