এক্সপ্লোর

Holi 2023: রঙের উৎসবে প্রেমের সুর, 'ইয়াওশাং'-এ মাতছে মণিপুর

Manipur Celebrating Yaoshang:কে বলে দোলপূর্ণিমা মানে শুধুই রঙের উৎসব? উত্তর-পূর্বের এই রাজ্যে রং নিয়ে খেলা হয় বটে, তবে হোলি এখানে গান, নাচ এবং আরও অনেক ঐতিহ্যশালী সাংস্কৃতিক অনুষ্ঠানের পবিত্র পরব।

পায়েল মজুমদার, কলকাতা: কে বলে দোলপূর্ণিমা (dol purnima 2023) মানে শুধুই রঙের উৎসব? উত্তর-পূর্বের এই রাজ্যে রং নিয়ে খেলা হয় বটে, তবে হোলি এখানে গান, নাচ এবং আরও অনেক ঐতিহ্যশালী সাংস্কৃতিক অনুষ্ঠানের পবিত্র পরব। ছোট থেকে বড় এমনকি বৃদ্ধরাও সমান উৎসাহে সামিল হন এই উৎসবে যার নাম 'ইয়াওশাং' (Yaoshang)। কোথায় হয় এটি? আসুন, একবার মণিপুর (Manipur) ঘুরে আসা যাক।

 'ইয়াওশাং' নিয়ে দু-চার কথা...
অল্প কথায় মণিপুরের বাসিন্দাদের কাছে এটি আসলে প্রেমের উৎসব। পাঁচ দিন ধরে চলা এই উৎসবের শুরু হয়  'লামতা ' মাসের পূর্ণিমা থেকে। সাধারণত ফেব্রুয়ারি-মার্চেই এই তিথি পড়ে থাকে। উৎসবের শুরুতেই খড়ের তৈরি একটি ছোট্ট কুড়েঘর পুড়িয়ে ফেলার রীতি চলে আসছে বহু যুগ থেকে। এই ছোট কুড়েঘরই নাম  'ইয়াওশাং'। এর পরে রয়েছে বেশ কিছু মজার প্রথা। ছোট ছোট ছেলেমেয়েরা নিজেদের পছন্দমতো জামাকাপড় পড়ে বাড়ি বাড়ি থেকে চাঁদা তুলতে বেরোয়। এই রীতির নাম  'নাকাথেং '। যে টাকাপয়সা তারা পায়, তা নিয়ে মিষ্টি বা টফি কিনে নিজেদের মধ্যে ভাগবাঁটোয়ারা করে নেওয়াই রীতি।   

নাচেগানে আনন্দ...
এই উৎসবের মূল আকর্ষণ  'থবলচোঙ্গবা'। মণিপুরের অন্যতম ঐতিহ্যশালী নাচ। এখানে ছেলে ও মেয়েরা হাতে হাত দিয়ে বৃত্তাকারে গাইতে গাইতে নাচ করেন। 'থবলচোঙ্গবা' কথাটির অর্থ আসলে চাঁদের আলোয় যে নাচ করা হয়, সেটি। সাধারণত, রাতে, পূর্ণিমার চাঁদের নিচেই এই নাচ করা দস্তুর। পরিচিত-অপরিচিত নির্বিশেষে সকলকেই এই নাচে সামিল করা দস্তুর। হাসিঠাট্টার সঙ্গে নৃত্য়গীতের মেলবন্ধনে মেতে ওঠেন সমাজের সর্বস্তরের মানুষ। বিবাহিতারা আবার  'ইয়াওশাং'-র সঙ্গেই   'থবলচোঙ্গবা'-র আয়োজন করেন। বৈষ্ণব ধর্মবিশ্বাসীদের জন্য এটি সংকীর্তনের অন্যতম সময়। 'পলা এশাই' নামে বিশেষ ভক্তিগীতি শোনান তাঁরা। বিভিন্ন মন্দিরে এই ভক্তিগীতির অনুরণন চলতে থাকে। 

রয়েছে রংও...
একেবারে রংহীন নয় এই উৎসব। খুদেদের মধ্যে একে অন্যকে দিব্যি জল দিয়ে ভেজানোর মজার প্রতিযোগিতা চলে। বড়রা মুখে, গলায় রং লাগান। বস্তুত, এই উৎসবের দ্বিতীয় দিনটির নামই হয়েছে এই রং ও জল খেলার ঐতিহ্য মাথায় রেখে। দিনটির নাম 'পিচকারিনুমিত' বা সোজা কথায় পিচকিরির দিন যা চলতে থাকে উৎসবের পঞ্চম দিন পর্যন্ত। তবে গানবাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংকীর্তন, ভক্তিমূলক মিছিল 'ইয়াওশাং'-র মূল কথা। রঙের উৎসবের আসলে এভাবেই প্রেমের সুর খোঁজে মণিপুর।

আরও পড়ুন:চোখেমুখে বিরক্তি, শক্তিগড়ে লুচি-তরকারি খেলেন অনুব্রত, দোলের দিনই দিল্লির জন্য রওনা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !
Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির
Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget