এক্সপ্লোর

মুখ্যমন্ত্রী পদের দাবি করিনি, সিদ্ধান্ত নেবে এনডিএ, তেজস্বীর কটাক্ষের পাল্টা নীতীশ

বিহারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বলতে গেলে, এক চুলের জন্য তখত বহাল রেখেছে জেডি (ইউ)-এনডিএ। এবারের নির্বাচনী প্রচারে নীতীশ ঘোষণা করেছিলেন, এটাই তাঁর শেষ নির্বাচন। যার শেষটা ভাল হয়, তাঁর সব ভাল বলেও মন্তব্য করেছিলেন তিনি। কিন্তু এবার বিধানসভা ভোটের ফল মোটেই ভাল হয়নি নীতিশের দলের।

পটনা: তেজস্বী যাদবের আক্রমণের মুখে তিনি মুখ্যমন্ত্রী পদ চেয়ে কোনও দাবি জানাননি, এ ব্যাপারে এনডিএ-ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানালেন নীতীশ কুমার। শুক্রবারই বিহারে এনডিএ-র চার শরিক বৈঠকে বসছে বলেও জানিয়েছেন জেডি(ইউ) নেতা। বিহারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বলতে গেলে, এক চুলের জন্য তখত বহাল রেখেছে জেডি (ইউ)-এনডিএ। এবারের নির্বাচনী প্রচারে নীতীশ ঘোষণা করেছিলেন, এটাই তাঁর শেষ নির্বাচন। যার শেষটা ভাল হয়, তাঁর সব ভাল বলেও মন্তব্য করেছিলেন তিনি। কিন্তু এবার বিধানসভা ভোটের ফল মোটেই ভাল হয়নি নীতিশের দলের। বিজেপি গতবারের চেয়ে আসন সংখ্যা বাড়িয়ে ৭৪-এ তুলে নিয়ে গিয়েছে, কিন্তু জেডি (ইউ)পেয়েছে মাত্র ৪৩টি আসন। ২০০৫ এর পর থেকে এবারই সবচেয়ে খারাপ ফল করেছে তারা। বিজেপি গত কয়েক দশকে জোটের সবচেয়ে বড় শরিক হয়ে উঠেছে। ভোটের আগে-পরে বিজেপি নীতীশই চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন বলে জানালেও কয়েকটি সূত্রের দাবি, দল খারাপ ফল করায় নীতীশ মুখ্যমন্ত্রী পদ নিতে রাজি হননি। তার মধ্যেই আরজেডি নেতা তথা লালুপ্রসাদ যাদব-পুত্র তেজস্বী আজ কটাক্ষ করেন, জেডি-ইউ এবার আসন সংখ্যায় তিন নম্বরে নেমেছে, আরজেডি, বিজেপির পর, নীতীশ কুমারের বিবেক বোধ বলে কিছু অবশিষ্ট থাকলে মুখ্যমন্ত্রী পদের বাসনা ত্যাগ করা উচিত। যদিও বিজেপির প্রথম সারির নেতারা নীতীশকে বোঝাচ্ছেন, তিনি যেন মুখ্যমন্ত্রী পদে থাকেন এবং তিনি আগের মতোই সরকার চালানোর পূর্ণ স্বাধীনতা পাবেন। এই প্রেক্ষাপটেই নীতীশকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআইয়ের খবর, আমি মুখ্যমন্ত্রী পদের কোনও দাবিই তুলিনি। সিদ্ধান্ত নেবে এনডিএ। দেওয়ালি বা ছটের পর হবে কিনা, কবে শপথগ্রহণ, তাও ঠিক হয়নি। আমরা ভোটের ফলাফল পর্যালোচনা করছি। চারটি দল কাল বৈঠকে বসছে। সূত্রের খবর, চিরাগ পাসোয়ান ও তাঁর দল এলজেপি যেভাবে জেডি(ইউ) এর লোকসান করেছে, তাতে নীতীশ খুবই হতাশ। অন্তত ২৫-৩০টি আসনে জেডি(ইউ) এর জয়ের সম্ভাবনায় জল ঢেলে দেওয়ায় চিরাগের ওপর তিনি খুবই ক্ষুব্ধ, আঘাত পেয়েছেন বলে দাবি এক বিজেপি নেতার। তিনি বলেন, বিজেপি এখন বড় শরিক হলেও আমরা মুখ্যমন্ত্রী পদে বহাল থাকতে ওনাকে বুঝিয়েছি। চিরাগের দল সম্পর্কে প্রশ্ন করা হলে নীতীশ বলেন, এলজেপি এনডিএ-তে থাকবে কিনা, সেটা বিজেপিই স্থির করুক।

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
Ganga Boat Capsizes : ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget