এক্সপ্লোর

Vaccine: মেয়াদ উত্তীর্ণ টিকা দেওয়া হচ্ছে এ তথ্য ভুয়ো, আতঙ্কের মাঝেই সাফ বার্তা স্বাস্থ্যমন্ত্রকের

Covid Vaccination: বেশ কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

নয়া দিল্লি: দেশে করোনার বৃদ্ধি নিয়ে চিন্তা বাড়ছে কেন্দ্রের। এরই মধ্যে বেশ কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই প্রেক্ষিতেই সোমবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে COVID-19 টিকাকরণ কর্মসূচির অধীনে যে ভ্যাকসিনেশন চলছে দেশে সেখানে এমন কোনও ঘটনা ঘটেনি, তাই এই তথ্য "মিথ্যা এবং বিভ্রান্তিকর"। 

স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, "বেশ কিছু মিডিয়ায় বলা হয়েছে যে ভারতে কোভিড টিকা কর্মসূচির অধীনে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এটি মিথ্যা এবং বিভ্রান্তিকর এবং ভুয়ো তথ্যর ওপর ভিত্তি করে বলা হচ্ছে।" 

প্রসঙ্গত, একাধিক ভ্যাকসিনের শেলফ লাইফ বৃদ্ধি করা হচ্ছে। ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের চিঠির জবাবে, সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন Covaxin এর শেলফ লাইফ ন' মাস থেকে ১২ মাস পর্যন্ত বৃদ্ধির অনুমোদন দিয়েছে। একইভাবে, Covishield-এর শেলফ লাইফ ২২ ফেব্রুয়ারি, ২০২১-এ ছয় মাস থেকে ৯ মাস পর্যন্ত বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছিল। মন্ত্রকের তরফে সাফ জানান হয়েছে ভ্যাকসিন প্রস্তুতকারকদের পাঠানো ডেটার বিশ্লেষণ এবং পরীক্ষার ভিত্তিতে ভ্যাকসিনের শেলফ লাইফ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে CDSCO। 

এদিকে, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হয়ে গেল দেশজুড়ে। কলকাতার ১৬টি বরোর ১৬টি স্কুলে দেওয়া হল ভ্যাকসিন। পাশাপাশি স্কুল পড়ুয়া নয়, অথচ বয়স ১৫ থেকে ১৮-র মধ্যে, তাদের ভ্যাকসিন দেওয়া হল শহরের কোভ্যাক্সিন সেন্টারগুলি থেকে।কলকাতা পুরসভা এলাকায় ১৫ থেকে ১৮ বছর বয়সীদের সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার।  দু’  সপ্তাহের মধ্যে সবাইকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

অন্যদিকে, ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই দেশে একলাফে প্রায় ৩৩ শতাংশ বাড়ল করোনায় দৈনিক সংক্রমণ। একদিনে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ল ৬ হাজারের বেশি। ১০ শতাংশের বেশি বাড়ল দৈনিক ওমিক্রন সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৩ হাজার ৭৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।   গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২৭ হাজার ৫৫৩।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget