এক্সপ্লোর

Heatwave: দিল্লির পর জ্বলছে নাগপুর, তাপমাত্রার পারদ ছুঁল ৫৬ ডিগ্রি!

Heatwave: দিল্লির পর এবার নাগপুরেরও তাপমাত্রার পারদ পেরল হাফ সেঞ্চুরির গণ্ডি। বৃহস্পতিবার সেখানকার দুটি অটোমেটিক ওয়েদার মেশিনে তাপমাত্রার পারদ উঠতে দেখা গেছে ৫৬ ও ৫৪ ডিগ্রি সেলসিয়াসে।

নাগপুর: সদ্যই দিল্লিতে ৫২ ডিগ্রি টপকে গেছিল তাপমাত্রার পারদ। ৫২.৯ ডিগ্রি সেলসিয়াস হওয়ার পরেই হাহাকার লেগে গেছিল দেশের রাজধানীতে। এবার নাগপুরেও (Nagpur) তাপমাত্রা হাফ সেঞ্চুরির গণ্ডি (Heatwave) পেরিয়ে পৌঁছে গেল ৫৬ ডিগ্রি সেলসিয়াসে! 

বৃহস্পতিবার নাগপুরে আবহাওয়া দফতরের চারটি অটোমেটিক মেশিনের মধ্যে দুটি মেশিনে ৫০ ডিগ্রির বেশি তাপমাত্রা পৌঁছতে দেখা গেছে বলে প্রকাশিত হয়েছে সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদনে। ওই প্রতিবেদন অনুযায়ী, নাগপুরের উত্তর আমাজারি রোডের ধারে অবস্থিত রামদাসপেটের ডঃ পাঞ্জাবরাও দেশমুখ কৃষি বিদ্যাপীঠের ২৪ হেক্টর কৃষি জমির মাঝখানে থাকা অটোমেটিক ওয়েদার মেশিনে এই তাপমাত্রা ধরা পড়ে। পাশাপাশি সোনেগাও এলাকায় থাকা আঞ্চলিক আবহাওয়া দফতরের থাকা মেশিনে তাপমাত্রার পারদ উঠতে দেখা যায় ৫৪ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: Weather Update: তাপপ্রবাহে জেরবার দেশের বিস্তীর্ণ অংশ, কেন্দ্রকে ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণার আর্জি আদালতের

তবে ওয়ার্ধা রোডের ধারে খাপরির সেন্ট্রাল ইন্সটিটিউট অফ কটন রিসার্চের জমি ও রামটেকে থাকা বাকি মেশিন দুটোয় গতকাল তাপমাত্রার পারদ উঠতে দেখা গেছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের পক্ষ থেকে তাপমাত্রার পারদ ৫৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর কোনও খবর দেওয়া হয়নি। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে নাগপুরের তাপমাত্রা ৫৬ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার খবর প্রকাশ করার পাশাপাশি আঞ্চলিক আবহাওয়া দফতরের একজন সিনিয়র সায়েন্টিস্টের বক্তব্য প্রকাশ করা হয়েছে। তাতে তিনি জানিয়েছেন, প্রচণ্ড গরমের কারণে অটোমেটিক ওয়েদার মেশিন খারাপও হয়ে যেতে পারে। তার ফলেও উল্টোপাল্টা তাপমাত্রা দেখাতে পারে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বর্তমানে দেশের রাজধানীর তাপমাত্রা ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। হালকা বৃষ্টির পাশাপাশি ঝড়েরও সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত গরমের কারণে শহরজুড়ে বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ৮ হাজার মেগাওয়াট।

প্রসঙ্গত উল্লেখ্য, তাপপ্রবাহের জেরে গতকালই বিহারের সরকারি হাসপাতালে ২ ঘণ্টায় মৃত্যু হয় ১৬ জনের। শুক্রবারও ওড়িশায় হিটস্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে ১৪ জনের। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও ওড়িশাতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার কথা জানা গেছে। সেখানে আবহাওয়া দফতরের তরফে আগামীকাল পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Weather Update: তীব্র গরমে নাজেহাল ওড়িশাও, হিটস্ট্রোকে ১৪ জনের মৃত্যুর অনুমান

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget