এক্সপ্লোর

মুজাহিদরা শেষ হয়ে গিয়েছে, ভারত যেন না ভাবে, ৩৭০ অবলুপ্তির বর্ষপূর্তির প্রাক্কালে ভারতকে হুঁশিয়ারি হিজবুলের

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের আলোড়ন ফেলা পদক্ষেপের পর জম্মু ও কাশ্মীরে অশান্তি মাথাচাড়া দিয়েছে। নিরাপত্তাবাহিনীর ওপর বারবার হামলা হচ্ছে। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে বেশ কয়েকজন শীর্ষ হিজবুল জঙ্গি।

শ্রীনগর: ভারত সরকারকে নতুন হুমকি দিল হিজবুল মুজাহিদিন। জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের প্রথম বর্ষপূর্তির দিনকয়েক আগে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীটি উপত্যকার প্রশাসন, রাজনৈতিক নেতাদের স্পষ্ট জানিয়ে দিল, তারা যেন ভেবে না বসে যে, হিজবুল শেষ হয়ে গিয়েছে! প্রসঙ্গত, ৩৭০ ধারা তুলে নিয়েই জম্মু ও কাশ্মীরের পৃথক রাজ্য়ের মর্যাদা ঘুচিয়ে তার বিভাজন ঘটিয়ে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। একটি জম্মু ও কাশ্মীর,অপরটি লাদাখ। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের আলোড়ন ফেলা পদক্ষেপের পর জম্মু ও কাশ্মীরে অশান্তি মাথাচাড়া দিয়েছে। নিরাপত্তাবাহিনীর ওপর বারবার হামলা হচ্ছে। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে বেশ কয়েকজন শীর্ষ হিজবুল জঙ্গি। তারপরও হুমকি দিচ্ছে তারা। এক ভিডিও বার্তায় তারা বলেছে, যে রাজনীতিকরা কেন্দ্রকে সমর্থন করে কাশ্মীরে এই দানবীয় আইন কার্যকর করেছে, তারা লজ্জায় মুখ ঢাকতে পারছে না, কেননা তাদেরই আটক করা হয়েছে। ভারত যেন না ভাবে যে, মুজাহিদরা নেই। গত সপ্তাহেই উপত্যকায় ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ, জম্মু ও কাশ্মীর পুলিশ সহ নিরাপত্তাবাহিনীর হাতে কাশ্মীরের বদগাঁওয়ের তিন সন্ত্রাসবাদী সহযোগী গ্রেফতার হয়েছে। মেহরাজ উদ-দিন কুমার, তাহির কুমার (দুজনেই পাখেরপোরার বাসিন্দা) ও তিলসারাহর বাসিন্দা সাহিল হুরা হিজবুল জঙ্গিদের আশ্রয় ও পরিকাঠামোগত সাহায্য দেওয়ায় যুক্ত ছিল। গত মাসে নিরাপত্তাবাহিনী বড় সাফল্য পায় শীর্ষ হিজবুল কম্যান্ডার মাসুদকে খতম করে। পুলিশও দক্ষিণ কাশ্মীরের ডোডা জেলাকে জঙ্গিমুক্ত ঘোষণা করে। গত জুনের শুরুতে ১৭ রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে কিস্তোয়ারের ছিচ্ছা জঙ্গল এলাকায় একটি গুহার সন্ধান পায় , যেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Independence Day: ৮০ বছরে এই প্রথম! লাল কেল্লায় স্বাধীনতা দিবস পালনে কী পরিকল্পনা প্রতিরক্ষা মন্ত্রকের?
৮০ বছরে এই প্রথম! লাল কেল্লায় স্বাধীনতা দিবস পালনে কী পরিকল্পনা প্রতিরক্ষা মন্ত্রকের?
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক

ভিডিও

NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !
Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget