এক্সপ্লোর

লকডাউনে জল দূষণহীন, ইলিশ-সুখের দিন এল !

আষাঢ়ের প্রথম দিনের আগেই বর্ষার আগমন ঘটেছে রাজ্যে। কখনও বৃষ্টি ঝরছে মুষলধারে কখনও ইলশে গুঁড়ি। আর এমন দিনে তো ইলিশই পারে মনমরা মনে খুশির ঝলক এনে দিতে।

কলকাতা: মার্চ থেকে করোনা কাঁটা। লকডাউনে দমবন্ধ মানুষ। এরপর উমপুনের ভয়ঙ্করতা। এখন ভারত-চিন সীমান্তে রক্তপাত। একের পর এক সমস্যা নিয়ে কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গেছে মানুষের। এরমধ্যেই সুখবর, রসনাপ্রিয় বাঙালির এবার ইলিশ ভাগ্য বড়ই ভাল নাকি!

গতরাত থেকেই ইলিশভর্তি ট্রলার ভিড়েছে উপকূলে। সকাল হতেই ডায়মন্ডহারবারের নগেন্দ্রবাজারে বেচেকেনা শুরু হয়েছে। আনলক ওয়ানে মরসুমের প্রথম ইলিশ দিয়েই খুলেছে এই পাইকারি বাজার। আষাঢ়ের প্রথম দিনের আগেই বর্ষার আগমন ঘটেছে রাজ্যে। কখনও বৃষ্টি ঝরছে মুষলধারে কখনও ইলশে গুঁড়ি। আর এমন দিনে তো ইলিশই পারে মনমরা মনে খুশির ঝলক এনে দিতে। মনের আনন্দে ঝাঁকে ঝাঁকে ইলিশ ঢুকছে মোহনায়। আর সেই সব রুপোলি শস্য বাঁধা পড়েছে মৎস্যজীবীদের জালে। বাজার জুড়ে এখন মরসুমের প্রথম ইলিশ। তিন মাস পর সোমবারই প্রথম সমুদ্র পাড়ি দেন মত্স্যজীবীরা। আশা ছিল, এবার ধরা পড়বে প্রচুর ইলিশ। আশা পূরণ হয়েছে মৎসজীবীদের। বুধবার রাত থেকেই ইলিশ বোঝাই ট্রলার ভিড়তে শুরু করেছে ডায়মন্ডহারবারে। বৃহস্পতিবার সকালে ইলিশ দিয়েই বেচাকেনা শুরু হল নগেন্দ্রবাজারে। স্বাস্থ্যবিধি মেনে এদিন থেকেই খুলল এই পাইকারি বাজার। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ কল-কারখানা। ফলে আগের থেকে অনেক দূষণহীন, পরিষ্কার নদীর জল। সেই কারণে ইলিশের স্বাদ এবার হবে অসাধারণ। বাজার খোলার আগে এদিন ভোর থেকে জীবাণুমুক্ত করা হয় গোটা বাজার। আড়তের শ্রমিকদের দেওয়া হয় গ্লাভস ও মাস্ক। থার্মাল চেকিং-এর পর ঢুকতে দেওয়া হয় বাজারে। তারপর শুরু হয় ইলিশের বিকিকনি। কিন্তু খুশির মাঝেও আছে মন খারাপের খবর। বঙ্গোপসাগরে ফের খারাপ হয়েছে আবহাওয়া। তাই ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
I.N.D.I.A Bloc: I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget