এক্সপ্লোর

Sacred Buddha Relics:মাসখানেকের 'সফর' শেষে সশিষ্য 'ফিরছেন' তথাগত! সংরক্ষিত স্মৃতিচিহ্ন ঘিরে উন্মাদনা তাইল্যান্ডে

Shared Heritage Shared Value:তাইল্যান্ডের চারটি জায়গায় প্রায় ৪০ লক্ষ ভক্তের উপাসনার পর মাসখানেকের 'সফর' শেষে ফিরছে বুদ্ধদেবের সংরক্ষিত স্মৃতিচিহ্ন।

নয়াদিল্লি: সশিষ্য 'ফিরছেন' তথাগত! স্পষ্ট করে বললে, তাইল্যান্ডের (Sacred Buddha Relics Return) চারটি জায়গায় প্রায় ৪০ লক্ষ ভক্তের উপাসনার পর মাসখানেকের 'সফর' শেষে ফিরছে বুদ্ধদেবের সংরক্ষিত স্মৃতিচিহ্ন। একই সঙ্গে ফেরার কথা তাঁর দুই শিষ্য, অরিহান্ত সরিপুত্ত এবং মহা মোগাল্লানা সংরক্ষিত স্মৃতিচিহ্নও। সেই নিয়ে রাজধানীর পালামে, এয়ার ফোর্স স্টেশনে বিশেষ তৎপরতা। সূত্রের খবর, সংরক্ষিত স্মৃতিচিহ্নগুলিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ফেরানো হবে।

বিশদ...
গত ২২ ফেব্রুয়ারি, নয়াদিল্লি থেকে এই সফর শুরু হয়েছিল। তার পর, ব্যাঙ্কক, চিয়াং মাই, উবন রতচঠানি এবং ক্র্যাবি, তাইল্যান্ডের এই চার জায়গায় প্রদর্শনী হয় সংরক্ষিত স্মৃতিচিহ্নগুলির।সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার এবং 'ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন'-র সম্মিলিত উদ্যোগে আয়োজিত হয় 'শেয়ার্ড হেরিটেজ, শেয়ার্ড ভ্যালুজ' শীর্ষক এই প্রদর্শনী। দুদেশের মধ্যে যে সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক যোগাযোগ, তা তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। ব্যাঙ্ককের সেন্ট্রাল এগজিহিবিশন পার্কে উদ্বোধনী উপাসনা করেন তাইল্যান্ডের রাজা ভাজিরালংকর্ন। সঙ্গে ছিলেন তাঁর রানি। আগামী জুলাই মাসে ৭২তম জন্মবার্ষিকী তাইল্যান্ডের রাজার। সেই সমারোহ উৎসবও শুরু হয় এই উদ্বোধনী উপাসনার পর থেকে। 


ভারতের তরফে...
বুদ্ধদেবের সংরক্ষিত স্মৃতিচিহ্নের তাইল্যান্ড সফরে সঙ্গে গিয়েছিলেন বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র কুমার। তাছাড়া ভারতের বৌদ্ধ সন্ন্যাসীরাও তাইল্যান্ডের ওই চার জায়গায় হাজির ছিলেন। একই সঙ্গে ভারতের একাধিক বিশ্ববিদ্যালয় থেকে গিয়েছিলেন অধ্যাপকরা। বৌদ্ধধর্ম এবং ওই সংরক্ষিত স্মৃতিচিহ্নের গুরুত্ব দিয়ে তাঁরা একাধিক বক্তৃতাও দেন। 'ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন' জানাচ্ছে, এই সফরে বিপুল সাড়া মিলেছে। তাইল্যান্ডের বহু ভক্ত সংরক্ষিত স্মৃতিচিহ্ন দেখতে ভিড় করেন। উপাসনা এবং প্রার্থনার জন্য একদম ভোরের বেলা লাইনে দাঁড়াতেও কুণ্ঠা ছিল না তাঁদের। এবার ফেরার পালা। সংরক্ষিত স্মৃতিচিহ্ন নিয়ে যে প্রতিনিধিদলের ফেরার কথা, তাঁদের মধ্যে রয়েছেন লাদাখ অটোনমাস হিল ডেভলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান তাশি গ্যালসন। এছাড়াও বৌদ্ধধর্মের দুই ধারার সন্ন্যাসীরাও এটি সঙ্গে করে নিয়ে ফিরছেন। স্বাগত জানাতে কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখির পালাম এয়ার বেসে হাজির থাকার কথা।

আরও পড়ুন:পশ্চিমবঙ্গের ১২ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করল কংগ্রেস : ANI

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ৩ জনের মৃত্যু
স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ৩ জনের মৃত্যু
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
TMC News : কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা
কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা

ভিডিও

BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'
TMC in News | ঋতব্রত-তৃণমূলের পথে তাপস চট্টোপাধ্যায়! আরও নিঃস্ব কালীঘাট তৃণমূল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget