এক্সপ্লোর

হিমাচল: সন্তানদের অনলাইন পড়াশোনার জন্য চাই স্মার্টফোন, গরু বিক্রি করে দিলেন এই ব্যক্তি

গরু যাক, অন্তত দুই সন্তানের পড়াশোনাটা চলুক...

সিমলা: গ্রামের গরিব মানুষ। বলার মতো কিছুই তেমন হাতে নেই। কিন্তু সন্তানদের পড়াশোনা তো চালাতে হবে। আর এখন করোনাকালে অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে স্মার্টফোন। কারণ, লকডাউনের আবহে স্কুলের পড়াশোনা সবই তো অনলাইনে হচ্ছে। তাই স্মার্টফোন না থাকলে বন্ধ রাখতে হবে পড়াশোনা।

অগত্যা একটি গরু বেচে দিলেন ৬ হাজার টাকায়। গরু যাক, অন্তত দুই সন্তানের পড়াশোনাটা চলুক। এই মর্মস্পর্শী ঘটনাটি জ্বালামুখী এলাকার গুম্মার গ্রামের। দুই সন্তান অন্নু আর দীপ্পু যথাক্রমে চতুর্থ ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়া। মার্চের পর থেকে আর স্কুলের পাঠই নেই। ক্রমে একটা সময়ে শুরু হয়েছে অনলাইন ক্লাস। কিন্তু স্মার্টফোন নেই যে ঘরে। তাই গরু বিক্রি করে ফোন ঘরে আনলেন কুলদীপ কুমার।

গত এক মাস ধরে ৬ হাজার টাকা ঋণ পাওয়ার আশায় পরিচিত থেকে শুরু করে ব্যাঙ্কের কাছে ধার চেয়েছেন কুলদীপ। কিন্তু তাঁর আর্থিক অবস্থা এতটাই খারাপ যে ভরসা করে তাঁর হাতে টাকা তুলে দিতে চায়নি কেউই। এদিকে স্কুল থেকেও বলা হয়, ছেলে-মেয়ের পড়াশোনা চালিয়ে যেতে হলে একখানা স্মার্টফোন তো লাগবেই। কুলদীপ জানান, তাঁর কাছে ৫০০ টাকাই নেই, তো ৬ হাজার টাকা ফোনের জন্য তিনি কেমন করে জোগাড় করবেন। শেষটায় গরু বেচে দেওয়ার সিদ্ধান্ত নেন। যেমন ভাবা তেমন কাজ। গরু বেচে সন্তানদের জন্য ফোন নিয়ে এলেন বাবা।

কুলদীপ মাটির বাড়িতে থাকেন। কিন্তু বিপিএল কার্ড নেই তাঁর।ইন্টিগ্রেটেড রুরাল ডেভলপমেন্ট প্রোগ্রাম (আইআরডিপি) কর্মসূচির কোনও সুবিধাও তিনি পান না। বার বার পঞ্চায়েতের কাছে গিয়ে নাম নথিভুক্ত করতে চেয়েও কোনও লাভ হয়নি। খবর জানতে পেরে শেষটায় জ্বালামুখীর বিধায়ক রমেশ ধাওয়ালা বিডিও এবং এসডিএমকে নির্দেশ দিয়েছেন কুলদীপকে আর্থিক সাহায্য করার জন্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
Capital Punishment: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
CJI Surya Kant: CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget