এক্সপ্লোর

যৌনতা পুরুষদের সহজাত প্রবৃত্তি, বেকারি বাড়ছে, তাই এত ধর্ষণ! কাটজুর মন্তব্যে আলোড়ন

তিনি সওয়াল করেন, ভারতের মতো রক্ষণশীল সমাজে শুধু বিয়ের মাধ্যমেই যৌন সম্পর্ক হয়। একটা বড় সংখ্যায় কর্মহীন লোকজনের বিয়েই হয় না কেননা কোনও মেয়েই বেকার ছেলেকে বিয়ে করবে না!

নয়াদিল্লি: নির্ভয়ার মতোই হাথরাস গণধর্ষণ কাণ্ডে ফের উত্তাল রাজনীতি। নির্যাতিতার মৃত্যুর পর গতকাল দিনভর সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন নেটিজেনরা। উত্তরপ্রদেশে মহিলা নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় যোগী আদিত্যনাথ প্রশাসন। তার মধ্যেউ হাথরাস কাণ্ডের নিন্দা করেও বিতর্ক উসকে দিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কন্ডেয় কাটজু। তিনি বলেছেন,’’ হাথরস গণধর্ষণ কাণ্ডের নিন্দা করছি, দোষীদের কড়া শাস্তি দেওয়া হোক। তবে আরেকটা জিনিস মনে রাখা দরকার, যৌনতা পুরুষের সহজাত প্রবৃত্তি। এমনকী কখনও কখনও এমনও বলা হয়ে থাকে, খাদ্যের পরেই সবচেয়ে বেশি যা প্রয়োজন, তা হল যৌনতা।‘‘ ধর্ষণের সঙ্গে বেকারত্বকেও জড়িয়ে দিয়েছেন কাটজু। তাঁর মতে, দেশের জনসংখ্যা যে হারে বেড়েছে, চাকরি সেই হারে বাড়েনি। তিনি বলেন, ’’ভারতের জনসংখ্যা ১৩৫ কোটি, তার মানে দেশের জনসংখ্যা বেড়েছে চারগুণ, কিন্তু চাকরি সেই অনুপাতে কিছুই বাড়েনি। এ বছরের জুনে ১২ কোটি মানুষ চাকরি খুইয়েছেন। তাহলে ধর্ষণ বাড়বে না? ‘‘ তিনি সওয়াল করেন, ভারতের মতো রক্ষণশীল সমাজে শুধু বিয়ের মাধ্যমেই যৌন সম্পর্ক হয়। একটা বড় সংখ্যায় কর্মহীন লোকজনের বিয়েই হয় না কেননা কোনও মেয়েই বেকার ছেলেকে বিয়ে করবে না! কাটজু স্বাধীনতার পর থেকে সামগ্রিক কর্মসংস্থান বৃদ্ধির সঙ্গে ভারতের জনসংখ্যা বৃদ্ধির তুলনা টেনে বলেন, গত সাত দশকে আদর্শ হারে কর্মসংস্থান বৃদ্ধি হয়নি, হতে পারে সেটা দেশে ধর্ষণের ঘটনা মাথাচাড়া দেওয়ার একটা কারণ। ট্যুইটারে কাটজুর ভেরিফায়েড অ্যাকাউন্টে এহেন পোস্ট ঘিরে নেট নাগরিকদের একাংশ সমালোচনায় ফেটে পড়েন। ধর্ষণ, যৌনতা, বেকারত্বের মধ্যে সম্পর্ক খুঁজে পাওয়ার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তোলেন তারা। কেউ মন্তব্য করেন, যৌনতা নারী ও পুরুষ উভয়ের সহজাত প্রবৃত্তি। কিন্তু ধর্ষণ নয়। কারও কটাক্ষ সাইকোলজি, বায়োলজি, স্যোশিওলজি পড়ে দেখুন কাটজু। এক নেট নাগরিক ফিরে গিয়েছেন নির্ভয়া কাণ্ডে। লিখেছেন, নির্ভয়ার ধর্ষণকারীরা সকলেই রোজগেরে ছিল। আরেকজনের প্রশ্ন, উনি কী করে সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন! সমালোচনার মুখে পড়ে ফের পোস্ট করেন কাটজু। ট্যুইট করেন, ’’আমাকে কি না বলা হল, ধর্ষকের সমর্থনকারী, যৌনতাবাদী... আরও কত কী। কিন্তু আমি ভুলটা কী বলেছি। বেকারত্ব না কমলে ধর্ষণ কমবে না। বেকারত্ব ধর্ষণের একমাত্র কারণ নয় ঠিকই, কিন্তু অন্যতম কারণ তো বটে।‘‘ কাটজুর কোনও সাফাই আগুনে জল ঢালতে পারেনি। বিতর্কের পারদ ক্রমেই চড়ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget