এক্সপ্লোর

Heatwave India: তাপপ্রবাহে ধাক্কা কৃষি-স্বাস্থ্যে, বড়সড় হোঁচট ভারতের অর্থনীতিতে! আশঙ্কা রিপোর্টে

Indian Economy: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে হওয়া একটি সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।

নয়াদিল্লি: প্রবল তাপপ্রবাহে (Heatwave) কার্যত পুড়ছে প্রায় গোটা ভারত। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা তো হচ্ছেই। তার সঙ্গেই আরও একটি বিপদ ঘনাচ্ছে। প্রবল তাপপ্রবাহ সরাসরি প্রভাব ফেলছে কৃষিকাজে (Agriculture), আশঙ্কা ঘনাচ্ছে খাদ্য সঙ্কটের। প্রভাব পড়ছে স্বাস্থ্য, অর্থনীতির উপরেও। অতিরিক্ত তাপমাত্রার কারণে মৃত্যুর ঘটনাও ঘটছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে হওয়া একটি সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।

এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারত (India)। বিশ্ব মানচিত্রেও উপরের দিকে রয়েছে। সেই দেশেই তাপপ্রবাহের ফলে গুরুতর প্রভাব পড়ছে অর্থনৈতিক ক্ষেত্রে। ওই রিপোর্টে বলা হয়েছে, এমন ঘটনা সত্ত্বেও গোটা বিষয়টি নিয়ে তেমন করে ভাবছে না ভারতের সরকার।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু বদলের কারণেই ভারতে ক্রমশ থাবা বাড়াচ্ছে তাপপ্রবাহ। ভারতের ৯০ শতাংশ এলাকাই Danger Zone -এ পড়েছে। 

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের রমিত দেবনাথ এবং তাঁর সহকর্মীরা ওই সমীক্ষা করেছেন। সেখানে দেখা যাচ্ছে, প্রবল তাপপ্রবাহের জন্য দিল্লি বিপজ্জনক জায়গায় রয়েছে। 

রিপোর্টে বলা হয়েছে, ইউনাইটেড নেশনসের সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল (SDG)-এর লক্ষ্যপূরণের রাস্তায় বাধা তৈরি করছে ক্রমবর্ধমান তাপপ্রবাহ। গত ৫০ বছরে তাপপ্রবাহ ভারতে ১৭ হাজারেরও বেশি প্রাণ কেড়েছে। 

এপ্রিলে India Meteorological Department ভারতের বিস্তীর্ণ এলাকায় কমলা সতর্কতা জারি করেছিল। বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই সবকটি রাজ্যেই বিপুল পরিমাণ গ্রামীণ এলাকা রয়েছে যেখানে বহু কৃষক, কৃষি শ্রমিক রয়েছেন। যাঁদের প্রবল তাপের মধ্যেই, আর্দ্রতার মধ্যেই মাঠে কাজ করতে হয়। গবেষকরা দেখেছেন যে গত বছর ভারতে যে প্রবল গরম পড়েছিল, ভারতের জনগণের উপর তার প্রভাব কেমন পড়েছে। সেই তথ্য ঘেঁটেই দেখা গিয়েছে জনগণের উপরেই তাপপ্রবাহের সবচেয়ে বেশি প্রভাব পড়ে। জলবায়ু বদলের হাত ধরে এই সমস্যা আরও বাড়ছে।

জলবায়ু বদলের কথা মাথায় রেখে সরকার যে কাজগুলো করছে তার অংশ হিসেবে Heat Stress- মাপার কাজ করছে না বলে দাবি করা হয়েছে রিপোর্টে। ফলে দেশের কোন এলাকার মানুষ সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছেন তা জানা যাচ্ছে না।

ইতিমধ্যেই জনসংখ্যার নিরিখে চিনকে ছাপিয়ে গিয়েছে ভারত। জনসংখ্যার মধ্যে নবীন প্রজন্মই বেশি। ফলে এই জনসংখ্যা আদতে শ্রম মূলধন। কিন্তু অতিরিক্ত গরম, তাপপ্রবাহ এবং জলবায়ু বদলের কারণে ক্ষতি হচ্ছে সেই মূলধনের। 

এছাড়াও, প্রবল গরমে চাষের কাজে বাধা আসছে। নষ্ট হচ্ছে ফসল, জলের সঙ্কটও বাড়ছে। কৃষিকাজ ধাক্কা খেলে গ্রামীণ অর্থনীতি সরাসরি ধাক্কা খায়। আর গ্রামীণ অর্থনীতি ধাক্কা খেলে সমস্যায় পড়ে দেশের সামগ্রিক অর্থনীতি। 

আরও পড়ুন: LIC এজেন্ট থেকে আজ ভারতের সবচেয়ে প্রবীণ ধনকুবের তিনি! সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget