এক্সপ্লোর

হিমাচলের লাহুলে করোনা পজিটিভ গোটা একটা গ্রাম!

হিমাচলপ্রদেশের লাহুলে ছোট্ট গ্রাম থোরাংয়ে মাত্র এক ৫২ বছরের ব্যক্তি ছাড়া সকলে করোনা আক্রান্ত। সারা রাজ্যে করোনা ভাইরাসে সবথেকে খারাপভাবে আক্রান্ত এই গ্রাম।

লাহুল: কখনও বরফে ঢাকা পাহাড় চূড়া। কখনও তুষারে ঢাকা উপত্যকা। লাহুল মানেই পর্যটকদের কাছে একটা স্বপ্ন। করোনাকালের কড়া নিয়ম একটু শিথিল হতে না হতেই ব্যাগপত্তর বেঁধে পর্যটকরা বেরিয়ে পড়ছেন ছুটির আনন্দ নিতে। অনেকে আবার লাহুল-স্পিতি যাওয়ার পরিকল্পনাও করছেন। কিন্তু দুঃখের খবর, হিমাচলপ্রদেশের লাহুলে ছোট্ট গ্রাম থোরাংয়ে মাত্র এক ৫২ বছরের ব্যক্তি ছাড়া সকলে করোনা আক্রান্ত। সারা রাজ্যে করোনা ভাইরাসে সবথেকে খারাপভাবে আক্রান্ত এই গ্রাম।

কয়েকদিন আগেই পাহাড়ি এই গ্রামে অনুষ্ঠিত হয় একটি ধর্মীয় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে পাশাপাশি এলাকা থেকে মানুষ জড়ো হন। ধারণা, পার্শ্ববর্তী কোনও এলাকা থেকেই করোনা ঢুকে পড়ে এই গ্রামে। তারপরই করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়।

রোটাং টানেলের উত্তরে তেলিং-নুল্লাতে পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে লাহুলে বাইরে থেকে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মানালি লে হাইওয়ে সংলগ্ন থোরাং গ্রামের বাসিন্দা মাত্র ৪২ জন। বাকিরা শীতে কুলুতে চলে গেছেন, বলে স্থানীয় সূত্রে খবর।  অনুষ্ঠানের পর যখন ওই গ্রামে করোনা পরীক্ষার কথা বলা হয়, তখন সকলেই এক কথায় রাজি হয়ে যান বলে প্রশাসনিক সূত্রে খবর। তারপরই দেখা যায় ৪২ জনের মধ্যে ৪১ জনই করোনা আক্রান্ত।

গ্রামের একমাত্র করোনা-নেগেটিভ ওই ব্যক্তি জানান “ আমি আপাতত আলাদা একটা ঘরে আছি। নিজেই রান্না করে খাচ্ছি। কিন্তু করোনা রিপোর্ট জানার আগে পর্যন্ত আমি আমার পরিবারের লোকজনের সঙ্গেই ছিলাম। ” , জানিয়েছেন ভূষণ নামের ওই ব্যক্তি।

লাহুল-স্পিতির মতো পর্যটন কেন্দ্রে এভাবে করোনা ছড়িয়ে পড়ায় চিন্তায় প্রশাসন।

The rising cases in Lahaul Spiti villages have become a matter of concern for officials as 856 people have been found positive so far in the district.

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget