এক্সপ্লোর

Babar Road Defaced: ‘বাবর রোডে’র পরিবর্তে ‘অযোধ্যা মার্গ’, মন্দির উদ্বোধনের আগে দাবি উঠল দিল্লিতে, ভিডিও ভাইরাল

Ayodhya Marg: সংবাদ সংস্থা ANI বিষয়টি সামনে এনেছে।

নয়াদিল্লি: অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরের উদ্বোধন ঘিরে উৎসাহের পারদ চড়ছেই। তার আঁচ এবার এসে পড়ল রাজধানী দিল্লিতেও। সেখানে এবার 'বাবর রোডে'র নয়া নামকরণের হিড়িক চোখে পড়ল। দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী সংগঠন 'হিন্দু সেনা' শনিবার সকালে রাস্তায় নামে। 'বাবর রোড' লেখা সাইনবোর্ডের উপর 'অযোধ্যা মার্গ' লেখা স্টিকার সেঁটে দেয় তারা। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে গোটা বিষয়টি। পরে যদিও সাইনবোর্ড থেকে 'অযোধ্যা মার্গ' লেখা স্টিকার তুলে নেওয়া হয়। (Babar Road Defaced)

সংবাদ সংস্থা ANI বিষয়টি সামনে এনেছে। যে ভিডিও সামনে আনা হয়েছে, তাতে দেখা গিয়েছে, সবুজ সাইনবোর্ডের উপর সাদা রংয়ে 'বাবর রোড' লেখা রয়েছে। তার উপর গেরুয়া রংয়ের স্টিকার বসানো হয়েছে, যাতে হিন্দি এবং ইংরেজিতে 'অযোধ্যা মার্গ' লেখা রয়েছে। স্টিকারের নিচে 'হিন্দু সেনা'র উল্লেখও রয়েছে। বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এর কিছু ক্ষণ পর রাস্তার নাম লেখা সাইনবোর্ডের উপর থেকে ওই স্টিকার খুলে ফেলা হয়। (Ayodhya Marg)

'হিন্দু সেনা'র সভাপতি বিষ্ণু গুপ্তও রাস্তার সাইনবোর্ডের উপর লেখা 'অযোধ্যা মার্গ' লেখা স্টিকারের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি জানান, দীর্ঘ দিন ধরে দিল্লির 'বাবর রোডে'র নাম পাল্টে দেওয়ার দাবি জানাচ্ছেন তাঁরা। এখনও পর্যন্ত তাঁদের সেই দাবি মানা হয়নি। তাই ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন ঘিরে যখন চরম তৎপরতা, সেই আবহে নতুন করে নিজেদের দাবি নিয়ে সরব হয়েছেন তাঁরা। 'বাবর রোড'-এর নাম 'অযোধ্যা মার্গ' করার দাবি জানাচ্ছেন।'

আরও পড়ুন: NASA Pings Lander Vikram: গায়ে টোকা দিতে সফল NASA, চাঁদের বুকে নিদ্রারত ল্যান্ডার বিক্রমের খোঁজ মিলল অবশেষে

বিষ্ণু জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দফতর থেকে উত্তর দিল্লি পৌরসভা, একাধিক বার নিজেদের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন তাঁরা। বাবরের নামে রাস্তার নাম না রেখে 'নিজেদের মহান কোনও ব্যক্তির' নামে রাস্তার নামকরণের দাবি জানান। আজ পর্যন্ত তাঁদের সেই দাবি মানা হয়নি। 'বাবর রোডে'র নামকরণের সপক্ষে বিষ্ণুর যুক্তি, সুপ্রিম কোর্টের নির্দেশে  অযোধ্যায় বাবরের মসজিদই যখন রইল না, দিল্লিতে 'বাবর রোড' রেখে আখেরে কী লাভ? ANI-কে দেওয়া সাক্ষাৎকারে বিষ্ণু বলেন, "এই রাস্তা দেখলে আজও মনে হয়, বাবরের জমানাতেই বোধহয় রয়েছি আমরা। এই রাস্তার নাম পাল্টে অযোধ্যা মার্গ করে দেওয়া উচিত।"

এর আগে, ২০২২ সালেও 'হিন্দু সেনা' 'বাবর রোডে'র নাম পরিবর্তনের দাবি তুলেছিল। এই মুহূর্তে অযোধ্যায় যখন 'রামলালা' অর্থাৎ রামচন্দ্রের শিশুকালের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার তোড়জোড় শুরু হয়েছে আবারও নিজেদের দাবি নিয়ে সরব হল তারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget